কামরাঙ্গীরচর থেকে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার - BanglaInfo24

মাদারীপুর জেলার মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লাকে (৩৯) কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল ২৩ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে।

গোলাম মোল্লা মাদারীপুর সদর মডেল থানার মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন