স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া - BanglaInfo24

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বিকেলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডাম (খালেদা জিয়া) বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে যাবেন।’

শায়রুল কবির বলেন, হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের কিছু প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর পর পরবর্তী সিদ্ধান্ত হবে।

বিএনপি চেয়ারপারসন পাঁচ মাসেরও বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন। তখন থেকে তিনি গুলশানের বাসায় হাসপাতালে আগে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন