বাংলাদেশে জনপ্রিয় মোবাইল অপারেটরের মধ্যে বাংলালিংক অন্যতম। ভালো নেটওয়ার্ক ও দারুন সব অফারের কারণে বাংলালিংকের গ্রাহক দিন দিন বেড়েই চলেছে। অনেক নতুন বাংলালিংক সিম কিনে কিভাবে বাংলালিংক সিমে ব্যালেন্স চেক করতে হয় জানা থাকেনা।
এছাড়া অনেকের বাংলালিংক কাস্টমার কেয়ার ফোন দেওয়ার প্রয়োজন পড়লেও কাস্টমার কেয়ারের নাম্বার জানা থাকে না। তাদের জন্য আজকের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ হবে।
কারণ আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক টাকা দেখার কোড সহ বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার। চলুন শুরু করি।

বাংলালিংক ব্যালেন্স চেক
বাংলালিংক সিমে দুই ভাবে ব্যালেন্স চেক করতে পারবেন। প্রথমত USSD কোড ডায়াল করে ও দ্বিতীয়ত My Banglalink অ্যাপ ব্যাবহার করে।
বাংলালিংক ব্যালেন্স চেক কোডঃ
কোড ডায়াল করে বাংলালিংক সিমে টাকা দেখার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *124# তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার সিমে কত টাকা রয়েছে এবং টাকার মেয়াড সহ বিস্তারিত ফোনের স্ক্রীনে দেখতে পারবেন।
বাংলালিংক টাকা দেখার কোডঃ *124#
My Banglalink অ্যাপে দিয়ে বাংলালিংক ব্যালেন্স চেক
আপনার ফোনে যদি My Banglalink অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপ থেকে ফোনের ব্যালেন্স সহ যাবতীয় ইনফোরমেশন জানতে পারবেন। আর এজন্য কোনো কোডও ডায়াল করার প্রয়োজন পড়বে না।
যদি আপনার ফোনে মাই বাংলালিংক অ্যাপ থাকে তাহলে তো আর ইনস্টল করার দরকার নেই। কিন্তু আপনার ফোনে যদি My Banglalink অ্যাপ না থাকে তাহলে নিচের নিয়ম অনুসারে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন।
My Banglalink অ্যাপ কিভাবে ইন্সটল করবেন?
- প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে প্রবেশ করুন
- এরপর প্লে স্টোরের সার্চবক্স থেকে My Banglalink লিখে সার্চ করুন।
- আপনি চাইলে আমাদের My Banglalink লিংক থেকে সরাসরি ওপেন করতে পারেন।
- তারপর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
- ইন্সটল করে মাই বাংলালিংক অ্যাপটি ওপেন করে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগইন সম্পর্ন করুন।
My Banglalink অ্যাপ ইনস্টল করে লগইন করলে অ্যাপের হোম পেজেই আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স সহ যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন। এভাবে মাই বাংলালিংক অ্যাপ থেকে ফোনের ব্যালেন্স চেক করতে পারবেন।
এই ছিল বাংলালিংক সিমে ব্যালেন্স চেক করার দুটি নিয়ম। উপরের দুটি নিয়ম অনুসারে খুব সহজেই বাংলালিংক সিমের টাকা দেখতে পারবেন। এখন আপনাদের বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার জানানোর চেস্টা করব।
অনেকের বিভিন্ন প্রয়োজনে কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু নাম্বার জানা না থাকায় দিতে পারেন না। এজন্য আজকের পোস্টে বাংলালিংক সিমের যাবতীয় কাস্টমার কেয়ারের নাম্বার শেয়ার করার চেস্টা করব।
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে গ্রাহদের ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকে। এজন্য যেকোনো বাংলালিংক গ্রাহক যে কোনো সময় কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তার সমস্যা সমাধান করতে পারবেন। এখানে আমি বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার শেয়ার করছি।
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
আপনি এই নাম্বারে কল করে প্রয়োজনীয় দিকনির্দেশনা অবলম্বন করে একজন কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। তবে আপনি যদি 121 নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে না পারেন তাহলে নিচের হটলাইন নাম্বারে অফিস সময়ে কল দিয়ে বিস্তারিত সেবা নিতে পারবেন।
বাংলালিংক হেল্পলাইন নাম্বারঃ ০১৯১১৩০৪১২
যেকোনো প্রয়োজনে যেকোনো অপরেটর থেকে শুধুমাত্র অফিস টাইমে আপনি এই নাম্বারে ফোন দিয়ে সেবা নিতে পারবেন। এছাড়াও বাংলালিংক কাস্টমার কেয়ারের সকল দরকারী নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে শেয়ার করছি।
বাংলালিংক সকল হেল্পলাইন নাম্বার
- যেকোনো বাংলালিংক নাম্বার থেকেঃ 121 (আইভিআর ফ্রি)
- যেকোনো বাংলালিংক নাম্বার থেকেঃ 111 (আইভিআর ফ্রি)
- যেকোনো অপারেটর থেকে কল করুনঃ ০১৯১১৩০৪১২১ (শুধুমাত্র অফিস সময়)
- প্রিপেইড, পোস্টপেইড, কল এবং নিয়ন্ত্রণ গ্রাহকদের জন্য হেল্পলাইনঃ 1215
- শুধুমাত্র খুচরা বিক্রেতাদের জন্য ফোনে কাস্টমার কেয়ার নম্বরঃ 20365
- আইকন গ্রাহকদের জন্য গ্রাহক পরিষেবা নাম্বারঃ 01920000000
- বাংলালিংক মোবাইল আর্থিক পরিষেবা নাম্বারঃ 21200
- অন্যান্য সকল অপারেটরের গ্রাহকদের গ্রাহক পরিষেবা নাম্বারঃ 01911304111
- যেকোনো নম্বর থেকে কল করুনঃ 01911 304121
- পোস্টপেইড এবং এসএমই প্যাকেজ তথ্য এবং বিক্রয় অনুরোধের জন্যঃ 01912999000
- আন্তর্জাতিক রোমিং সম্পর্কিত তথ্য ও পরিষেবাঃ 01950111111
- মোবাইল আর্থিক পরিষেবাঃ 21200
- বাংলালিংক টোল-ফ্রি নম্বরঃ 158
- i’টপ-আপ লেনদেনের তথ্যের জন্য যোগাযোগ নম্বরঃ 20175 (ফ্রি)
- হলুদ পৃষ্ঠাগুলি (সমস্ত বাংলালিংকের জন্য) ডিরেক্টরি পরিষেবাঃ 22527
- বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ ইমেলঃ info@banglalinkgsm.com
- বাংলালিংক ওয়েবসাইটঃ banglalink.net
- ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুনঃ বাংলালিংক ডিজিটাল (Facebook.com/banglalinkdigitalBanglalink)
- বাংলালিংক ফ্যাক্স নম্বরঃ 028820594
বাংলালিংক লাইভ চ্যাট
প্রথমে eselfcare.banglalink.net এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে লগিন করার পর লাইভ চ্যাট অপশনে গিয়ে মেসেজ পাঠাতে পারবেন।
লাইভ চ্যাটে যখন আপনি মেসেজ পাঠাবেন তখন সাথে সাথেই আপনাকে রিপ্লাই দিবে। এভাবে বাংলালিংক কাস্টমার কেয়ারে অনলাইনে লাইভ চ্যাট করতে পারবেন।
বাংলালিংক অনলাইন সেবা
বাংলালিংক গ্রাহকেরা অফলাইন ছাড়া অনলাইনেও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। অনলাইন সেবার মাধ্যমে বিভিন্ন প্যাকেজ ও অফার সহ রিসার্চ ও কল হিস্টোরি দেখতে পারবেন। এছাড়া সব ইন্টারনেট ও মিনিট প্যাকও কিনতে পারবেন। বাংলালিংক অনলাইন সেবা নেওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- eselfcare.banglalink.net প্রথমে এই লিংকে ভিজিট করুন।
- তারপর আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগইন করুন
- এরপর আপনার ফোনে একটি OTP কোড এসএমএস আসবে সেটি ইন্টার করে Next ক্লিক করুন
- এরপর আপনার একাউন্টের সকল এক্সেস পেয়ে যাবেন।
বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায়?
বাংলালিংক গ্রাহক দের অনেকেই সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে চাই। তবে অনেকেই জানেন না বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায়? এজন্য বাংলালিংক থেকে এসএমএস এর মাধ্যমেই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারের লোকেশন জেনে নিতে পারবেন।
এজন্য বাংলালিংক গ্রাহকেরা মেসেজ অপশনে গিয়ে bl লিখে 2273 নাম্বারে এসএমএস করলেই ফিরতি এসএমএস এর মাধ্যমে নিকটস্থ বাংলালিংক কাস্টমার কেয়ারের লোকেশন জানিয়ে দেওয়া হবে। এসএমএস সম্পুর্ণ বিনামূল্যে করতে পারবেন।
তাছাড়া আশেপাশে যদি একাধিক কাস্টমার কেয়ার থাকে তাহলে এসএমএস এ উল্লেখ থাকবে for another location please reply with: n আপনি n লিখে রিপ্লে এসএমএস করলে পরবর্তী লোকেশনও পাঠিয়ে দেওয়া হবে।
এসএমএস ছাড়া আপনি এই লিংকে গিয়েও বাংলালিংক কাস্টমার কেয়ারের লোকেশন জানতে পারবেন।
এছাড়া সকল স্থানের বাংলালিংক কাস্টমার লোকেশন নিচে দেওয়ার চেস্টা করছি। আপনি সহজেই এই লোকেশন অনুযায়ী বাংলালিংক কাস্টমার কেয়ার যোগাযোগ করতে পারবেন।
বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ঢাকা
| জেলা | লোকেশন | কাস্টমার কেয়ার |
|---|---|---|
| ঢাকা | শ্যামলী | শপ নং: ৫২৪-৫২৫, ৫ তলা ফ্লোর শ্যামলী স্কয়ার, শ্যামলী, ঢাকা |
| ঢাকা | আজিমপুর | বাড়ি নং-৬৪/১, পিলখানা রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ |
| ঢাকা | ধানমন্ডি | শিমান্টো স্কয়ার, শতমজিদ রোড, ধানমন্ডি, ঢাকা |
| ঢাকা | গুলশান | র্যাংগস আর্কেড, ১৫৩/এ, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২ |
| ঢাকা | যাত্রাবাড়ী | ১৩০ শাহীদ ফারুকী রোড, ওয়েস্ট যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ |
| ঢাকা | কোতোয়ালি | নুরুল হক টাওয়ার, ২১/২২, পাতুয়াটুলি রোড, কোতোয়ালি, ঢাকা |
| ঢাকা | এয়ারপোর্ট | হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুর্মিটোলা, ঢাকা |
| ঢাকা | লালবাগ | ৮৩ হরোনাথ বসু ঘোষ রোড, লালবাগ, ঢাকা |
| ঢাকা | মতিঝিল | ২১ হুমায়ন কোর্ট, মতিঝিল |
| ঢাকা | রমনা | টুইন টাওয়ার, কনকর্ড শপিং কমপ্লেক্স, চামেলিবাগ, ঢাকা |
বাংলালিংক কাস্টমার কেয়ার (ঢাকা বিভাগ)
| জেলা | লোকেশন | কাস্টমার কেয়ার |
|---|---|---|
| নারায়নগঞ্জ | সদর | শপ ১৬, ১৭ মিডটাউন শপিং কমপ্লেক্স, ২ রেলগেট |
| নারায়নগঞ্জ | সিদিরগঞ্জ | হাজী এ. আর রহমান সুপার মার্কেট, চট্টগ্রাম রোড |
| গাজীপুর | টঙ্গী | শপ নং- ১০১, সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, টঙ্গী বাজার |
| নরসিংদী | সদর | হাজী গফুর মার্কেট, উপজেলা মোড়, কোর্ট রোড |
| টঙ্গী | সদর | ইস্ট আদালত পাড়া (সবুর খান টাওয়ারের পিছনে) |
| কিশোরগঞ্জ | সদর | ইসলামীয়া সুপার মার্কেট, পুরান থানা |
| কিশোরগঞ্জ | বাজিতপুর | এ.বি সিদ্দিক টাওয়ার, হাজী ইলিয়াস রোজ, বাজিতপুর বাজার |
| কিশোরগঞ্জ | ভৈরব | মেহেদি কমিউনিটি সেন্টার, ৬৯৪ বঙ্গবন্ধ্য রোড, ভৈরব |
| ফরিদপুর | সদর | সামসুদ্দিন টাওয়ার (নিচ তলা), মুজীব রোড |
| ফরিদপুর | বোয়ালমারী | আপডেট |
| গোপালগঞ্জ | সদর | চৌরংগী, মুসলীম উদ্দিন প্লাজা, (৩য় তলা), গোপালগঞ্জ |
| মাদারীপুর | সদর | জুয়েল চৌদুরী প্লাজা, পুরান বাজার মেইন রোড |
| রাজবাড়ী | সদর | নাহার প্লাজা, স্টেশন রোড, রাজবাড়্রী |
| শরীয়তপুর | সদর | ১২৪, কোর্ট সংলগ্ন সদর রোড, শরীয়তপুর |
বাংলালিংক কাস্টমার কেয়ার (সিলেট বিভাগ)
বাংলালিংক কাস্টমার কেয়ার (রাজশাহী বিভাগ)
Update Soon
বাংলালিংক কাস্টমার কেয়ার (চট্টগ্রাম বিভাগ)
Update soon
বাংলালিংক কাস্টমার কেয়ার (বরিশাল বিভাগ)
Update Soon
বাংলালিংক কাস্টমার কেয়ার (খুলনা বিভাগ)
বাংলালিংক কাস্টমার কেয়ার (রংপুর বিভাগ)
বাংলালিংক কাস্টমার কেয়ার (ঢাকা বিভাগ)
বাংলালিংক কাস্টমার কেয়ার (ময়মনসিংহ বিভাগ)
Frequently Ask Question
Q. বাংলালিংক ব্যালেন্স চেক কোড কি?
বাংলালিংক সিমে ব্যালেন্স চেক কোড *124#
Q. বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার কত?
বাংলালিংক কাস্টমার কেয়ার এর নাম্বারঃ 121
শেষ কথাঃ
অনেকেই বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড কিংবা বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার গুগলে খোজ করে থাকেন। তাদের সুবিধার্থে আজকে বাংলালিংকের টাকা দেখার কোড ও কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া চেস্টা করেছি।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। পুরো পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।