হোস্টেলে ঢাবি ছাত্রীকে নির্যাতন, পরিচালিকা আটক - BanglaInfo24

রাজধানীর তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হোস্টেলের পরিচালিকার বিরুদ্ধে। নির্যাতনের পর ওই ছাত্রীকে রুমে আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় অভিযোগ জানালে পুলিশ এসে পরিচালিকাকে আটক করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী।

তিনি জানান, ওই রাতে তার এক আত্মীয় স্বপ্ননিবাস হোস্টেলে দেখা করতে আসেন। বিষয়টি জানার পর হোস্টেলের পরিচালক অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় পরিচালক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর গায়ে হাত তোলেন এবং তাকে রুমে আটকে রাখেন।

তিনি আরও বলেন, আমার ওপর শারীরিকভাবে হামলা করা হয়। আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে বন্ধুরা আমাকে হাসপাতালে নিতে চাইলেও পরিচালিকা বাধা দেন।

এ ঘটনার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে সঙ্গে নিয়ে হোস্টেলে যান। তারা পরিচালিকার গ্রেপ্তারের দাবি জানান।

এ উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজি মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থল থেকে হোস্টেলের পরিচালিকাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন