অনেক সময় নগদ একাউন্ট খোলার পর ও লেনদেন করা সম্ভব হয় না। এর কারণ হতে পারে আপনার নগদ একাউন্টের হালনাগাদ করা সঠিক হয়নি। পুনরায় লেনদেন করার জন্য নগদ একাউন্ট হালনাগাদ করা গুরুত্বপূর্ণ। তবে অনেকেই নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম জানেন না। এজন্য আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব নগদ একাউন্ট হালনাগাদ কিভাবে করবেন।
বর্তমানে নগদ একটি অত্যন্ত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। এর মাধ্যমে ঘরে বসে মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, বিভিন্ন বিল পেমেন্ট করা সহ আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। এমনকি ঘরে বসে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
তবে অনেক সময় নগদ একাউন্ট খোলার পর হালনাগাদ সঠিকভাবে না করার কারণে লেনদেন করা সম্ভব হয় না। এজন্য আজকের পোস্টে আমি আপনাদের জানাব কিভাবে ঘরে বসে নিজে নিজেই নগদ একাউন্ট হালনাগাদ করবেন।
বর্তমানে নগদ একটি অত্যন্ত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। এর মাধ্যমে ঘরে বসে মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, বিভিন্ন বিল পেমেন্ট করা সহ আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। এমনকি ঘরে বসে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
তবে অনেক সময় নগদ একাউন্ট খোলার পর হালনাগাদ সঠিকভাবে না করার কারণে লেনদেন করা সম্ভব হয় না। এজন্য আজকের পোস্টে আমি আপনাদের জানাব কিভাবে ঘরে বসে নিজে নিজেই নগদ একাউন্ট হালনাগাদ করবেন।

নগদ একাউন্ট হালনাগাদ মানে কি?
অনেকেই নগদ একাউন্ট হালনাগাদ বলতে বোঝায় তা বুঝেন না। আপনার নগদ একাউন্ট সঠিকভাবে সচল করার জন্য আপনার এইচডি কার্ড এর সকল তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে।ভোটার আইডি কার্ডের এই-সকল তথ্য দিয়ে একাউন্ট সচল করাকেই নগদ একাউন্ট হালনাগাদ বলে। নগদ একাউন্ট সঠিকভাবে হালনাগাদ না করলে অ্যাকাউন্ট থেকে লেনদেন করা সম্ভব নয়।
তবে অনেকেই বাটন ফোনের মাধ্যমে কিংবা শুধুমাত্র *১৬৭# ডায়াল করে পিন সেট করে নগদ একাউন্ট খুলে ফেলেন। সেক্ষেত্রে আপনি যে সিম থেকে নগদ একাউন্ট খুলছেন সেই ছেলের ভোটার আইডি কার্ড অনুযায়ী নগদ একাউন্টের তথ্য হালনাগাদ হয়ে যায়।
তবে অনেক সময় একই এনআইডি কার্ড দিয়ে অনেকগুলো সিমকার্ড কেনা থাকে। সেক্ষেত্রে এই ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট খুললে সঠিকভাবে একাউন্ট হালনাগাদ হয়না। এজন্য পুনরায় এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়।
আরো পড়ুনঃ
নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম
আপনার নগদ একাউন্ট যদি সঠিকভাবে হালনাগাদ করা নেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে পুনরায় আপনার এনআইডি কার্ডের তথ্য প্রদান করে নগদ একাউন্ট হালনাগাদ করতে হবে। আপনি ঘরে বসেই নিজে নিজেই এই তথ্য প্রদান করে একাউন্ট হালনাগাদ করতে পারবেন।এজন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন। যদি আপনার স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে আপনি নগদের এজেন্ট শাখায় যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য প্রদান করে সহজেই একাউন্ট হালনাগাদ করে দিতে পারবেন।
আর আপনি যদি চান নিজ থেকে ঘরে বসেই নগদ একাউন্ট হালনাগাদ করতে সেক্ষেত্রে দুইভাবে আপনার একাউন্ট হালনাগাদ করতে পারবেন।
- *১৬৭# ইউএসএসডি কোড ডায়াল করে এবং
- নগদ অ্যাপ ব্যবহার করে
কোড ডায়াল করে নগদ একাউন্ট হালনাগাদঃ
বর্তমানে নগদ শুধুমাত্র ইউএসএসডি কোড ডায়াল করে মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকছে। এবং এর মাধ্যমে নগদ অটোমেটিক আপনার অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার সুবিধা দিচ্ছে।সে ক্ষেত্রে প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে নগদ ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করতে হবে। এরপর বলে দেয়ার নিয়ম অনুযায়ী পিন সেট করে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
এভাবে অ্যাকাউন্ট খোলার সময় নগদ আপনার সিম রেজিস্ট্রেশন করা এনআইডি কার্ড এর সকল তথ্যের গ্রহণের অনুমতি চাইবে। আপনি যদি অনুমতি দেন তাহলে অটোমেটিক ভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করা হয়ে যাবে।
তবে অনেক সময় একজনের এনআইডি কার্ড থেকে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা থাকে। সেক্ষেত্রে অটোমেটিক ভাবে তথ্য হালনাগাদ করা সম্ভব নয়। এজন্য নগদ অ্যাপস ব্যবহার করে নিজে নিজেই নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন।
নগদ অ্যাপস ব্যবহার করে একাউন্ট হালনাগাদঃ
আপনার অ্যাকাউন্ট যদি অটোমেটিকভাবে হালনাগাদ করা না হয়ে থাকে তাহলে নগদ অ্যাপস ব্যবহার করে সহজেই সেটি করে নিতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে একটি এন্ড্রয়েড ফোন ও ইন্টারনেট কানেকশন। চলুন জেনে নেওয়া যাক নগদ অ্যাপস এর মাধ্যমে কিভাবে কেওয়াইসি রি-সাবমিট বা একাউন্ট পুনরায় হালনাগাদ করবেনঃ- প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে ফ্রিতে নগদ অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
- ইনস্টল হলে আপনার নগদ একাউন্টের নাম্বার ও পিন প্রদান করে লগইন করে নিতে হবে।
- লগইন করার পর নগদ অ্যাপস এর হোমপেজ প্রদর্শিত হবে। সেখান থেকে "আমার নগদ" অপশনে ক্লিক করতে হবে।
- আমার নগদ অপশনে আসলে যে সকল একাউন্টের হালনাগাদ সঠিকভাবে করা রয়েছে তাদের এনআইডি কার্ডের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।
- আর যদি ভোটার আইডি কার্ডের তথ্য সঠিকভাবে প্রদর্শিত না হয় তাহলে বুঝে নিতে হবে পুনরায় একাউন্ট হালনাগাদ করতে হবে।
- এজন্য কেওয়াইসি রি-সাবমিট অপশন এ ক্লিক করে আপনার এনআইডি কার্ডের দুইপাশে ছবি তুলে সাবমিট করতে হবে।
- সঠিকভাবে সাবমিট করা হলে আপনার আইডি কার্ডের সকল তথ্য অটোমেটিক ভাবে স্কিনে প্রদর্শন করা হবে।
- প্রদর্শিত সকল তথ্য সঠিক মনে হলে নেক্সট অপশনে ক্লিক করলে অন্যান্য তথ্য দেওয়ার জন্য নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
- সেখান থেকে অন্যান্য তথ্য যেমন লিঙ্গ, পেশা, লেনদেনের উদ্দেশ্য, মুনাফা গ্রহন করতে চান কিনা দাদি তথ্য প্রদান করতে হবে।
- এরপর ছবি দেওয়ার জন্য নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিজের ছবি প্রদান করতে হবে।
- নিজের ছবি সঠিকভাবে প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নগদ একাউন্ট সঠিকভাবে হালনাগাত হয়ে যাবে।
তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে কিছু জটিলতা ও পরামর্শ
আপনি যদি উপরের নিয়মগুলো মেনে আপনার একাউন্ট হালনাগাদ করার চেষ্টা করেন তাহলে আশা করা যায় সঠিকভাবে আপনার নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন। তবে এরপরেও যদি আপনি সঠিকভাবে নগদের তথ্য হালনাগাদ করতে না পারেন তাহলে নগদ উদ্যোক্তা পয়েন্টে যোগাযোগ করে হালনাগাদ করে নিতে পারবেন।এছাড়া আপনি চাইলে নগদ এর কাস্টমার কেয়ার সাহায্যের জন্য ফোন দিতে পারেন। নগদ কাস্টমার কেয়ারের নাম্বার ১৬১৬৭ এই নাম্বারে ফোন দিলে আপনাকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাহায্য করতে পারবে।
সেইসাথে একাউন্ট হালনাগাদ করার সময় অবশ্যই অরজিনাল এনআইডি কার্ডের ছবি প্রদান করবেন। ফটোকপি দিয়ে তথ্য হালনাগাদ না করাই ভালো।
তথ্য প্রদানের পর আপনার নগদ একাউন্ট রিভিউতে থাকবে। জ্যোতি সকল তথ্য সঠিকভাবে প্রদান হয় তাহলে আপনার একাউন্টটি সচল হয়ে যাবে। এবং তাদের যদি মনে হয় কোন তথ্য প্রদান পরিপূর্ণভাবে হয়নি তাহলে পুনরায় তথ্য হালনাগাদ করা লাগতে পারে।
শেষ কথাঃ
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে নগদ অন্যতম। এবং ঘরে বসে নগদ একাউন্ট খোলার সুবিধা থাকায় জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গেছে। এছাড়া নগদ একাউন্টের মাধ্যমে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, টাকা পাঠানোর সহ সবধরনের সুবিধা গ্রহন করতে পারবেন।
তবে অনেক সময় একাউন্ট হালনাগাদ সঠিকভাবে না হলে অ্যাকাউন্ট থেকে লেনদেন করা সম্ভব হয় না। এজন্য সকলের উচিত এনআইডি কার্ডের ইনফর্মেশন দিয়ে সঠিকভাবে নগদ একাউন্টের তথ্য হালনাগাদ করা।
কিভাবে ঘরে বসে নিজে নিজেই নগদ অ্যাপস এর মাধ্যমে তথ্য হালনাগাদ করবেন সেটি এই পোস্টের মাধ্যমে বিস্তারিত ভাবে শেয়ার করা হয়েছে।
তবে অনেক সময় একাউন্ট হালনাগাদ সঠিকভাবে না হলে অ্যাকাউন্ট থেকে লেনদেন করা সম্ভব হয় না। এজন্য সকলের উচিত এনআইডি কার্ডের ইনফর্মেশন দিয়ে সঠিকভাবে নগদ একাউন্টের তথ্য হালনাগাদ করা।
কিভাবে ঘরে বসে নিজে নিজেই নগদ অ্যাপস এর মাধ্যমে তথ্য হালনাগাদ করবেন সেটি এই পোস্টের মাধ্যমে বিস্তারিত ভাবে শেয়ার করা হয়েছে।