আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে পাঠাও অ্যাপে শুরু হয়েছে ‘ফুড ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন।
এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার এবং ব্র্যান্ডের স্পেশাল ভাউচার, টিকিট ও আকর্ষণীয় সব গিফট।
ক্যাম্পেইনটি ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পাঁচবারের বেশি অর্ডার করে সর্বোচ্চ অর্ডারকারী কাপল জিতে নিতে পারবেন মানা বের ফ্রি এন্ট্রি টিকেট। এভাবে ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি আরও সর্বোচ্চ অর্ডারকারী পাবেন এপেক্সের বিশেষ ভাউচার। এর সঙ্গে থাকছে সারপ্রাইজ ভাউচার জেতার সুযোগ পাঠাও ফুড থেকে। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য ডেইলি স্টার।
তা ছাড়া ভোজন রসিকদের উচ্ছ্বসিত করতে রয়েছে ঢাকার চিলক্স, আমেরিকান বার্গার, কেএফসি, কাচ্চি ভাই, বার্গার কিং, সিক্রেট রেসিপি ও পিৎজা হাটের মতো বড় বড় সব রেস্তোরাঁয় বিশাল সব ডিসকাউন্ট।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে ১৪ টাকা ডেলিভারি ফি। ভালোবাসার মানুষের জন্য অর্ডার করতে ক্লিক করতে পারেন এই লিংকে।
from Newsbangla24 RSS Feed