আইএফআইসি ব্যাংক বাংলাদেশে সর্বোচ্চ উপশাখা নিয়ে ছড়িয়ে আছে বিভিন্ন অঞ্চলে। এই ব্যাংক ১৯৭৬ সালে পথ চলা শুরু করে। এটি দেশ ও দেশ বাইরে কাজ করার জন্য তৈরি যৌথ ব্যাংক। সরকারি ও বেসরকারি যৌগ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়

IFIC একাউন্ট সমূহঃ
আইএফ আই সি ব্যাংক সব ধরনের গ্রাহকের কথা বিবেচনা করে আইএফআইসি সহজ একাউন্ট ও আইএফআইসি আমার একাউন্ট ২ ধরনের একাউন্ট সুবিধা চালু করেছে। এছাড়াও আইএফআইসি আমার ভবিষ্যত ( ডি পি এস) , সঞ্চয় ও স্থায়ী আমানত সুবিধা রয়েছে৷
IFIC সহজ একাউন্টঃ
এই আইএফআইসি সহজ একাউন্ট টি তে মাত্র ১০ টাকায় হিসাব খোলা যায়।এই একাউন্টটি যেকোনো শ্রেনীর মানুষ খুলতে পারবে। ব্যাংক এর আওতার বাইরের মানুষের কথা বিবেচনা করে এই ধরনের ব্যাংকিং সেবা চালু করে আইএফআইসি।
IFIC সহজ একাউন্টের সুবিধা সমূহঃ
- শুধু মাত্র জাতীয় পরিচয়পত্র ( NID) দিয়ে একাউন্ট খোলা যায়।
- একাউন্ট খুলতে কোনো মিনিমাম চার্জ লাগে না। মাত্র ১০ টাকায় একটি হিসাব খোলা যায়
- প্রত্যেক মাসে মুনাফা একাউন্টে জমা হয়।
- নিরক্ষর দের জন্য টিপসই দিয়েই এই একাউন্ট টি খোলা ও চালানো যাবে।
- স্বাক্ষর দিয়েই একাউন্ট খোলা যায়। অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা নিতে হয় না।
- একাউন্টের ব্যালেন্স ০ টাকা থাকলেও আপনার একাউন্ট টি একটিভ থাকবে।
- দেশের যেকোন বুথ থেকে কোনো চার্জ ছাড়া টাকা উত্তোলন করতে পারবেন।
- ATM বুথ থেকে প্রতিদিন ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
- কাউন্টার স্লিপ দিয়ে মাসে ছয় বার একদম ফ্রী তে টাকা তুলতে পারবেন।
- সিঙ্গেল কারেন্সী ডেবিট কার্ড নিতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। এবং কার্ডটির ইস্যু চার্জ মাত্র ২৮৭.৫ টাকা।
- বছরে একবার আপনার মেসেজ সার্ভিসের জন্য একাউন্ট থেকে ২৩ টাকা ( ভ্যাট সহ) কাটবে।
- এই একাউন্টটির বার্ষিক মেইনটেনেস চার্জ ৩৫৭ টাকা মাত্র।
- RTGS ও BFTN এর মাধ্যমে টাকা লেনদেন করা করতে পারবেন।
IFIC সহজ একাউন্টের অসুবিধা সমূহঃ
- এই একাউন্টের জন্য কোনো চেক বুক থাকে না।
- এই একাউন্ট ডুয়েল বা মাল্টি কারেন্সী কার্ড ইস্যু করে না৷
- এই একাউন্টে মুনাফার পরিমান সামান্য কম।
IFIC সহজ একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্রঃ
- জাতীয় পরিচয়পত্রের (NID) কপি।
- সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির জাতীয় পরিচয়পত্রের কপির সাথে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- যদি একাউন্টধারী ১৮ বছরের কম বয়সী হয় সেক্ষেত্রে জন্মসনদ এর সাথে ছবি সংযুক্ত করে জমা দিতে হবে এবং আইনগত অভিভাবকের ছবি ও এনআইডি কপি লাগবে।
IFIC সহজ একাউন্টে মুনাফার হারঃ
--৫০০০ টাকা থেকে ২৫ হাজার টাকায় ২.৭৫%
--২৫০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকায় ৩.৭৫%
--১,০০,০০১ টাকা থেকে, ৫,০০,০০০ টাকায় ৪.০০%
--৫,০০,০০০ এর উপরে ৪.২৫%
IFIC আমার অ্যাকাউন্ট
আইএফআইসি আমার একাউন্ট বাংলাদেশের একমাত্র ওয়ান স্টপ একাউন্ট। এই একাউন্টে সব ধরনের সুবিধা একত্রে পাওয়া যায়। এই গ্রাহকবান্ধব একাউন্টটি থেকে আপনি সব ধরনের সুবিধা একত্রে ভোগ করতে পারবেন।
IFIC আমার একাউন্টের সুবিধা সমূহঃ
- কারেন্ট একাউন্ট এর মতো দৈনিক লেনদেন করা যায়।
- প্রত্যেক মাসে মুনাফা একাউন্টে জমা হয়।
- একই কার্ডে ডেবিট ও কের্ডিট কার্ডের সুবিধা। এজন্য আলাদা ভাবে ২ টা কার্ড বহন করার ঝামেলা নেই।
- এই এক একাউন্ট থেকেই সঞ্চয় ও ঋণ সুবিধা ভোগ করা যাবে। ঋন নেওয়ার জন্য সেক্ষেত্রে আলাদা ভাবে নতুন কোনো একাউন্ট খোলার প্রয়োজন হবে না।
- Daily হিসেবে মুনাফা গণনা করা হয় এবং মাসভিত্তিক একাউন্টে জমা করা হয়।
- ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ মাত্র ৫৭৫ টাকা।
- এই মাল্টি কারেন্সী কার্ড দিয়ে ডলার এন্ডোস করা যাবে। এবং যেকোন দেশে কার্ড দিয়ে লেনদেন করা যাবে।
- এই একাউন্টটিতে মুনাফা সুবিধা বেশ আকর্ষনীয়।যত সঞ্চয় তত মুনাফা।
- যেকোন এটিএম বুথ থেকে ফ্রী তে টাকা উত্তোলন করা যাবে।
- একই চেক বই দিয়ে সঞ্চয় ও অভারড্রাফটের টাকা তোলা যায়।
- কম সুদে ঋণ পাওয়া যায়।
- কোনো হিডেন( লুকানো) চার্জ নাই।
IFIC আমার একাউন্টের অসুবিধাঃ
এই একাউন্টটি খুলতে গ্রাহক কে সর্বনিম্ন ৫ হাজার টাকা ডিপোজিট করতে হবে এবং এই টাকার উপর কোনো মুনাফা পাবেন না।
IFIC আমার একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্রঃ
- আবেদন কারীর জাতীয় পরিচয়পত্রের কপি ও ২ কপি ছবি
- নমিনির ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি।
- ব্যাবসার লাইসেন্সের ফটোকপি ( কেবল ব্যবসায়ী শ্রেনীর জন্য) অথবা E–TIN এর কপি / সকল বেতনভোগী গ্রাহকের জন্য স্যালারি সার্টিফিকেট/ প্রতিষ্ঠানের পরিচয়পত্র।
IFIC আমার একাউন্টের মুনাফার হারঃ
--২৫,০০০টাকা থেকে ৫,০০,০০০ টাকায় ৪.০০%
--৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকায় ৫.০০%
--২০,০০,০০১ টাকা ৫০,০০,০০০ টাকায় ৫.২৫%
--৫০,০০,০০০ এর উপরে ৫.৫০%
সঞ্চয় ও স্থায়ী আমানত এ মুনাফার হার
- স্থায়ী আমানত বা FDR ৩/৬ মাস বা ১/২/৩ বছর ৭.০০%
- মাসিক আয় বা MIS ১,২ বা ৩ বছর ৭.০০%
- আইএফআইসি আমার ভবিষ্যত DPS ৫০০-৫০,০০০ টাকা এবং ১-১০ বছর মেয়াদী ৭.০০%
Frequently Ask Question
প্রশ্নঃ IFIC Bank এর মালিক কে?
-- ব্যাংকের ৯০% অর্থায়ন হয় আমানতকারী থেকে।তবে তারা এর মালিক নয়। ১০% টাকা বিনিয়োগ করে পরিচালকরাই এর মালিক হয়। আইএফআইসি ব্যাংক এর মালিক বেক্সিমকো গ্রুপ এর সালমান এফ রহমান।প্রশ্নঃ IFIC Bank কি?
-- IFIC হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক)/International Finance investment and Commerce Bank Limited. সীমিত দায়বদ্ধতা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান। IFIC Bank হলো বাংলাদেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।প্রশ্নঃ IFIC ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে?
-- সম্প্রতি সালমান এফ রহমান IFIC ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছে। তিনি বেক্সিমকো গ্রুপের একজন ভাইস চেয়ারম্যান। তিনি গ্রুপ টেক্সটাইল বা বস্ত্র, ব্যবসা বা ট্রেন্ডিং, মেরিন ফুড,নির্মান ও আবাসন , তথ্যপ্রযুক্তি, মিডিয়া, সিরামিকস, জ্বালানি, ওষুধসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায়ে জড়িত রয়েছেন।প্রশ্নঃ IFIC ব্যাংকের কাজ কি?
-- আইএফআইসি ব্যাংকের কাজ SL মূলধন বাজারে সিকিউরিটি ক্রয় করা, বিক্রয় করা এবং ব্যাবসা বিষয়ে কাজ করা।শেষ কথাঃ