টেলিটক সরকারি সিম হওয়ায় সকল সিম প্যাকেজ গুলা নিবন্ধন করে সংগ্রহ করতে হয়। আলাদা আলদা প্যাকেজের জন্য আলাদা সুযোগ সুবিধা ও আলাদা রেজিষ্ট্রেশন প্রসেস। আমরা এই আর্টিকেল থেকে টেলিটকের সব প্যাকেজের দাম,সুবিধা, রেজিষ্ট্রেশন ও অফার সম্পর্কে জানতে পারবো

টেলিটক সিম প্যাকেজ ও দাম
টেলিটক সিম মোট ৫টি প্যাকেজ এ পাওয়া যায়। প্যাকেজগুলো হলো বর্ণমালা, অপরাজিতা, আগামী, স্বাগতম, শতবর্ষ। প্রত্যেকটি প্যাকেজের সিম আলাদা আলাদা দাম ও আলাদা আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং প্রত্যেকটি প্যাকেজের সিম কেনার জন্য আলাদা শর্ত দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক টেলিটকের কোন প্যাকেজের সিমের দাম কেমন ও সুযোগ-সুবিধা কেমন।
| প্যাকেজ | দাম | শর্ত |
|---|---|---|
| আগামী | সিম ফ্রি | এসএসসি তে A+ রেজাল্ট থাকতে হবে। |
| বর্ণমালা | ১০০ টাকা | এসএসসি পাশ করতে হবে। |
| স্বাগতম | ১৫০ টাকা। | সকলেই কিনতে পারবেন। |
| শতবর্ষ | ১০০ টাকা | সকলেই একটি NID থেকে দুটি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। |
| অপরাজিতা | ১০০ টাকা | শুধুমাত্র মহিলা গ্রাহকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন। |
টেলিটক বর্ণমালা সিমের দাম কতঃ
বর্ণমালা সিমের মূল্য ১০০ টাকা। নতুন সিমের সাথে পাবেন ৫০ মিনিট টকটাইম ও ৫০ টি এসএমএস। সিম টি এক্টিভ করার জন্য আপনাকে শুরুতে ৫০ টাকা রিচার্জ করতে হবে। এছাড়া বর্ণমালা সিম কেনার জন্য আর কোনো আলাদা খরচের প্রয়োজন নেই৷ রিচার্জের এই ৫০ টাকা মেইন বেলেন্সে যোগ হয়ে যাবে৷ সিম টি একটিভ করার পর ৫০ টাকা রিচার্জের এর জন্য বোনাস হিসেবে পাবেন ৫ জিবি ডাটা প্যাক ( ৩০ দিন মেয়াদ)।
বর্ণমালা সিমের সুবিধাঃ
বর্নমালা সিমে স্পেশাল প্যাকেজের পাশাপাশি প্রতিবার ৩০ টাকা রিচার্জে সবসময় যে সব বাড়তি সুবিধা পাবেন-
- ৩০ মিনিট ভয়েস (অন নেট)
- ৩০ SMS (অন নেট)
- ৬০ এমবি ডাটা প্যাক
এই অফার গুলা রিচার্জ এর তারিখ থেকে ৩ দিন পর্যন্ত মেয়াদ পাবেন। যতখুশি ততবার নিতে পারেন।আপনার রিচার্জের টাকা মেইন বেলেন্সে জমা থাকবে।
এছাড়া বর্নমালা সিমে পাবেন সর্বনিম্ন ভয়েস কল রেট। যেকোন লোকাল অপারেটরে ৪৫ পয়সা/ মিনিট।
বর্নমালা প্যাকেজের স্পেশাল ডাটা অফার সমূহঃ
১ জিবি ২৩ টাকা ৭ দিন [শর্ট কোড B1]USSD-- *111*611#
১ জিবি ৪৪ টাকা ৩০ দিন [শর্ট কোড B2]USSD-- *111*612#
২ জিবি ৮৩ টাকা ৩০ দিন [শর্ট কোড B3]USSD-- *111*613#
৩ জিবি ৫৯ টাকা ১০ দিন [শর্ট কোড B4]USSD-- *111*614#
৫ জিবি ৯৩ টাকা ১৫ দিন [শর্টকোড B5]USSD-- *111*615#
১০ জিবি ১৭৯ টাকা ৩০ দিন [শর্টকোড B6]USSD-- *111*616#
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
বর্নমালা সিম টি আপনি টেলিটক নাম্বার থেকে SMS করার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।সেক্ষেত্রে আপনার এসএসসি পরীক্ষায় রেজিষ্ট্রেশন কার্ড টি থাকলেই হবে। যে ভাবে এসএমএস দিবেন-
BOR(space) SSC board এর প্রথম ৩টি বর্ন (space) SSC roll (space) SSC passing Year (space) SSC registration no (space) contact no [any operator] (space) CC code [optional].
এই এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।
Example: BOR DHA 222513 2016 1413342810 015........9Send no -- 16222
টেলিটক অপরাজিতা সিমের দাম কতঃ
টেলিটক অপরাজিতা সিমের দাম ১০০ টাকা তবে এই সিম টি শুধু মাত্র মেয়ে গ্রাহকদের জন্য। তাই এই সিমটি নিতে হলে অবশ্যই মহিলা গ্রাহকের তথ্য দিয়ে সিম রেজিষ্ট্রেশন করতে হবে। শুধু মাত্র মহিলাদের প্যাকেজ হওয়ায় মহিলা গ্রাহক দিয়ে রেজিষ্ট্রেশন করে ১০০ টাকার মাধ্যমে সিম নিতে পারবেন। এছাড়া অপরাজিতা সিমের সবকিছু অন্য সব টেলিটক সিমের মতো।
অপরাজিতা সিমের সুবিধাঃ
অপরাজিতা সিমে ০৮ টাকা দিয়ে ১ সপ্তাহ মেয়াদে ১ জিবি ও ১৪ টাকা দিয়ে ৭ দিন মেয়াদে ২ জিবি ইন্টারনেট সুবিধা পাবেন। সিম একটিভ করার পর পরবর্তী ৩ মাসে যতখুশি ততবার এই অফারটি উপভোগ করতে পারবেন। অপরাজিতা সিমে ২৯ টাকা রিচার্জে ১ সপ্তাহ ৩০ পয়সা/মিনিট কলরেট (অন-নেট) এবং ৬০ পয়সা/মিনিট (অফ-নেট) কলরেট উপভোগ করতে পারবেন।
অপরাজিতা প্যাকেজের স্পেশাল ডাটা অফারসমূহঃ
১ জিবি ৮ টাকা ৭ দিন। (শুধুমাত্র সিম একটিভ করার ১ম তিন মাস)USSD-- *111*8#
১ জিবি ১৯ টাকা ৩ দিন।USSD-- *111*19#
২ জিবি ৩৮ টাকা ৭ দিন।USSD-- *111*38#
১০ জিবি ১৫৬ টাকা ১৫ দিন।USSD-- *111*156#
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
টেলিটক অপরাজিতা সিমটি শুধু মাত্র মহিলাদের জন্য। অপরাজিতা সিম নিতে নারী গ্রাহক কে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও NID কার্ডের ১ টি কপি নিয়ে নিকটস্থ যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার অথবা কাস্টমার কেয়ার পয়েন্ট বা রিটেইলার পয়েন্টে যোগাযোগ করতে হবে। ওখান থেকে সিম টি রেজিষ্ট্রেশন করে দেবে।
টেলিটক আগামী সিমের দাম কতঃ
টেলিটক আগামী সিম টি আপনি সম্পূর্ণ ফ্রী তে নিতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে SSC পরীক্ষা তে ফলাফল এ প্লাস থাকতে হবে।এসএসসি পরীক্ষা তে আপনার যদি এ প্লাস থাকে তাহলে আপনি একেবারেই ফ্রী তে টেলিটক আগামী সিম টি সংগ্রহ করতে পারবেন। টেলিটক আগামী সিমের এর ডাটা প্যাকেজ অফার,কল রেট একেবারেই কম।
আগামী সিমের সুবিধাঃ
টেলিটক আগামী প্যাকেজের সিম টি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসএসসি তে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়। সিম একটিভ করার পর ১০০ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে পাবেন ফ্রি ১০০ মিনিট টকটাইম, ফ্রি ৫ জিবি ডাটা প্যাক এবং ১০০ SMS।
রিচার্জের ১০০ টাকা মেইন ব্যালেন্সে যোগ হবে। সিম একটিভ করার পর start up বোনাসটি শুধুমাত্র একবার পাওয়া যাবে। এছাড়াও ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ফ্রি ২৫মিনিট (অন-নেট), ২৫ এসএমএস (অন-নেট) ও ৫০ এমবি মেয়াদ ৩ দিন। রিচার্জের ২৫ টাকা মেইন ব্যালেন্সে যোগ হবে।
আগামী প্যাকেজের স্পেশাল ডাটা অফার সমূহঃ
১ জিবি ২২ টাকা ৭ দিনUSSD-- *১১১*৬০০#
১ জিবি ৪৫ টাকা ৩০ দিনUSSD-- *111*601#
২ জিবি ৮১ টাকা ২০ দিনUSSD-- *111*602#
৩ জিবি ৫৫ টাকা ১০ দিনUSSD-- *111*603#
৫ জিবি ৯১টাকা ১৫ দিনUSSD-- *111*605#
১০ জিবি ১৭৭ টাকা ৩০ দিনUSSD-- *111*610#
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
টেলিটক প্যাকেজ সিম গুলার যেকোন একটি কিনতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে কিনতে হবে। টেলিটক আগামী প্যাকেজের সিম রেজিস্ট্রেশনের জন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেভাবে মেসেজ দিবেন-
AGAMI[space]এসএসসি বোর্ডের ১ম তিনটি বর্ন [space] passing year[ space]contact no [space]CC Code. এই মেসেজ টি ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।
Example: AGAMI DHA 212316 2017 015......8Send to 16222
টেলিটক স্বাগতম এর দাম কতঃ
টেলিটক স্বাগতম সিমের মূল্য টেলিটক অন্য সিম গুলার তুলনায় একটু বেশি। টেলিটক স্বাগতম সিম টি আপনি ১৫০ টাকা দামে নিতে পারবেন। টেলিটক স্বাগতম সিমে আগামী ও বর্ণমালার মতো সুযোগ সুবিধা পাবেন না তবে এর নিজস্ব অফারের সুযোগ সুবিধা পাবেন। আপনি অন্য অফার গুলা ও চাইলে নিতে পারবেন বর্নমালা বা আগামীর মতো সেক্ষেত্রে ওই সকল অফার গুলার জন্য খরচ একটু বেশি হবে।
স্বাগতম সিমের সুবিধাঃ
যেকোন লোকাল নাম্বারে ৪৭ পয়সা/ মিনিট। ২৪ ঘন্টা। এছাড়া ১ সেকেন্ড পালস SMS (any operator), ৩০ পয়সা pay per use ১৫ kb/ ১ পয়সা।
স্বাগতম প্যাকেজের স্পেশাল ডাটা অফার সমূহঃ
১ জিবি ৪৬ টাকা ৩০ দিনUSSD-- *111*46#
২ জিবি ৮৪ টাকা ৩০ দিনUSSD-- *111*84#
৩ জিবি ৪২ টাকা ৫ দিনUSSD-- *111*42#
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র থেকে এই প্যাকেজ টি রেজিষ্ট্রেশন করে সংগ্রহ করে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
টেলিটক শতবর্ষ সিমের দাম কতঃ
টেলিটক শতবর্ষ সিম টি মুজিব শতবর্ষ উপলক্ষে চালু করা হয়। এই টেলিটক শতবর্ষ সিমের মূল্য ১০০ টাকা। ১০০ টাকা রিচার্জ করার মাধ্যমে পেয়ে যাবেন এই টেলিটক শতবর্ষ সিম। এই ১০০ টাকা আপনি মেইন বেলেন্সে পেয়ে যাবেন। আপনার সিমটি আলাদা টাকা দিয়ে ক্রয় করা লাগবে না। মানে সিমটি সম্পূর্ন ফ্রী তে পাবেন। সিম একটিভ করার পর ই ১৭ জিবি পাবেন সম্পূর্ণ ফ্রি।
শতবর্ষ সিমের সুবিধাঃ
শতবর্ষ সিম কেনার সময় ১০০ টাকা রিচার্জ করলে ১০ মাসে যে সকল সুবিধা পাবেন ১০০ টাকা মেইন ব্যালেন্স। ৩৩ মিনিট টকটাইম, ৩৩টি এসএমএস এবং ৫.৯৪জিবি ডাটা মেয়াদ ৩০ দিন। এই অফার টি সিম কেনার পর ৩ মাস পাবেন। প্রতি মাসে একবার করে পাবেন।
শতবর্ষ প্যাকেজের স্পেশাল ডাটা অফার সমূহঃ
২ জিবি ডাটা প্যাক ১৭ টাকা মেয়াদ ১৫ দিন। এই অফার টি নিতে ১৭ টাকা সরাসরি রিচার্জ করতে পারেন অথবা ডায়াল করতে পারেন *111*17#. এই অফার ১৫ দিনে একবার এবং মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
যেকোন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনি টেলিটক শতবর্ষ সিম রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন। গ্রাহক সেবা কেন্দ্র বা নির্দিষ্ট রিটেইল পয়েন্ট থেকে NID/SMART CARD এর নাম্বার দিয়ে বায়োমেট্রিক এর মাধ্যমে সিমটি রেজিষ্ট্রেশন করে কিনতে পারবেন।
টেলিটক সকল প্যাকেজের ইন্টারনেট অফারসমূহঃ
১জিবি ২২ টাকা ৭ দিনUSSD-- *111*600#
১ জিবি ৪৫ টাকা ৩০ দিনUSSD-- *111*601#
২ জিবি ৮১ টাকা ৩০ দিনUSSD-- *111*602#
৩ জিবি ৫৫ টাকা ১০ দিনUSSD-- *111*603#
৫ জিবি ৯১ টাকা ১৫ দিনUSSD-- *111*605#
১০ জিবি ১৭৭ টাকা ৩০ দিনUSSD-- *111*610#
টেলিটক কোন সিম ভালো?
বর্তমানে টেলিটকের যে পাঁচটি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে বর্ণমালা এবং আগামী প্যাকেজ এর সবথেকে সুযোগ সুবিধা বেশি রয়েছে।
Frequently Ask Question
Q. টেলিটক অপরাজিতা সিমের দাম কত?
টেলিটক অপরাজিতা সিমের দাম ১০০ টাকা। তবে এই সিম টি শুধু মাত্র মেয়ে গ্রাহকদের জন্য। যে কোনো মহিলা গ্রাহকের তর্থ্য দিয়ে ১০০ টাকার মাধ্যমে সিম কিনতে পারবেন।
Q. টেলিটক বর্ণমালা সিমের দাম কত?
বর্ণমালা সিমের মূল্য ১০০ টাকা। তবে বর্ণমালা সিম কিনতে হলে এসএসসি পাশ করতে হবে। যেকোনো ব্যাক্তি এসএসসি পাসের কাগজপত্র দিয়ে ১০০ টাকার মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম কিনতে পারবেন।
Q. টেলিটক শতবর্ষ সিমের দাম কত?
টেলিটক শতবর্ষ সিমের মূল্য ১০০ টাকা। ১০০ টাকা রিচার্জ করার মাধ্যমে পেয়ে যাবেন শতবর্ষ সিম। এই ১০০ টাকা আপনার মেইন ব্যালেন্সে থেকে যাবে। যেকোনো ব্যাক্তি একটি পরিচয়পত্র দিয়ে দুইটি শতবর্ষ সিম কিনতে পারবেন।
Q. টেলিটক আগামী সিম তুলতে কি কি লাগে?
১. ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ নিজের ২ কপি ছবি নিয়ে কাষ্টমার কেয়ারে যাবেন।২. সিম তোলার এসএমএস মাত্র একবার দেওয়া হবে। এসএমএস হারিয়ে গেলে সিম তুলতে পারবেন না।৩. আপনি স্টুডেন্ট হলে শুধু সার্টিফিকেট বা মার্কসিটের ফটোকপি প্রয়োজন হবে।
Q. টেলিটক সিম কিভাবে কিনতে হয়?
বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার জন্যঃBOR(space) SSC board এর প্রথম ৩টি বর্ন (space) SSC roll (space) SSC passing Year (space) SSC registration no (space) contact no [any operator] (space) CC code [optional].এই এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।অপরাজিতা সিম রেজিস্ট্রেশনের জন্যঃনারী গ্রাহককে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও NID কার্ডের ১ টি কপি নিয়ে নিকটস্থ যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার যোগাযোগ করতে হবে। ওখান থেকে সিম টি রেজিষ্ট্রেশন করে দেবে।আগামী সিম রেজিস্ট্রেশন করার জন্যঃAGAMI [space] এসএসসি বোর্ডের ১ম তিনটি বর্ন [space] passing year [space] contact no [space] CC Code. এই মেসেজ টি ১৬২২২ নাম্বারে সেন্ড করে রেজিস্ট্রেশন করতে হবে।স্বাগতম সিম রেজিস্ট্রেশনের জন্য টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র-এ যোগাযোগ করতে হবেযেকোন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকে টেলিটক শতবর্ষ সিম রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।
Q. আগামী সিম কারা কিনতে পারবেন?
যাদের এসএসসি তে A+ রেজাল্ট রয়েছে শুধুমাত্র তারাই টেলিটক আগামী সিম কিনতে পারবেন। এবং আগামী সিম সম্পূর্ণ ফ্রিতে কিনতে পারবেন।
Q. টেলিটক কোন সিম ভালো?
বর্তমানে টেলিটক সিমের ৫টি (বর্ণমালা, অপরাজিতা, আগামী, স্বাগতম, শতবর্ষ) প্যাকেজের সিমের মধ্যে বর্ণমালা ও আগামী প্যাকেজের সিমে সুযোগ-সুবিধা বেশি দেওয়া রয়েছে।
Q. টেলিটক সিমের সুবিধা?
১. টেলিটক দেশের একমাত্র নিজস্ব সিম কোম্পানি।২. সর্বনিম্ন কলরেটে কথা বলার সুবিধা।৩. লোভলীয় ইন্টারনেট অফার।৪. রেজাল্ট দেখার টেলিটক সিম প্রয়োজন পড়ে।৫. জব এপ্লাইয়ের জন্য টেলিটক সিম প্রয়োজন পড়ে।
শেষ কথাঃ
টেলিটক সরকার নিবন্ধিত সিম হওয়ার ফলে অন্য সকল অপারেটর এর তুলনায় এই সিমের প্যাকেজ গুলা বাজেট ফ্রেন্ডলি। সর্বনিম্ন কলরেট এবং স্পেশাল ডাটা অফার থাকায় এখন অনেকেই এ সিম ব্যবহারে আগ্রহ করছে। ছাত্র-ছাত্রী, নারী, মেধাবী দের কথা চিন্তা করে টেলিটক আলাদা সিম প্যাকেজ চালু করেছে যা অন্য কোনো অপারেটর এখনো করেনি।