দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২৯৮টি আসনে দলের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে মনোনয়নপ্রত্যাশীদের জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা দলের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই নৌকার হয়ে কাজ করবেন।
প্রতিটি আসনেই দলের একাধিক প্রার্থী থাকবে উল্লেখ করে তিনি বলেন, যদি কারো মনোনয়ন বাতিল হয় সে ক্ষেত্রে বিকল্পজন প্রার্থী হবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।
দলে যার যে অবদান ও ত্যাগ আছে পর্যায়ক্রমে সেসবের মূল্যায়ন হবে বলে মনোনয়নপ্রত্যাশীদের আশ্বস্ত করেন আওয়ামী লীগ সভাপতি।
from Newsbangla24 RSS Feed