মেট্রোরেল টঙ্গী পর্যন্ত সম্প্রসারণে চলছে সমীক্ষা: কাদের - BanglaInfo24

মেট্রোরেল উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ নিয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

কাদের বলেন, ‘মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।’

এদিকে শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন