ঢাকার দর্শনীয় স্থান ও অবস্থান | পুরান ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান

ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং বিশ্বের ৫ টি মেগাসিটি গুলার মধ্যে একটি। ঢাকা একটি জনবহুল ও জ্যামের শহর হলেও ঢাকা তার রুপ নিয়ে বাংলাদেশের মানুষের মনে অনেক টা জায়গা জুড়ে আছে।


আজকের আর্টিকেলে ঢাকা ও ঢাকার আশে-পাশের জনপ্রিয় সকল দর্শনীয় স্থান ও সেগুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তর্থ্য দেওয়ার চেস্টা করব। তার আগে চলুন জেনে নেওয়া যাক ঢাকা জেলার অল্পকিছু ইতিহাস সম্পর্কে।

ঢাকার দর্শনীয় স্থান ও অবস্থান | পুরান ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান

ঢাকা নাম করণের ইতিহাসঃ

ঢাকা নামকরন নিয়ে অনেক ইতিহাস প্রচলিত আছে। সঠিক ধারনা করা যায় না কোনটা সঠিক ইতিহাস। তবে লোকমুখে জানা যায় সুবেদার ইসলাম খান যখন প্রথমবারের মতো এই অঞ্চলে আসেন তখন বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় তিনি ঢাকের আওয়াজ শুনতে পান।

এই আওয়াজ তিনি তখন প্রথমবারের মতো শুনে মুগ্ধ হয়ে যান এবং যতদুর এই আওয়াজ শোনা যায় তিনি ওই অঞ্চল গুলার সীমানা নির্ধারন করে তার নাম করণ করেন ঢাকা। পরবর্তীতে অবশ্য সুবেদার ইসলাম খান নিজেই এই ঢাকার নাম দেন জাহাঙ্গীর নগর। আবার অনেকেই ধারনা করেন ঢাকবৃক্ষ নামে এক বৃক্ষের নাম অনুযায়ী ওই অঞ্চলের নাম ঢাকা রাখা হয়।

ঢাকার আয়তন ও লোকসংখ্যাঃ

ঢাকার আয়তন অনুযায়ী বিভাগগুলার মধ্যে ৩য় স্থানে রয়েছে। ৫২ গলির এই শহরের আয়তন ২০৫৯৪ বর্গকিলোমিটার। এই শহরে প্রায় ৪ কোটির বেশি মানুষ বসবাস করে। সারা দেশের মানুষের মিশ্র বসবাস এই ঢাকা শহরে যা অন্য বিভাগ গুলার তুলনায় অনেক বেশি।

ঢাকার জেলা, উপজেলা ও ইউনিয়ন সমূহঃ

ঢাকা বিভাগে ১৩ টি জেলা রয়েছে। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ১৩ টি জেলা কে চুড়ান্ত করা হয়। জেলা গুলা হলো- ঢাকা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ। 

এছাড়া ঢাকা বিভাগ ১২৩ টি উপজেলা নিয়ে গঠিত। এই বিভাগে ৮৮ টি পৌরসভা এবং ১২৪৮ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ৪ টি সিটি কর্পোরেশন যুক্ত এই শহরে সাউথ সিটি কর্পোরেশন টি তুলনামুলক বড় সিটি কর্পোরেশন।

ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী স্থান সমূহ

ঢাকা বিভাগের বিভিন্ন জানা অজানা তর্থ্য আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। ঢাকাতে অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী স্থান রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ঢাকা ও ঢাকার আশেপাশে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে।

ঢাকার ঐতিহ্যবাহী মসজিদের নাম ও অবস্থানঃ

ঢাকা কে বলা হয় মসজিদের শহর। অনেক পুরাতন ও ঐতিহ্য বহন করে এখনো টিকে আছে বিভিন্ন মসজিদ গুলা ও মাজার গুলা। যা এখন দর্শনীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই মসজিদ ও মাজার গুলা হলোঃ-
# মসজিদ সমুহঃ মসজিদের অবস্থানঃ
তারা মসজিদ এটি আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত)
সাতগম্বুজ মসজিদ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকার পল্টনে অবস্থিত
গুরুরদুয়ারী নানক শাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে অবস্থিত
শায়েস্তা খার মসজিদ ঢাকা মিডফোর্ট হাসপাতালের পিছনে অবস্থিত
কাস্বাবটুলী মসজিদ পুরান ঢাকার কসাইটুলীর পিছনে ঘোষ রোডে অবস্থিত
বিনত বিবির মসজিদ ঢাকা নারিন্দায় অবস্থিত
খান মোহাম্মদ মৃধা মসজিদ এটি পুরান ঢাকার আতশখানায় অবস্থিত
চকবাজার শাহী মসজিদ ঢাকার চকবাজারে অবস্থিত
১০ করতলব খান মসজিদ পুরান ঢাকার বেগম বাজারে অবস্থিত
১১ তিন নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত
১২ মুসা খাঁর মসজিদ কার্জন হলের পিছনে
১৩ খাজা শাহবাজ মসজিদ তিন নেতার কবরের পূর্ব পাশে
১৪ ধানমন্ডি শাহী ঈদগাহ ধানমন্ডির সাত মসজিদ রোডে

ঢাকার বিভিন্ন ভ্রমন স্থানগুলাঃ

# ভ্রমণ স্থান অবস্থান
কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের কাছে
রোজ গার্ডেন ঢাকার টিকাটুলী এলাকায়
লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত
আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকায় অবস্থিত
জাতীয় জাদুঘর শাহবাগ এলাকায় অবস্থিত
মৈনট ঘাট ঢাকার দোহার উপজেলায় অবস্থিত
গোলাপ গ্রাম ঢাকার সাভারের বিরুলিয়ায়
ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা এলাকায় অবস্থিত
কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত
১০ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত
১১ চারুকলা ইন্সটিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত
১২ ঢাকেশ্বরী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের কাছে
১৩ জাতীয় স্মৃতিসৌধ ঢাকা সাভারের নবীনগরে অবস্থিত
১৪ হাতিরঝিল ঢাকায় এটি তার নিজস্ব নামেই পরিচিত
১৫ দিয়াবাড়ি উত্তরা ১৫ নং সেক্টরে
১৬ চন্দ্রিমা উদ্যান ঢাকা শেরে বাংলা নগরে
১৭ বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার লক্ষী পুর বাজারে অবস্থিত
১৮ জিনজিরা প্রাসাদ কেরানীগঞ্জের জিঞ্জিরায়
১৯ উসমানি উদ্যান ও বিবি মরিয়ম কামান গুলিস্তানে নগর ভবনের বিপরীত পাশে
২০ জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে বাংলা নগরে
২১ বঙ্গবন্ধু নভোথিয়েটার রাজধানীর বিজয় সরনীতে
২২ বধ্যভূমি স্মৃতিসৌধ মোহাম্মদপুরের রায়ের বাজারে
২৩ আমের্নীয় গির্জা পুরান ঢাকার আমার্নিটোলায় অবস্থিত
২৪ হোসেনী দালান পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে অবস্থিত
২৫ রুপলাল হাউজ পুরান ঢাকার শ্যামবাজারে অবস্থিত
২৬ ছোট কাটরা বড় কাটরার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত
২৭ বড় কাটরা ঢাকার চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত
২৮ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার সাভার উপজেলায় অবস্থিত
২৯ নকশী পল্লী ঢাকার পূর্বাচলে অবস্থিত
৩০ বিউটি বোর্ডিং বাংলাবাজারে ১নং শ্রীশদাস লেনে অবস্থিত
৩১ লালকুটি নর্থব্রুক হল বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় অবস্থিত
৩২ মিরপুর চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত)

ঢাকার বিভিন্ন পার্ক সমুহঃ


# পার্ক সমূহ পার্কের অবস্থান
ফ্যান্টাসি কিংডম ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে জামগড়া এলাকায়
নন্দন পার্ক সাভারের বাড়ইপাড়া এলাকায়
বোটানিক্যাল গার্ডেন মিরপুর চিড়িয়াখানার পাশে অবস্থিত
যমুনা ফিউচার পার্ক ঢাকার বারিধারা তে অবস্থিত
শিশু পার্ক ঢাকার সামিবাগে অবস্থিত
ওয়ান্ডারল্যান্ড পার্ক রাজধানীর গুলশানে অবস্থিত
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড ঢাকার শ্যামলীতে অবস্থিত
রমনা পার্ক রমনা এলাকাতে অবস্থিত
ধানমন্ডি লেক ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত
১০ বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার লক্ষীপুর বাজারে
১১ বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত
১২ গুলশান লেক পার্ক ঢাকার গুলশানে অবস্থিত
১৩ টগি ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটি পান্থপথে বসুন্ধরা সিটিতে অবস্থিত
১৪ সোহরাওয়ার্দী উদ্যান টিএসসির কাছে অবস্থিত

এছাড়াও বিভিন্ন পুরাতন ঐতিহ্য, ইতিহাস সংরক্ষণ করা রয়েছে ঢাকার বিভিন্ন জাদুঘরে। চলুন জেনে নেওয়া যাক ঢাকাতে অবস্থিত ঐতিহ্যবাহী জাদুঘরগুলো সম্পর্কে।

ঢাকাতে অবস্থিত জাদুঘর গুলা হলোঃ

# জাদুঘর সমূহ অবস্থান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ধানমন্ডি ৩২ নং আবাসিক এলাকায়
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত
জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত
সামরিক জাদুঘর ঢাকার বিজয় সরণীতে অবস্থিত
ডাকঘর জাদুঘর ঢাকার জিপিও তে অবস্থিত

Frequently Ask Question

Q. ঢাকার সেরা ১০টি দর্শনীয় স্থানের নাম কি?

১.কেন্দ্রীয় শহীদ মিনার 
২.জাতীয় জাদুঘর
৩.ঢাকা বিশ্ববিদ্যালয় 
৪.জাতীয় সংসদ ভবন
৫.রমনা বটমূল
৬.ঢাকেশ্বরী মন্দির 
৭.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর 
৮.বায়তুল মোকাররম জাতীয় মসজিদ 
৯.বঙ্গবন্ধু নভোথিয়েটার 
১০.সামরিক জাদুঘর 

Q. পুরান ঢাকার দর্শনীয় স্থানগুলো কি কি?

১.লাল বাগ কেল্লা
২.আহসান মঞ্জিল 
৩.বাহাদুর শাহ পার্ক
৪.আর্মেনীয় গির্জা
৫.হোসেনী দালান
৬.রুপলাল হাউজ
৭.কাস্বাবটুলি মসজিদ
৮.খান মোহাম্মদ মৃধা মসজিদ 

Q. ঢাকার পার্ক সমূহের নাম কি?

১.ফ্যান্টাসি কিংডম
২.নন্দন পার্ক
৩.বোটানিক্যাল গার্ডেন
৪.যমুনা ফিউচার পার্ক
৫.শিশু পার্ক
৬.ওয়ান্ডারল্যান্ড পার্ক
৭.ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড
৮.রমনা পার্ক
৯.ধানমন্ডি লেক
১০.বাহাদুর শাহ পার্ক
১১.বলধা গার্ডেন
১২.গুলশান লেক পার্ক
১৩.টগি ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটি

Q. উত্তরায় দর্শনীয় স্থান কি কি?

উত্তরার দিয়া বাড়ি ১৫ নং সেক্টরে অবস্থিত।

Q. যাত্রাবাড়ীর দর্শনীয় স্থান কি কি?

১.সারিঘাট
২.দোলেশ্বর হানিফিয়া জামে মসজিদ
৩.সাউথ টাউন কেরানীগঞ্জ 

Q. সাভারের দর্শনীয় স্থান কি কি?

১.গোলাপ গ্রাম
২.জাতীয় স্মৃতি সৌধ
৩.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

শেষকথাঃ

আমাদের দেশের দর্শনীয় স্থান গুলা আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য। এইসব স্থানের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন আর অন্যদেরকেও নিরুৎসাহিত করুন এগুলার ক্ষতি করার থেকে। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি ভালোবাসা দেওয়ার দায়িত্বও আমাদের।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন