কুমিল্লা জেলার দর্শনীয় স্থান সমূহ

কুমিল্লা জেলাঃ
চট্টগ্রাম বিভাগের একটি জেলা  কুমিল্লা। শিক্ষা, শিল্প সংস্কৃতি নিয়ে যুগ যুগ ধরে পরিপূর্ণ এই জেলা।এই জেলা টি পূর্বে প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। পরবর্তী তে ত্রিপুরা রাজ্যের অংশ হয়।

কুমিল্লার আয়তন ও লোকসংখ্যাঃ
কুমিল্লা জেলার আয়তন ৩০৮৭.৩৩ বর্গ কি.মি.।জনশুমারি ২০২২ এর তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৬২,১২,২১৬ জন।

কুমিল্লা জেলার উপজেলাঃ
কুমিল্লার জেলায় ১৭ টি উপজেলা রয়েছে। সেগুলা হলো আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাংগলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউদকান্দি, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, হোমনা, বুড়িচং ,ব্রাহ্মণপাড়া ও লালমাই।

কুমিল্লা নামকরণের ইতিহাসঃ
কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত ধারনা  রয়েছে। যার মধ্যে উল্লেখযাগ্য হলো চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে জানা যায়। সেখানে বর্ণনায়  তিনি কিয়া-মল-ঙ্কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে।

কিসের জন্য বিখ্যাতঃ
চান্দিনার খাদী কাপড় আর রসমালাই এর জন্য বিখ্যাত এই কুমিল্লা জেলা। এছাড়াও বাঁশের বাঁশি  কুমিল্লার একটি বিখ্যাত বাদ্য। বর্তমানে শ্রীমদ্দি গ্রামের বাঁশিপাড়ার বাঁশি দেশ-বিদেশে রপ্তানি হয়ে থাকে।  তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প ও কারু শিল্প, ময়নামতির শীতল পাটি ইত্যাদি  ঐতিহ্যে আজও টিকে আছে কুমিল্লা তে।

কুমিল্লার দর্শনীয় স্থান সমূহঃ
১. শালবন বৌদ্ধ বিহার
২.ময়নামতি জাদুঘর
৩.ময়নামতি ওয়ার সিমেট্রি
৪.নব শালবন বিহার
৫.জাহাপুর জমিদার বাড়ি
৬.ইটাখোলা মুড়া
৭.ডাইনো পার্ক
৮.বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
৯.রুপবান মুড়া
১০.রানী ময়নামতি প্রাসাদ
১১.আনন্দ বিহার
১২.ফান টাউন পার্ক
১৩.ম্যাজিক প্যারাডাইস পার্ক
১৪. ধর্ম সাগর দিঘী
১৫.উটখাড়া মাজার
১৬.কালভৈরব মুর্তি
১৭.ময়নামতি রানীর কুঠির
১৮.চন্ডীমুড়া মন্দির
১৯.কোটিলা মুড়া
২০.লতিকোট মুড়া
২১.কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
২২.জগন্নাথ মন্দির
২৩.কুমিল্লা রেলওয়ে স্টেশন
২৪.চারপত্র মুড়া
২৫.নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
২৬.বড় শরিফপুর মসজিদ
২৭.ভৈরব সিংহের রাজবাড়
২৮.ভোজ রাজার বিহার
২৯.মজিদপুর জমিদার বাড়ি
৩০.লালমাই পাহাড়

Faq
কুমিল্লার পূর্ব নাম কি ছিলো?
--কুমিল্লা জেলার পূর্ব নাম ছিলো ত্রিপুরা।
কুমিল্লার থানা কয়টি?
-- কুমিল্লা জেলার থানার সংখ্যা ১৮ টি।
কুমিল্লা জেলার সর্বশেষ থানার নাম কি?
-- কুমিল্লা জেলার সর্বশেষ থানার নাম ভাঙ্গুরাবাজার।
কুমিল্লার সংসদীয় আসন কয়টি?
--কুমিল্লার সংসদীয় আসন সংখ্যা ১১ টি।
কুমিল্লা জেলার বড় উপজেলা কোনটি?
-- আয়তনের দিক থেকে মুরাদনগর কুমিল্লার সব থেকে বড় জেলা।

শেষ কথাঃ
আজ এই পোস্টে কুমিল্লা জেলা সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এমন আরো বিভিন্ন জেলা বা বিভাগ সম্পর্কে তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

তাসমিম বর্ষা

আমি একজন স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি আমি অবসর সময়ে লেখালেখি করতে পছন্দ করি।

নবীনতর পূর্বতন