তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর - BanglaInfo24

ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের একটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, তারা ‘ইরানের বিভিন্ন এলাকায় টানা কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে এবং ইরানি শাসন ব্যবস্থার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনারা মধ্যরাতে ফারসি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক পোস্টে তারা তেহরানের ৭ নম্বর জেলার এলাকাকে লাল রঙে চিহ্নিত একটি উচ্ছেদ অঞ্চল দেখানো একটি মানচিত্র প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের জন্য, আপনাদের অবিলম্বে চিহ্নিত এলাকা থেকে সরে যাওয়ার ও আগামী কয়েক ঘন্টার মধ্যে এর কাছাকাছি না যাওয়ার আহ্বান জানাচ্ছি।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন