সিলেটের বিভাগের দর্শনীয় স্থান সমূহ | সিলেটের দর্শনীয় স্থান

সিলেট দুইটি পাতায় একটি কুড়ির শহর হিসেবে পরিচিত। বাংলাদেশে সবুজ সৌন্দর্য্যের একটা বিরাট অংশ যেনো সিলেট জুড়ে। সিলেট পূর্বে চট্টগ্রাম বিভাগের মধ্যে ছিলো।  পরবর্তীতে ৬ষ্ঠ বিভাগ হিসেবে স্থান পায়।

আজকের আর্টিকেলে সিলেট ও সিলেট জেলার আশে-পাশের জনপ্রিয় সকল দর্শনীয় স্থান ও সেগুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তর্থ্য দেওয়ার চেস্টা করব। তার আগে চলুন জেনে নেওয়া যাক সিলেট জেলার অল্পকিছু ইতিহাস সম্পর্কে।

সিলেট নামকরণের ইতিহাসঃ

সুলতানী শাসন আমলে সিলেটের নাম ছিলো জালালাবাদ। পরবর্তীতে এর নাম কিছু কাল হরিকেল হিসেবেও ছিলো। এর পর শ্রীহট্ট বা সিলেট নামকরণ হয়।
 
এই নামকরন নিয়ে অনেক ইতিহাস শোনা যায়। সনাতন ধর্মাবলম্বী রা বিশ্বাস করে বিষ্ণু চক্রে সতীর ৫১ টি খন্ড অংশের ২ টি সিলেটে পতিত হয়েছিলো। সতীর নাম যেহেতু শ্রী এবং হস্তের একটি অংশ এই স্থানে পড়ে তাই শ্রী হস্ত (হট্ট) = শ্রীহট্ট নাম থেকে সিলেট নাম আসে।

আবার মুসলিম ধর্মালম্বীদের মতে হযরত শাহজালাল (র.) যখন সিলেট বা জালালাবাদ আসছিলেন তখন পথের মধ্যে অনেক বড় বড় পাথর বাধা হয়ে পড়েছিলো তখন তিনি পাথর দের আদেশ দেন সিল হট যাহ্ (পাথর সরে যা)। তখন পাথরখন্ড গুলা সরে যাওয়ার পর এই সিলেট নামের জন্ম হয়। 

এছাড়াও অনেকজন মনে করেন অনেক পাথর একত্রে থাকার কারনেও সিল বা পাথরের হাট হিসেবে সিলেট নামকরন হয়।

সিলেটের জেলা ও উপজেলা সমূহঃ

সিলেট বিভাগ ৪ টি জেলা নিয়ে গঠিত। সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। সিলেট বিভাগে ৩৮ টি উপজেলা, ৩৪৫ টি ইউনিয়ন পরিষদ ও ১৮ টি পৌরসভা রয়েছে। 

সিলেটের ১০ টি সুন্দরতম স্থান সমূহ

প্রথমেই জানানোর চেষ্টা করব সিলেটের অন্যতম সেরা ১০ সুন্দর স্থান সম্পর্কে।

# সুন্দরতম স্থান অবস্থান
জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ভারতের সীমান্তে অবস্থিত
বিছানাকান্দি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় বা সিলেট শহর থেকে ৫৫ কি.মি. দুরে অবস্থিত
রাতারগুল জলাবন এই মিঠাপানির জলাবনটি সিলেট শহর থেকে ৩৩ কি.মি. দুরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত
হাকালুকি হাওড় মৌলভীবাজার ও সিলেট জেলায় ১১ টি ইউনিয়ন এবং ৫ টি উপজেলা নিয়ে এই হাওড় বিস্তৃত। এটি সিলেট শহর থেকে ৮৪.৩ কি.মি. দুরে অবস্থিত।
লালাখাল এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি সচ্ছপানির খাল
সাতছড়ি জাতীয় উদ্যান সিলেট শহর থেকে ১৩০ কি.মি. গহীনে এই সংরক্ষিত বন টি অবস্থিত।
রেমা কালেঙ্গা সিলেট এর হবিগঞ্জ জেলার চুনারুঘাটায় এই রেমা কালেঙ্গা অভয়ারণ্যে টি অবস্থিত।
টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জ জেলার ২য় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এই হাওড়।এর আয়তন সাধারণত ৬৯১২ একর। তবে বর্ষাকালে বৃদ্ধি পেয়ে প্রায় ২০ হাজার একর হয়ে যায়।
শিমুল বাগান সুনামগঞ্জের তাহেরপুর এলাকায় ১০০ বিঘা জমির উপর এই শিমুল বাগান অবস্থিত। শীতে যেমন রক্তমাখা লাল জ্বলে উঠা বাগান ঠিক বর্ষাকালে এর বিপরীত স্নিগ্ধ সবুজের সমারোহ।
১০ জুগিরকান্দী মায়াবন আলীরগাঁও ইউনিয়নে জুগিরকান্দী হাওড়ে এই বন অবস্থিত।

সিলেটের বিখ্যাত মসজিদ সমূহঃ

৩৬০ আউলিয়ার শহর সিলেটে বিখ্যাত মসজিদ গুলাও ঘুরে দেখার মতো সুন্দর।  এই শহরের মসজিদ গুলা হলোঃ-

# মসজিদ সমূহ অবস্থান
গয়ঘর মসজিদ মৌলভীবাজার জেলার মোস্তফাপুর এলাকায় অবস্থিত
লাউয়াছড়া জামে মসজিদ লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে অবস্থিত
সুজানগর জামে মসজিদ এটি সুজানগর ইউনিয়নে ৩০০ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে
শাহ জালাল দরগাহ মসজিদ দরগাহ মহল্লাতে অবস্থিত
গায়েবি দিঘী মসজিদ সিলেট বারোঠাকুরী জকিগন্জ-এ অবস্থিত
পাগলা জামে মসজিদ রায়পুরে অবস্থিত
মির্জাটুলা মসজিদ হবিগঞ্জ জেলাতে অবস্থিত
শংকর পাশা শাহী মসজিদ রাজিউড়া হবিগঞ্জ তে অবস্থিত

সিলেটের ১০ টি দর্শনীয় স্থানঃ


# দর্শনীয় স্থান অবস্থান
পান্থুমাই ঝর্না বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ার কোল ঘেষে এই পান্থুপাই ঝর্নার পাড়াটি অবস্থিত
লক্ষনছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই ঝর্নার কাছে অবস্থিত
লাক্কাতুরা চা বাগান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এর পাশে বা সিলেট শহর থেকে উত্তর প্রান্তে চৌকি ঢেঁকি উপজেলায় অবস্থিত। এর আয়তন ১২৯৩ হেক্টর
সংগ্রামপুন্জ্ঞি ঝর্না এটির স্থানীয় নাম মায়াবী ঝর্না। এটি জিরো পয়েন্ট থেকে ১ কি.মি. দুরে ভারত সীমান্তে অবস্থিত
লোভাছড়া কানাইঘাট উপজেলায় উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে লক্ষীপ্রসাদ ইউনিয়নে অবস্থিত
ভোলাগঞ্জ সিলেট সীমান্তবর্তী কোম্পানিগন্জ উপজেলায় অবস্থিত
লাউয়াছড়া জাতীয় উদ্যান এটি সিলেটের মৌলভীবাজার জেলার কলমগন্জ উপজেলায় অবস্থিত
শ্রীমঙ্গল মৌলভীবাজার বৃহৎ চা বাগান
মাধবকুণ্ড জলপ্রপাত সিলেটের মৌলভীবাজার জেলার বড় লেখা উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জলপ্রপাত যার উচ্চতা ২০০ ফুট এর কাছাকাছি
১০ হযরত শাহ জালালের মাজার এটি সিলেটের গোয়াইপাড়ায় অবস্থিত

এছাড়াও সিলেটে রয়েছে অনেক ভ্রমন স্পট।এঔ সকল স্থান গুলা আপনি সিলেট এর অন্যান্য স্থান ভ্রমণ করার সময় দেখে নিতে পারবেন। তাই এক নজরে দেখে নিন সিলেটের আরো কিছু দৃষ্টি নন্দন স্থান গুলার নাম।

সিলেটের আরো কিছু দৃষ্টি নন্দন স্থানঃ

# দৃষ্টিনন্দন স্থান অবস্থান
শাপলা বিল বা ডিবির হাওড় লালাখাল ভ্রমনের সময় আপনি এটি দেখে নিতে পারবেন।বাংলাদেশ ভারত সীমান্তে জৈন্তাপুরে এটি অবস্থিত
তামাবিল এটিও সিলেটের জৈন্তাপুরে অবস্থিত
খাদিমনগর জাতীয় উদ্যান তামাবিল ও জাফলং সড়কের মধ্যে এটি অবস্থিত
জৈন্তা রাজবাড়ি সিলেটের তামাবিল সড়কে জৈন্তা বাজারের কাছে অবস্থিত
ক্বীন ব্রীজ এটি সিলেট শহরের প্রানকেন্দ্র সুরমা নদীর উপর নির্মিত
আলী আমজদের বাড়ী ক্বীন সেতুর নিকটে এই আলী আমজদের বাড়ি টি অবস্থিত
মালানীছড়া চা বাগান এটি বিমানবন্দরের কাছে অবস্থিত
মনিপুরী মিউজিয়াম এটি সিলেট সদরের সুবিদবাজারে অবস্থিত
উৎমাছড়া ভোলাগঞ্জ ভ্রমনের সময় উৎমাছড়া দেখে নেওয়ার চেষ্টা করবেন।এটি কোম্পানিগন্জ জেলার উত্তর রনিখাই ইউনিয়নে অবস্থিত
১০ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট ও সুনামগঞ্জ মহাসড়কের কাছেই এই বিশ্ববিদ্যালয় টি অবস্থিত
১১ কালা পাহাড় ভারতের কুলাউড়া সীমান্তে এই কালা পাহাড় টি অবস্থিত
১২ ড্রিমল্যান্ড পার্ক এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত
১৩ জিতু মিয়ার বাড়ি এটি সিলেটের শেখ ঘাটে কাজীর বাজারে অবস্থিত
১৪ হাম হাম ঝর্না মৌলভীবাজার উপজেলার কলমগন্জে অবস্থিত যা লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে গিয়ে দেখে নিতে পারেন

Frequently Ask Question

Q. শীতকালে সিলেটের দর্শনীয় স্থান কি কি?

সিলেটের সব স্থানেই শীতকালে ভ্রমণ করা যাবে। কিন্তু নিজের কয়েকটি স্থান শীতকালে ভ্রমণের জন্য জনপ্রিয়
১. লালাখাল ভ্রমণ
২. জাফলং ভ্রমণ
৩. মালনীছড়া চা-বাগান
৪. মাধবকুণ্ড জলপ্রপাত

Q. মৌলভীবাজার দর্শনীয় স্থান কি কি?

১. কালাপাহাড়
২. পাথারিয়া পাহাড়
৩. কমলা রানীর দিখী, রাজনগর
৪. আদমপুর বন
৫. মাধবকুন্ড ঝর্ণা
৬. লাউয়াছড়া জাতীয় উদ্যান
৭. হাম হাম ঝর্ণা
৮. পরিকুন্ড ঝর্ণা
৯. হাকালুকি হাওর

Q. ৩ দিনে সিলেটের কোথায় ভ্রমন করবেন?

৩ দিনের সিলেটের ভ্রমণ করার জন্য প্রথম দিন জাফলং যেতে পারেন।
২য় দিনের জন্য বিছানাকান্দি ও রাতারগুলো যেতে পারেন এবং
৩য় দিন সাদাপাথর ও ভোলাগঞ্জ এর মাধ্যমে ৩ দিনের সিলেট ভ্রমণ শেষ করতে পারেন

Q. সিলেটের সেরা ১০টি দর্শনীয় স্থান কি কি?

১. এডভেঞ্চার ওয়ার্ল্ড
২. জাকারিয়া সিটি
৩. জাফলং
৪. পানথুমাই
৫. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
৬. বিছানাকান্দি
৭. ভোলাগঞ্জ
৮. মালনি ছড়া চা বাগান
৯. রাতারগুল
১০. লাক্কাতুরা চা বাগান

উপসংহারঃ

অর্থনৈতিক ভাবে সিলেট যেমন সমৃদ্ধ ঠিক তেমনি সিলেটের ঝর্না,সাদা পাথর,হাওড় সবসময়ই নজর কেড়েছে সারা দেশের মানুষের। এই মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য্য দেখতে বারে বারে সিলেটে পাড়ি জমায় অসংখ্য পর্যটক। তাই আমাদের উচিত জায়গা গুলা এমন ভাবে ভ্রমন করা যেনো স্থান গুলা তার সৌন্দর্য হারিয়ে না ফেলে।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন