ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু - BanglaInfo24

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার এ সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, পরিচালক জয়নাল আবেদীন, প্রফেসর ড. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, বোরহান উদ্দিন আহমেদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম ও শওকত হোসেন, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

ডা. তানভীর আহমেদ প্রধান অতিথির ভাষণে বলেন, ‘ইসলামী ব্যাংক বিগত বছরে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষস্থানে অবস্থান করেছে। দুই কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে দেশের সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করে তুলছে।’

তিনি আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ব্যাংকের সবকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে।’

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। ২০২৩ সালে নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সব সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক যার পরিমাণ এক লাখ ৫৩ হাজার কোটি টাকা। শুধু ২০২৩ সালেই নতুনভাবে ডিপোজিট বেড়েছে ১২ হাজার কোটি টাকার বেশি।’

তিনি বলেন, ‘দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে ৩৩ হাজার গ্রামের ১৭ লক্ষাধিক পরিবারের মাঝে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করেছে এই ব্যাংক। যার সদস্যদের ৯২ শতাংশই নারী।’

অন্য বক্তারা জানান, ইসলামী ব্যাংক দেশের সব ব্যাংকের মধ্যে সর্বোচ্চ কর প্রদান করেছে। এ ছাড়া বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ইসলামী রিটেইল ব্যাংক’ এবং বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ব্যাংকের’র স্বীকৃতি পেয়েছে।

তারা জানান, ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন