গাজীপুরে দুর্ঘটনায় পড়া ট্রেনের চালক ও সহকারী ঢামেকে - BanglaInfo24

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চালক ও তার সহকারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

এর আগে, বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ৫৭ বছর বয়সী ট্রেনচালক মো. এমদাদুল হকের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার সিলিমপুর গ্রামে। তার সহকারী ৩০ বছর বয়সী সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মাওহা গ্রামে।

আহতদের (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা চালকের বন্ধু ফারুক বলেন, ‘বুধবার ভোরের দিকে গাজীপুরের ভাওয়াল রাজেন্দ্রপুর এলাকায় দুর্বৃত্তরা রেলের লাইন কেটে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত ইমদাদুল হক ও সবুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। হয়তো চিকিৎসক ইমদাদুলকে ভর্তি রাখতে পারে।’

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবুজ শঙ্কামুক্ত, কিন্তু চালক ইমদাদুলের অবস্থা গুরুতর।’



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন