কিশোরগঞ্জের ভৈরবে ক্ষতিগ্রস্থ ৭২৪ জন কৃষককে নগদ অর্থ ও চাল ও বিতরণ করছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে রবিবার (৩১ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো.শাহিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ।
এবার বোরো মৌসুমে উজানের পানি ও অতি বৃষ্টিতে হাওর অঞ্চলের ভৈরবের জোয়ান শাহী হাওরের কৃষকের ফসল পানিতে নষ্ট হয়ে গেছে সেসব ক্ষতিগ্রস্ত ৭শ ২৪ জন কৃষককে তিন মাস ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষককে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তব্যে বলেন, আমাদের সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে মানবিক সহায়তায় ৭শ২৪ জন কৃষককে ৩ মাস ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
from Newsbangla24 RSS Feed