ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো কয়েদি ৭০ বছর বয়সী মো. ফজলুল করিমের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে।
কয়েদি ফজলুলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নাজমুল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়ায় কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কয়েদি ফজলুল কোন মামলার কয়েদি হিসাবে কারাবন্দি ছিলেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কয়েদির মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হবে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
from Newsbangla24 RSS Feed