বাংলাদেশে ২৫ হাজার টাকা বাজেটে স্মার্টফোনের অনেক চাহিদা রয়েছে। তবে এই বাজেটে মানুষের অফিসিয়াল ও আন-অফিশিয়াল সব ধরণের স্মার্টফোন কেনার চাহিদা থাকে। তবে আজকের পোস্টে আমি আপনাদের সাথে ২৫ হাজার টাকা বাজেটে শুধুমাত্র অফিশিয়াল ৮টি ভালো স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিব এবং ফোনগুলো ফিচার সম্পর্কে জানানোর চেস্টা করব।
তাই আপনার ফোন কেনার বাজেট যদি ২৫ হাজার টাকা আশে পাশে হয়ে থাকে তাহলে এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন। আপনি যদি এই বাজেটে অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান আপনার চাহিদা অনুযায়ী এই ৮টি ফোন থেকে যেকোনো একটি স্মার্টফোন পছন্দ করে নিতে পারবেন।

25 হাজার টাকার মধ্যে ভালো ফোন
২৫ হাজার টাকা বাজেটে অফিশিয়ালি সব থেকে বেশি ফোন থাকছে রিয়েলমির। তাছাড়া শাওমী, ইনফিনিক্স, টেকনো ও স্যামস্যাংয়ের স্মার্টফোনও রয়েছে এই বাজেটে। তাই ২৫ হাজার টাকা বাজেটে সকল ব্রান্ডের ভালো ফোনগুলো সম্পর্কে জানানোর চেস্টা করব।
Realme 9
২৫ হাজার টাকা বাজেটে প্রথম যে স্মার্টফোন সম্পর্কে কথা বলব সেটি হলো Realme 9 ফোনটি। ২৫ হাজার টাকা বাজেটে অ্যামোলেড ডিসপ্লে সহ ৮জিবি র্যাম দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। সেই সাথে বাজেটে ফোনের বাকি ফিচারগুলোও অনেক ভালো দেওয়া হয়েছে।
একনজরে Realme 9 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট, গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। (6nm)
- রিয়ার ক্যামেরাঃ ১০৮+৪+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও Realme UI 3.0
- অফিশিয়াল দামঃ ২৪,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)
Infinix Note 12 2023
২৫০০০ টাকা বাজেটে এর পরের স্মার্টফোন যেটি থাকছে সেটি হলো Infinix Note 12 2023 ফোনটি। এই ফোনেও অ্যামোলেড ডিসপ্লের সাথে আরো কিছু ফিচার দেওয়া হয়েছে। Infinix Note 12 2023 স্মার্টফোনটি ৮জিবি+১২৮জিবি ও ৮জিবি+২৫৬জিবি স্টোরেজে পাওয়া যাবে। যার ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটি ২০ হাজার টাকার নিচেই পাওয়া যাবে। এবং ২৫ হাজার টাকা বাজেটে ফোনটির ৬+২৫৬জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে।
একনজরে Infinix Note 12 2023 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
- ফিচারঃ ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট। (12nm)
- রিয়ার ক্যামেরাঃ ৫০+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ২৫৬ জিবি
- ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫ ওয়াট রিভার্স চার্জিং
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও XOS 12
- অফিশিয়াল দামঃ ২২,৯৯৯ টাকা (৮জিবি+২৫৬জিবি)
Xiaomi Redmi Note 11
২৫ হাজার টাকা বাজেটে যারা শাওমির স্মার্টফোন কিনতে চান তারা Xiaomi Redmi Note 11 স্মার্টফোনটি কিনতে পারেন। স্মার্টফোনটিতে এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে সহ বেশ ভালো ফিচার দেওয়া হয়েছে। Xiaomi Redmi Note 11 স্মার্টফোনটির ৪+৬৪জিবি বেজ ভ্যারিয়েন্টটি ২০ হাজারের নিচেই পাওয়া যাবে। আর সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ৮জিবি+১২৮জিবি ২৫০০০ টাকা বাজেটে পাওয়া যাবে।
একনজরে Xiaomi Redmi Note 11 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট, গরিলা গ্লাস ৩ প্রটেকশন।
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। (6nm)
- রিয়ার ক্যামেরাঃ ৫০+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১১ ও MIUI 13
- অফিশিয়াল দামঃ ২৪,৪৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)
Realme C55
২৫ হাজার টাকা বাজেটে ভালো স্মার্টফোনের রিয়েলমির সদ্য লঞ্ছ হওয়া স্মার্টফোন হলো Realme C55 স্মার্টফোনটি। স্মার্টফোনটিতে বেশ ভালো ফিচারের সাথে নিয়ে এসেছে রিয়েলমি। Realme C55 স্মার্টফোনটি ৬জিবি ও ৮জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে এর ৬জিবি ভ্যারিয়েন্ট টি ২০ হাজার টাকা বাজেটের মধ্যেই পাওয়া যাবে।
একনজরে Realme C55 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৭২ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট। (12nm)
- রিয়ার ক্যামেরাঃ ৬৪+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ২৫৬ জিবি
- ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১৩ ও Realme UI 4.0
- অফিশিয়াল দামঃ ২২,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)
Tecno Pova 4 Pro
বাজেট ২৫০০০ থেকে সামান্য বাড়ানো গেলে Tecno Pova 4 Pro স্মার্টফোনটি একটি ভালো পছন্দের ফোন হতে পারে। এই বাজেটে ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সেই সাথে ভালো স্টোরেজও দেওয়াস হয়েছে। তাই ২৫ হাজার টাকা বাজেটে Tecno Pova 4 Pro এই স্মার্টফোনটিও কিনতে পারেন
একনজরে Tecno Pova 4 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্ছি ফুলএইচডি+ (১০৮০*২৪৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। (6nm)
- রিয়ার ক্যামেরাঃ ৫০+AI মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ২৫৬ জিবি
- ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৪৫ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও HiOS 8.6
- অফিশিয়াল দামঃ ২৬৯৯০ টাকা (৮জিবি+২৫৬জিবি)
Samsung Galaxy F22
যারা স্যামসাংয়েরও স্মার্টফোন কিনতে চান এবং বাজেট ২৫০০০ টাকার মধ্যেই তারা চাইলে Samsung Galaxy F22 স্মার্টফোনটি কিনতে পারেন। ফোনটিতে সব ধরণের ফিচার ভালো দেওয়া হলেও এর ডিসপ্লেতে একটি এইচডি+ কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এই বাজেটে স্যামসাংয়েরও কোনো ফোনে ফুলএইচডি+ ডিসপ্লে পাওয়া যাবেনা। Samsung Galaxy F22 ফোনটিতে ৬জিবি র্যাম দেওয়া হয়েছে।
একনজরে Samsung Galaxy F22 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্ছি এইচডি+ (৭২০*১৬০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট। (12nm)
- রিয়ার ক্যামেরাঃ ৪৮+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৬ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাটারীঃ ৬০০০ মিলি অ্যাম্পিয়ার, ১৫ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১১ ও One UI Core 3.1
- অফিশিয়াল দামঃ ২৪,৯৯৯ টাকা (৬জিবি+১২৮জিবি)
Tecno Pova 4
২৫ হাজার টাকা বাজেটে এর পরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো Tecno Pova 4 ফোনটি। এই স্মার্টফোনটিতে অল্প বাজেটে বেশ ভালো স্পেসসিফিকেশন রয়েছে। সাথে Tecno Pova 4 ফোনে বাজেটে ৮জিবি র্যাম দেওয়া হয়েছে। তাই যাদের বাজেট কিছুটা কম তারা চাইলে Tecno Pova 4 স্মার্টফোনটি কিনতে পারবেন।
একনজরে Tecno Pova 4 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্ছি এইচডি+ (৭২০*১৬৪০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
- ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। (12nm)
- রিয়ার ক্যামেরাঃ ৫০+AI মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও
- সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাটারীঃ ৬০০০ মিলি অ্যাম্পিয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জার
- সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
- অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও HiOS 8.6
- অফিশিয়াল দামঃ ২১,৯৯০ টাকা (৮জিবি+১২৮জিবি)
Vivo Y22s
যাদের ফোন কেনার বাজেট ২৫০০০ হাজারের কিছুটা কম এবং একটি স্টাইলিশ ও সুন্দর স্মার্টফোন কিনতে চান তারা চাইলে Vivo Y22s ফোনটি কিনতে পারেন। তবে এই ফোনেও এইচডি+ কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে। সেই সাথে এই বাজেটে Vivo Y22s ফোনে ৬জিবি র্যাম দেওয়া হয়েছে।
একনজরে Vivo Y22s স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্ছি এইচডি+ (৭২০*১৬১২ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে।
ফিচারঃ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট।
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। (6nm)
রিয়ার ক্যামেরাঃ ৫০+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও
সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
র্যামঃ ৬ জিবি
স্টোরেজঃ ১২৮ জিবি
ব্যাটারীঃ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জার
সিকিউরিটিঃ সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট ও ফেস আনলক।
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ভার্সন ১২ ও Funtouch 12
অফিশিয়াল দামঃ ২২,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি)
Frequently Ask Question
প্রশ্নঃ ২৫০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলো?
উত্তরঃ ২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন যাতে বাজেট অনুযায়ী বেশ ভালো ফিচার দেওয়া হয়েছে।
1. Realme 9
2. Infinix Note 12 2023
3. Xiaomi Redmi Note 11
4.. Realme C55
5. Tecno Pova 4 Pro
শেষ কথাঃ
আজকের পোস্টে আমি আপনাদের সাথে ২৫০০০ টাকা বাজেটে ভালো স্মার্টফোন কোনগুলো সে সম্পর্কে জানানোর চেস্টা করেছি। তাছাড়া এই বাজেটে সেরা ৫টি স্মার্টফোনের লিস্ট করে দেওয়ারও চেস্টা করেছি।
তাই আপনি যদি ২৫ হাজার টাকা বাজেটে একটি অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান তাহলে এই স্মার্টফোন গুলো থেকে একটি ফোন পছন্দ করতে পারেন। পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।