টেলিটক ব্যালেন্স চেক কোড | টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় সিম টেলিটকের বাজারে বেশ চাহিদা রয়েছে। সেই সাথে দিন দিন টেলিটকের গ্রাহক সংখাও বেড়ে চলেছে। এজন্য অনেকেই জানতে চায় টেলিটকের ব্যালেন্স চেক কিভাবে করবেন, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স কিভাবে চেক করা যায় ইত্যাদি।

এজন্য আজকের পোস্টে টেলিটক সিমের ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক সহ সকল প্রয়োজনীয় USSD কোড গুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেই এই কোডগুলো বার বার ভুলে যান। এজন্য পোস্টটি সেভ করে নিতে পারেন। আশা করি পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারী হবে।

টেলিটক ব্যালেন্স চেক কোড

টেলিটক ব্যালেন্স চেক কোড

টেলিটক সিমে ব্যালেন্স চেক করার কোডঃ *152#

এছাড়া আপনি যদি এসএমএস এর মাধ্যমে টেলিটক সিমের ব্যালেন্স দেখতে চান তাহলে ফোনের মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটার U টাইপ করে 111 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএসএম এর মাধ্যমে সিমের ব্যালেন্স দেখিয়ে দেওয়া হবে।

মাই টেলিটক অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক

কোন ধরণের কোড ডায়াল করা ছাড়াও আপনি মাই টেলিটক অ্যাপস দিয়ে সিমের একাউন্ট ব্যলেন্স, ইন্টারনেট ব্যালেন্স, বিভিন্ন অফার ও নাম্বার চেক করতে পারবেন। তবে এজন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আপনার ফোনে My Teletalk App ডাউনলোড করার জন্য
  • প্রথমে আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন
  • তারপর My Teletalk App লিখে সার্চ করুন
  • সার্চ করার পর My Teletalk App এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
  • তারপর অ্যাপটি ওপেন করে নাম্বার দিয়ে রেজিস্টেশন করে পাসওয়ার্ড দিয়ে সেটআপ সম্পর্ন করে নিন।

টেলিটক এমবি চেক করার কোড

টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার USSD কোড হলোঃ *152#

টেলিটক মিনিট ব্যালেন্স চেক কোড

টেলিটক সিমে মিনিট ব্যালেন্স চেক করার USSD কোড হলোঃ *152#

টেলিটক এসএমএস ব্যালেন্স চেক কোড

টেলিটক সিমে এসএমএস ব্যালেন্স চেক করার USSD কোড হলোঃ *152#

টেলিটক অফার চেক করার কোড

টেলিটক সিমে USSD কোড ডায়াল করার মাধ্যমে অফার চেক করতে পারবেন। এজন্য ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১১১# । এরপর সামনে যে অপশন আসবে সেখান থেকে আপনার প্রয়োজন মতো অফার নিয়ে নিতে পারবেন।

টেলিটক নাম্বার চেক কোড

টেলিটক সিমের নাম্বার চেক করার USSD কোড হলোঃ *511#

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড

টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স দেখার USSD কোড হলোঃ *1122*0#

এছাড়া আপনি যদি এসএমএস এর মাধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে চান তাহলে ফোনের মেসেজ অপশনে গিয়ে Loan Info টাইপ করে 1122 নাম্বারে সেন্ড করে দিন। এজন্য কোনো ধরণের চার্জ প্রজয্য নয়। 

টেলিটক সিমে টাকা ধার কিভাবে নিবেন | Teletalk Emergency Balance

টেলিটক সিমে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় অন্যান্য অপারেটর গুলোর মতো টেলিটকেও ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এক্ষেত্রে টেলিটক সিমে আপনি ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত ধার নিতে পারবেন। নিচে আমি টেলিটক সিমে ধার নেওয়ার USSD কোডগুলো শেয়ার করছি।

টেলিটক সিমে টাকা ধার নেওয়ার USSD কোড হলোঃ *1122#

এই কোড ডায়াল করে টেলিটক সিম থেকে ১০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও লোনের জন্য আবেদন করতে পারেন। এজন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে Loan টাইপ করে 1122 নাম্বারে পাঠিয়ে দিন।

এছাড়া আপনি টেলিটক সিম থেকে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ধার নিতে পারবেন। এজন্য আপনাকে USSD কোডের সাথে নির্দিষ্ট টাকার সংখ্যা কোড যুক্ত করতে হবে। যেমন নিচে দেখুনঃ

ইমার্জেন্সি ব্যালেন্স USSD কোড
১০ টাকা ধার নিতে *1122# ডায়াল করুন।
১২ টাকা ধার নিতে *1122*12# ডায়াল করুন।
২০ টাকা ধার নিতে *1122*20# ডায়াল করুন।
৩০ টাকা ধার নিতে *1122*30# ডায়াল করুন।
৫০ টাকা ধার নিতে *1122*50# ডায়াল করুন।

Frequently Ask Question

Q. টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিবেন?

টেলিটক সিমে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার USSD কোড হলো *1122# অথবা মেসেজ অপশনে গিয়ে Loan টাইপ করে 1122 নাম্বারে সেন্ড করে দিন।

Q. টেলিটক সিমের ব্যালেন্স চেক কোড?

টেলিটক সিমের ব্যালেন্স চেক করার USSD কোড *152# অথবা মেসেজ অপশনে গিয়ে U টাইপ করে সেন্ড করে দিন 111 নাম্বারে।

Q. টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড?

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড *1122*0# তাছাড়া মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Loan Info এবং পাঠিয়ে দিন 1122 নাম্বারে।

Q. টেলিটক সিমে অফার চেক করবেন কিভাবে?

টেলিটক সিমে অফার চেক করার USSD কোড *111#

শেষ কথাঃ

অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকলেও জানেন না কিভাবে সিমের ব্যালেন্স চেক করতে হয় কিংবা ইন্টারনেট ব্যালেন্স কিংব মিনিট চেক করতে হয়। এছাড়া একটি সিমে বিভিন্ন তর্থ্য জানার জন্য অনেক USSD কোড থাকে। অনেকের এসব কোড মনেও থাকে নাহ। তাই আপনাদের সুবিধার্তে আজকে টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড শেয়ার করার চেস্টা করেছি।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন