এয়ারটেল সিমে বেশ ভালো ভালো অফার দেওয়া হয়ে থাকে। এজন্য বর্তমান সময়ে অনেকেই এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন। তবে এয়ারটেল সিমের নাম্বার কিভাবে চেক করতে হয় জানা নেই। তাছাড়া নতুন সিম কিনে অনেকেই এয়ারটেল সিমের নাম্বার কিভাবে চেক করতে হয় জানেন না।
আবার অনেকে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড জানেন না বলে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন নাহ। তাই আজকের পোস্টে আমি আপনাদের সাথে এয়ারটেল নাম্বার চেক কোড ও ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া ও চেক করা কোড শেয়ার করব, চলুন শুরু করি।

এয়ারটেল নাম্বার চেক ২০২৩
এয়ারটেল সিমে নাম্বার দেখার নিয়ম খুবই সহজ। আপনি খুব সহজেই USSD কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন। অনেকেই নিজের ফোন থেকে অন্য মোবাইলে ফোন করে নাম্বার দেখে থাকে। তবে এই কোড জানলে আপনাকে আর সেই ঝামেলা তে যেতে হবে না। তাছাড়া আপনি চাইলে এয়ারটেল অ্যাপের মাধ্যমেও নাম্বার সহ এয়ারটেল সিমের ব্যালেন্স, মিনিট, এসএমএস কিংবা ইন্টারনেট সব কিছু চেক করতে পারবেন।
এয়ারটেল নাম্বার চেক কোড
এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *2# ইউএসএসডি কোডটি ডায়াল করুন।
কোডটি ডায়াল করার কিছুক্ষণের মধ্যে ফোনের স্ক্রীনে আপনার এয়ারটেল নাম্বারটি দেখতে পারবেন।
এছাড়া এয়ারটেল সিম থেকে *121*7*3# ইউএসএসডি কোডটি ডায়াল করার মাধ্যমেও সিমের নাম্বারটি চেক করে নিতে পারবেন।
এয়ারটেল নাম্বার চেক কোডঃ *2# ও *121*7*3#
এয়ারটেল অ্যাপস থেকে নাম্বার চেক
আপনি যদি কোনো ধরণের ইউএসএসডি কোড ডায়াল না করে এয়ারটেল সিমের নাম্বার চেক করতে চান তাহলে আপনাকে My Airtel অ্যাপটি ইনস্টল করতে হবে। যদি আপনার ফোনে মাই এয়ারটেল অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন।
আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে My Airtel অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর আপনার এয়ারটেল নাম্বার দিয়ে লগইন সম্পর্ণ করতে হবে।
এভাবে আপনি এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন। এখন আমি আপনাদের জানাবো এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিবেন।
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স
অনেকের এয়ারটেল সিমের মেইন ব্যালেন্স শেষ হওয়ার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন পড়ে। তবে অনেকেরই এয়ারটেল সিমের ইমার্জেন্সি নেওয়ার কোড জানা নেই। আবার অনেকে নতুন সিম কেনার পর ইমার্জেন্স ব্যালেন্স নেওয়ার কোড খুজে থাকেন।
এজন্য এখানে আপনাদের সাথে এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কোডগুলো শেয়ার করিছি
এয়ারটেল লোন নেওয়ার কোড
ফোনের মেইন ব্যালেন্স শেষ হয়ে গেলেও এয়ারটেল দিচ্ছে ১২-১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা। এবং প্রতি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ফি ২.৬৭ টাকা। এছাড়া এয়ারটেল সিমে ব্যালেন্স, ইন্টারনেট ডাটা কিংবা মিনিট লোন নিতে পারবেন।
এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য *১৪১# অথবা *৮# কোডটি ডায়াল করে নিতে পারবেন। এয়ারটেল ইমার্জেন্সি লোনের পরিমান ১২ টাকা, ১৫ টাকা, ২২ টাকা, ২৫ টাকা, ৩২ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। সব ইমার্জেন্সি ব্যালেন্সের সাথে সার্ভিস চার্জ হিসেবে ২.৬৭ টাকা চার্জ করা হবে।
এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স কোডঃ *১৪১# অথবা *৮#
এছাড়া এয়ারটেল সিমে ভয়েস মিনিট লোন নেওয়ার সুবিধা দিচ্ছে। নিচে এয়ারটেল সিমের ইমার্জেন্সি মিনিটের পরিমান দাম ও মেয়াদ উল্লেখ করা হলো।
| মূল্য (টাকা) | মিনিট (যেকোনো নম্বরে) | মেয়াদ |
|---|---|---|
| ৫ টাকা | ৫ মিনিট | ৪ ঘণ্টা |
| ৮ টাকা | ১০ মিনিট | ৫ ঘণ্টা |
| ১০ টাকা | ১৫ মিনিট | ১৬ ঘণ্টা |
| ২০ টাকা | ২৫ মিনিট | ২৪ ঘণ্টা |
| ২৬ টাকা | ৩৫ মিনিট | ২৪ ঘণ্টা |
| ৩৬ টাকা | ৫০ মিনিট | ২ দিন |
| ৫০ টাকা | ৭৫ মিনিট | ৭ দিন |
এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড
ইমার্জেন্সি ব্যালেন্স নেওইয়ার পর আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার প্রয়োজন পড়ে। এজন্য নিচে এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড চেক করার অপশন শেয়ার করছি।
- এয়ারটেল সিমের ইমার্জেন্সি টাকার ব্যালেন্স দেখার *778# ইউএসএসডি কোড ডায়াল করুন।
- এছাড়া *1# কোডটি ডায়াল করে আপনি এয়ারটেল সিমের সকল ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে পারবেন।
- এছাড়া এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স এর মেয়াদ দেখার জন্য ডায়াল করতে হবে *8444*88# কোডটি।
- এবং *3# ডায়াল করে এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স ও মেইন ব্যালেন্স চেক করতে পারবেন।
Frequently Ask Question
প্রশ্নঃ এয়ারটেল নাম্বার চেক কোড
উত্তরঃ এয়ারটেল নাম্বার চেক করার কোড *2# ও *121*7*3#
প্রশ্নঃ এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স কোড
উত্তরঃ এয়ারটেলে দিচ্ছে ১২ থেকে ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা। এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য *১৪১# অথবা *৮# ডায়াল করতে হবে।
শেষ কথাঃ
অনেকে এয়ারটেল নাম্বার চেক ও ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই এয়ারটেলের এই প্রয়োজনীয় কোডগুলো বিভিন্ন জায়গায় খুজে থাকেন। আশা করি তাদের জন্য পোস্টটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। ধন্যবাদ