ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | ই পাসপোর্ট ডেলিভারি চেক

আমরা অনেক সময় ডেলিভারি স্লিপের ডেট  অনুযায়ী পাসপোর্ট নিতে গিয়ে বার বার ভোগান্তির শিকার হই। অনেকেই জানিনা বাড়ি থেকে কিভাবে ডেলিভারি সম্পর্কে  নিশ্চিত হয়ে তারপর পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করা সম্ভব । আজ আমরা এই আর্টিকেল থেকে পাসপোর্ট ডেলিভারি চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবো।

ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

ই পাসপোর্ট চেক করার নিয়ম

যারা ই পাসপোর্ট চেক করার নিয়মগুলো জানেন না তাদের জন্য নিচে বিস্তারিত ভাবে ই পাসপোর্ট চেক করার নিয়মগুলো দেওয়া হলো।

কি কি ভাবে ই পাসপোর্ট ডেলিভারি  চেক করবেনঃ

আপনি পাসপোর্ট ডেলিভারি ডেট ২ ভাবে চেক করতে পারবেন। 
  • অনলাইনের মাধ্যমে
  • SMS এর মাধ্যমে 
আজ আমরা কোন মাধ্যমে কিভাবে চেক করে ডেট জানতে পারবেন তা সম্পর্কে জানবো।

অনলাইনের মাধ্যম ই পাসপোর্ট ডেলিভারি চেকঃ

ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট e.passport.gov.bd থেকে https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকে গিয়ে আপনারা আপনার পাসপোর্ট ডেলিভারি চেক করতে পারবেন।

এবং এটা চেক করার জন্য আপনার ডেলিভারি স্লিপ থেকে Application Id নাম্বার টা দিতে হবে।
এরপর আপনার জন্ম তারিখ দিয়ে I am human এ ক্লিক করে Check বাটনে চাপ দিতে হবে।
তাহলেই আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট টি ডেলিভারির জন্য প্রস্তুত কি না।
 
আরো পড়ুনঃ

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট ডেলিভারি চেকঃ

আপনার পাসপোর্ট টি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কি অনুসন্ধান করার জন্য আপনি মেসেজ পাঠিয়ে জানতে পারবেন। 16445 এই নাম্বারে SMS পাঠালে আপনি তথ্য টি জানতে পারবেন।

মেসেজ পাঠানোর জন্য মেসেজ অপশনে গিয়ে START EPP application id লিখে সেন্ড করতে হবে 16445 এই নাম্বারে। ফিরতি মেসেজের মাধ্যমে আপনার পাসপোর্ট এর তথ্য টি আপনার ফোনে চলে আসবে।
Example: START EPP 42060000******8  
লিখে পাঠিয়ে দিন 16445 নাম্বারে।

Frequently Ask Question

প্রশ্নঃ কেনো ই পাসপোর্ট ডেলিভারি চেক করবেন?

উত্তরঃ অনেকসময় ডেলিভারি স্লিপ এর ডেট অনুযায়ী পাসপোর্ট আনতে গেলে পাসপোর্ট পাওয়া যায় না।  এক্ষেত্রে সময় এবং অর্থ ২ টাই নষ্ট হয়। বাড়ি থেকে কবে পাসপোর্ট প্রস্তুুত হয়ে গেছে অনুসন্ধান এর জন্য পাসপোর্ট ডেলিভারি চেক করা ভালো।

প্রশ্নঃ Application id কোনটা?

উত্তরঃ ডেলিভারি স্লিপের উপরে ডান ও বাম উভয় পাশেই যে নাম্বার টি দেওয়া থাকে ওটাই application id। ওইটা দিয়ে ই ডেলিভারি চেক করা সম্ভব।

প্রশ্নঃ SMS এর জন্য কোন সিম থেকে মেসেজ করা লাগবে? 

উত্তরঃ পাসপোর্ট প্রস্ততের তথ্য অনুসন্ধানের জন্য যেকোন অপারেটর থেকে মেসেজ করার মাধ্যমে তথ্য জানা সম্ভব। 

প্রশ্নঃ ই পাসপোর্ট ডেলিভারির সময় সাথে কি কি নিবেন?

উত্তরঃ পাসপোর্ট ডেলিভারির সময় পাসপোর্ট আবেদনকারীকে অবশ্যই ডেলিভারি স্লিপ সাথে নিতে হবে। এবং সাথে জাতীয় পরিচয়পত্র রাখতে হবে।  পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ জমা দেওয়ার পর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

প্রশ্নঃ ডেলিভারি স্লিপ হারিয়ে ফেললে কি করবেন?

উত্তরঃ কেউ যদি পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ টি খুজে না পান বা হারিয়ে ফেলেন অথবা কপি টি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানায় একটি জিডি করতে হবে। এবং সেই জিডির কপি টি নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

শেষ কথাঃ

অনেকেই আছেন বার বার পাসপোর্ট নিতে গিয়ে না পেয়ে ফিরে আসেন।এক্ষেত্রে অনেক সময় আর অর্থ নষ্ট হয়।আপনি আমাদের এই আর্টিকেল  থেকে কিভাবে ঘরে বসে ডেলিভারি টাইম চেক করবেন জানতে পারবেন। তারপর আপনার পাসপোর্ট টি সংগ্রহ করতে পারবেন সহজেই।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন