টেলিটক নাম্বার দেখার উপায় ও কাস্টমার কেয়ার নাম্বার

বাংলাদেশের একমাত্র নিজস্ব কোম্পানির সিম টেলিটকের স্লোগান হলো টেলিটক আমাদের ফোন। গ্রাহকের চাহিদাই বেশ পিছিয়ে থাকলে বেশ কয়েক বছর ধরে লোভণীয় সব অফার ও ভালো সার্ভিস প্রদান করাই টেলিটকের জনপ্রিয়তা ও গ্রাহক সংখ্যা উভই বেড়েছে।

এজন্য এখন অনেকেই জানতে চান টেলিটক সিমের নাম্বার কিভাবে দেখে, ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক কিভাবে করে। তাছাড়া বিভিন্ন অফার কিভাবে চেক করতে পারবে ইত্যাদি। তাই আজকের পোস্টে টেলিটকের যাবতীয় গুরুপ্তপূর্ণ সকল কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাতে সহজেই টেলিটকের নাম্বার, ব্যালেন্স কিংবা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন।

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার উপায় | টেলিটক নাম্বার চেক

টেলিটক সিমে বেশ কয়েকটি মাধ্যমে সিমের নাম্বার চেক করতে পারবেন। এর মধ্যে সবথেকে সহজ পদ্ধতিটি হলো ইউএসএসডি কোড ডায়াল করে নাম্বার চেক করা।

টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য ডায়াল করুনঃ *551#

এছাড়া আপনি এসএমএস এর মাধ্যমেও টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে P টাইপ করে 154 নাম্বারে সেন্ড করে দিন। ফিরতি এসএমএস এ আপনার সিমের নাম্বার দেখিয়ে দেওয়া হবে।

অথবা আপনি মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে W লিখে 321 নাম্বারে এসএমএস সেন্ড করার মাধ্যমেও আপনার টেলিটক সিমের নাম্বারটি জেনে নিতে পারবেন।

আরো কিছু উপায়ে আপনি টেলিটক সিমের নাম্বার চেক করতে পারবেন। এজন্য আপনাকে ফোনের মেসেজ অপশনে গিয়ে Tar টাইপ করে পাঠিয়ে 222 নাম্বারে। এর মাধ্যমেও আপনি টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।

কাস্টমার কেয়ারে কল দিয়ে নাম্বার চেক করার পদ্ধতিঃ

কাস্টমার কেয়ার ফোন দিয়েও আপনার টেলিটক সিমের নাম্বার জেনে নিতে পারবেন। এজন্য আপনার ফোন থেকে টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বারে (121) কল করুন।

এরপর নাম্বার চেক করার জন্য যে বাটন চাপতে বলবে সেই বাটন চাপ দিন। তাহলে মেসেজের মাধ্যমে আপনার টেলিটক সিমের নাম্বার জানিয়ে দেওয়া হবে।

টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

অনেকে বিভিন্ন প্রয়োজন কিংবা তর্থ্য জানার জন্য কিংবা কোনো অভিযোগ করার জন্য টেলিটকের কাস্টমার কেয়ারের নম্বর জানতে চান। এজন্য আপনাদের সুবিধার জন্য টেলিটকের সকল কাস্টমার কেয়ার নাম্বারগুলো শেয়ার করলাম

টেলিটক কাস্টমার কেয়ার কোডঃ

বিভিন্ন প্রয়োজনে গ্রাহকদের কাস্টমার কেয়ার যোগাযোগ করার প্রয়োজন পড়ে। এজন্য নিচে টেলিটক কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া হলোঃ
  • সাধারণ সকল ব্যাবহারকারীদের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
  • প্রিপেইড কিংবা অন্যান্য সিমের জন্য হেল্পলাইন নাম্বারঃ 01500121121-9, 01550157760, 01550157750।
  • কর্পোরেট ব্যবহারকারীদের জন্য হেল্পলাইনঃ 267
  • টেলিচার্জের জন্য টেলিটক হেল্পলাইন নাম্বারঃ 852

Frequently Ask Question

Q. টেলিটক সিমের নাম্বার দেখার উপায়?

টেলিটক সিমের নাম্বার দেখার জন্য ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *152#

Q. এসএমএস দিয়ে টেলিটকের নাম্বার চেক কিভাবে করবেন?

এসএমএস দিয়ে টেলিটকের নাম্বার চেক করতে মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে P টাইপ করে 154 নাম্বারে সেন্ড করে দিন।

Q. টেলিটক সিমের কাস্টমার কেয়ার নাম্বার?

টেলিটক সিমের সকল ব্যবহারকারীদের কাস্টমার কেয়ার নাম্বার হলোঃ 121

শেষ কথাঃ

অনেকে টেলিটক সিম ব্যবহার করলেও টেলিটক সিমে কিভাবে নাম্বার দেখতে হয় তা জানা থাকে না। কিংবা অনেকে কাস্টমার কেয়ার কথা বলার প্রয়োজন পড়লেও কত নাম্বারে কল দিবেন জানেন না। তাদের সুবিধার্থে আজকে টেলিটক সিমে নাম্বার দেখার উপায় এবং টেলিটক কাস্টমার কেয়ারের নাম্বার শেয়ার করলাম।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন