30000 টাকার মধ্যে ভালো ফোন ২০২৩

স্মার্টফোন কেনার  বাজেট ৩০ হাজার টাকার মধ্যে হলে গ্রাহকদের ক্যামেরা ও গেমিং দুটোই চাহিদা থাকে। তবে বর্তমানে ফোনের দাম বৃদ্ধি পাওয়ায় এই বাজেটে তেমন ভালো ফিচার সহ স্মার্টফোন মার্কেটে দেখা যায় না।

তবে আজকের পোস্টে ৩০০০০ টাকা বাজেটের মধ্যে ভালো কিছু অফিসিয়াল ফোনের ফিচার ও দাম নিয়ে আলোচনা করব। আপনি যদি একটি অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান এবং বাজেট ৩০ হাজার টাকার মধ্যেই এই স্মার্টফোনগুলো থেকে একটি পছন্দ করতে পারেন।\

৩০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩

৩০০০০ টাকার মধ্যে ভালো ফোন

বাংলাদেশ মার্কেটে ৩০ হাজার টাকা বাজেটে রিয়েলমি, শাওমি, ইনফিনিক্স, ভিভো, অপ্পো ইত্যাদি ব্রান্ডের বেশ কিছু ভালো স্মার্টফোন বাজারে রয়েছে।  তাই আজকে এই বাজেটে সকল ব্রান্ডের স্মার্টফোনগুলো নিয়েই আলোচনা করার চেস্টা করব।

Realme 9 Pro

৩০ হাজার টাকা বাজেটে প্রথমে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলব সেটি হলো Realme 9 Pro ফোনটি। এই বাজেটে Realme 9 Pro স্মার্টফোনটিতে বেশ কিছু ভালো ফিচার দেওয়া হয়েছে। সেই সাথে ৮জিবি র‍্যামও দেওয়া হয়েছে। তবে এর ডিসপ্লে আইপিএস প্যানেলের দেওয়া হয়েছে।

একনজরে Realme 9 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪১২ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
  • ফিচারঃ ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। (6nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৬৪+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও Realme UI 3.0
  • অফিশিয়াল দামঃ ২৭,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)

Samsung Galaxy F23 5G

৩০ হাজার টাকা বাজেটে যারা স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চান তাহলে Samsung Galaxy F23 5G ফোনটি পছন্দ করতে পারেন। বাজেট অনুযায়ী স্যামসাংয়ের ফোনে স্পেকস কিছুটা কম থাকলেও এই স্মার্টফোনে বেশ কিছু ভালো ফিচার দেওয়া হয়েছে। তাছাড়া Samsung Galaxy F23 5G ফোনে ৬জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

একনজরে Samsung Galaxy F23 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০৮ পিক্সেল) টিএফটি এলসিডি ডিসপ্লে।
  • ফিচারঃ ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট, গরিলা গ্লাস ৩ প্রটেকশন।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট। (8nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৫০+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ২৫ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও One UI 4.1
  • অফিশিয়াল দামঃ ৩০,৯৯৯ টাকা (৬জিবি+১২৮জিবি)

Infinix Note 12 Pro

৩০ হাজার টাকা বাজেটে এর পরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো Infinix Note 12 Pro ফোনটি। বাজেটে ইনফিনিক্স এর ফোনে বেশ ভালো ফিচার দেওয়া হয়ে থাকে। এই ফোনে অ্যামোলেড ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। সেই সাথে Infinix Note 12 Pro ফোনে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে।

একনজরে Infinix Note 12 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০৮ পিক্সেল) টিএফটি এলসিডি ডিসপ্লে।
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। (12nm)
  • রিয়ার ক্যামেরাঃ ১০৮+২+০.৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও XOS 10.6
  • অফিশিয়াল দামঃ ২৬,৪৯৯ টাকা (৮জিবি+২৫৬জিবি)

Xiaomi Redmi Note 11S

যাদের শাওমির স্মার্টফোন পছন্দ এবং বাজেটও ৩০ হাজার টাকার মধ্যেই তারা চাইলে Xiaomi Redmi Note 11S স্মার্টফোনটি কিনতে পারেন। স্মার্টফোনটি ৩০ হাজার টাকার বাজেটে ৬জিবি ও ৮জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে বাজেট কিছুটা বাড়িয়ে ৮জিবি র‍্যাম সহ নেওয়া সব থেকে ভালো হবে। সেই সাথে Xiaomi Redmi Note 11S ফোনে অ্যামোলেড ডিসপ্লে সহ বিভিন্ন ধরণের ফিচার দেওয়া হয়েছে।

একনজরে Xiaomi Redmi Note 11S স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০০ পিক্সেল) অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে।
  • ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট, গরিলা গ্লাস ৩ প্রটেকশন।
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট। (12nm)
  • রিয়ার ক্যামেরাঃ ১০৮+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১১ ও MIUI 13
  • অফিশিয়াল দামঃ ২৯,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)

Vivo V25e

যাদের স্মার্টফোন কেনার বাজেট ৩০ হাজার থেকে কিছুটা বাড়ানবো সম্ভব তারা চাইলে Vivo V25e স্মার্টফোনটি দেখতে পারেন। এই বাজেটে স্মার্টফোনটি অনেক স্টাইলিস ও স্লিম দেখতে। তাছাড়া সুন্দর দেখতে এই স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে সহ অসাধারণ ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। এবং Vivo V25e ফোনে ৬জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

একনজরে Vivo V25e স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৪ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০৪ পিক্সেল) অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে।
  • ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। (6nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৬৪+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার, ৪৪ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও Funtouch 12
  • অফিশিয়াল দামঃ ৩১,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)

Oppo F21s Pro

৩০ হাজার টাকা বাজেটে আরেকটি সুন্দর ও স্টাইলিশ স্মার্টফোন হলো Oppo F21s Pro স্মার্টফোনটি। সেই সাথে বাজেটে ৮জিবি র‍্যাম সহ ভালো কোয়ালিটির ডিসপ্লে ও ভালো ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। তাই আপনি যদি ৩০০০০ টাকা বাজেটে সুন্দর ও স্লিম একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই স্মার্টফোনটি কিনতে পারেন।

একনজরে Oppo F21 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০০ পিক্সেল) অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে।
  • ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট,  গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। (6nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৬৪+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১১ ও ColorOS 12.1
  • অফিশিয়াল দামঃ ২৯,৯৯০ টাকা (৮জিবি+১২৮জিবি)

Motorola Moto G40 Fusion

৩০ হাজার টাকার মধ্যে মটোরোলার একটি ভালো স্মার্টফোন রয়েছে সেটি হলো Motorola Moto G40 Fusion স্মার্টফোনটি। এই ফোনেও বাজেটে বেশ ভালো ফিচার দেওয়া হয়েছে। ফোনে আইপিএস ডিসপ্লে দেওয়া হলেও এই ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। সেই সাথে Motorola Moto G40 Fusion ফোনটিতে ৬জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

একনজরে Motorola Moto G40 Fusion স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
  • ফিচারঃ ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন৭৩২জি চিপসেট। (8nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৬৪+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৬০০০ মিলি অ্যাম্পিয়ার, ২০ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ ফিংগারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • অফিশিয়াল দামঃ ২৬,৯৯০ টাকা (৮জিবি+১২৮জিবি)

OnePlus Nord CE 2 Lite 5G

৩০ হাজার টাকার মধ্যে ওয়ানপ্লাস এর ফোনের মধ্যে ভালো স্মার্টফোন রয়েছে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটি। এই স্মার্টফোনেও বাজেটে বেশ ভালো ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনে আইপিএস ডিসপ্লে সহ ৮জিবি র‍্যাম দেওয়া হয়েছে। সেই সাথে ভালো ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা কোয়ালিটিও দেওয়া হয়েছে।

একনজরে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৯ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪১২ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
  • ফিচারঃ ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। (6nm)
  • রিয়ার ক্যামেরাঃ ৬৪+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
  • সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও OxygenOS 12.1
  • অফিশিয়াল দামঃ ৩০,৯৯০ টাকা (৮জিবি+১২৮জিবি)

Frequently Ask Question

প্রশ্নঃ ৩০০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলো?

উত্তরঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন যাতে বাজেট অনুযায়ী বেশ ভালো ফিচার দেওয়া হয়েছে।
1. Infinix Note 12 Pro
2. Vivo V25e
3. Xiaomi Redmi Note 11s
4. Samsung Galaxy F23 5G
5. Oppo F21s Pro

শেষ কথাঃ

আজকের পোস্টে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো কিছু স্মার্টফোনের ফিচারগুলো নিয়ে আলোচনা করার চেস্টা করেছি। এবং এই স্মার্টফোনগুলো মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলো হবে তা জানানোর চেস্টা করেছি।

এর মধ্যে বেশ কিছু ফোন রয়েছে গেমিং এর জন্য ভালো হবে আবার কয়েকটি ফোন ফটোগ্রাফির জন্য ভালো হবে। এজন্য আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী এই স্মার্টফোনগুলো থেকে একটি ফোন পছন্দ করে নিতে পারবেন।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন