নাশকতার ৮ মামলায় নিপুণ রায়ের আগাম জামিন - BanglaInfo24

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন তারই বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী।

আদেশের পরে অ্যাডভোকেট নিতাই চৌধুরী বলেন, ‘রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় করা এক মামলায় তাকে আগাম জামিন দিয়েছে আদালত।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এসব মামলা থেকে আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেয়।’



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন