বাটন মোবাইলে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

আগে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে নিজে নিজে নগদ একাউন্ট খোলা যেত।  তবে বর্তমানে অনেকের হাতেই শুধুমাত্র বাটন ফোন থাকে।  তাই আপনার সাথে যদি স্মার্টফোন নাও থাকে  শুধুমাত্র বাটন ফোনের মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন নিচে নিজে নিজেই।

স্মার্টফোনের মাধ্যমে  নগদ অ্যাপস ব্যবহার করে  সহজে নিচ থেকে নগদ একাউন্ট খুলে নেওয়া যায়।  তবে এখন বাটন মোবাইলে ইউএসএসডি  কোড ডায়াল করার মাধ্যমে  নিজ থেকে নগদ একাউন্ট খুলে নেওয়া যায়।

আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব  বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম  সম্পর্কে।  এছাড়া নগদ একাউন্ট খুলতে কি কি প্রয়োজন পরবে ও  নগদ একাউন্ট সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব।
 
বাটন মোবাইলে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনি নগদের ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বাটন মোবাইল দিয়েই নগদ একাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে নগদ একাউন্ট খোলার জন্য আপনার কাছ থেকে এনআইডি কার্ড চাইবে না। আপনি যে সিম থেকে নগদ একাউন্ট খুলবেন সেই সিমের এনআইডি কার্ড অনুযায়ী আপনার নগদ একাউন্ট খোলা হবে।

বাটন মোবাইল নগদ একাউন্ট খোলার জন্য নগদের ইউএসএসডি কোড *167# ডায়াল করতে হবে। এরপর সেখানে ৪ ডিজিটের পিন দেওয়ার মাধ্যমে সহজে নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন। এবং পরবর্তীতে এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন।

নিচে বাটন মোবাইলে কিভাবে নগদ একাউন্ট খুলবেন ছবিসহ বিস্তারিত ভাবে বর্ণনা করা হলোঃ

বাটন মোবাইলে নগদ একাউন্ট কিভাবে খুলবেন (ছবি সহ)

#ধাপ-১ঃ
প্রথমে আপনার বাটন মোবাইলের ডায়াল অপশনে গিয়ে নগদের ইউএসএসডি কোড *167# ডায়াল করতে হবে।

#ধাপ-২ঃ
নগদ ইউএসএসডি কোড ডায়াল করার পর আপনার ফোনে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। যেখানে আপনি যদি আপনার সিম অপারেটর থেকে আপনার ভোটার আইডি কার্ডের ইনফর্মেশন নগদে সাথে শেয়ার করার অনুমতি দিয়ে থাকেন তাহলে ৪ ডিজিটের একটি পিন দিয়ে সেন্ড করতে বলবে।

আইডি কার্ডের ইনফর্মেশন শেয়ার করার কথা ইংরেজিতে পপ-আপ মেসেজ করা থাকবে। এছাড়া আরো ডিটেলস জানার জন্য 16167 নাম্বারে কল করে জানতে পারবেন।

#ধাপ-৩ঃ

চার ডিজিটের পিন দিয়ে সেন্ড করার পর  আপনাকে পিন কনফার্ম করতে বলবে।  সেক্ষেত্রে আপনি পূর্বে যে পিনটি দিয়েছিলেন  সেটি পুনরায় লিখে  সেন্ড করে দিতে হবে।

#ধাপ-৪ঃ
বাটন ফোন থেকে নগদ একাউন্ট খোলার সর্বশেষ ধাপে  আপনার অ্যাকাউন্ট খোলার টি সম্পূর্ণ হয়েছে।  এখান থেকে আপনি Cancel  বাটন প্রেস করে  বেরিয়ে যেতে পারেন অথবা আপনি চাইলে 0  টাইপ করে সেন্ড করলে  নগদের সার্ভিস  পেজে নিয়ে যাবে।  সেখান থেকে নগদের  সেবাসমূহ দেখতে পারবেন।

এই চারটি সহজ ধাপ এর মধ্যমে আপনি  বাটন ফোনের মাধ্যমেই  ঘরে বসে নিজে নিজে  নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।  সেক্ষেত্রে আপনি যেই  জাতীয় পরিচয়পত্র দিয়ে  সিম  কিনেছিলেন  সেই তথ্য অনুযায়ী  নগদ একাউন্ট খোলা হবে।
 

নগদ KYC রি-সাবমিশন

তবে অনেক সময়  একটি জাতীয় পরিচয় পত্র থেকে একাধিক সিম রেজিস্ট্রেশন করলে  তারমধ্য থেকে একটি সিম থেকে  বাটন ফোনের মাধ্যমে খুললে, তারপর থেকে কোনো ধরনের লেনদেন করা যায় না।  ক্ষেত্রে হতে পারে  আপনার ওই জাতীয় পরিচয় পত্র থেকে  আগে কোন নগদ একাউন্ট খোলা আছে।

কিংবা হতে পারে আপনার এনআইডি কার্ডের তথ্য গুলো সঠিকভাবে  সাবমিট করা হয়নি।  তো এই সমস্যার একমাত্র সমাধান হল নগদ’ KYC (Know Your Customer) রি-সাবমিশন করা।  এটি আপনার স্মার্টফোনের মাধ্যমে  নগদ অ্যাপস ব্যবহার করে সহজেই করতে পারবেন।

আর যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে  সরাসরি কাস্টমার কেয়ারে  গিয়ে যোগাযোগ করতে পারেন।  নগদ অ্যাপস ব্যবহার করে KYC রি-সাবমিশন করার  বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হলো

নগদ KYC রি-সাবমিশন করার পদ্ধতিঃ

  • প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে "NAGAD" অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • এরপর নগদ অ্যাপসটি ওপেন করে আপনার একাউন্টের নাম্বার ও পিন দিয়ে  লগইন করতে হবে।
  • নগদ একাউন্টে লগিন করার পর  নগদের  হোমপেজ  আপনাদের সামনে প্রদর্শিত হবে।  সেখান থেকে My Nagad অপশনটিতে প্রবেশ করতে হবে।
  • তারপর "KYC পুনরায় জমা দিন"  এমন অপশন পাওয়া যাবে। সেখানে প্রবেশ করতে হবে।
  • তারপর আপনার এনআইডি কার্ডের  সামনের ও পেছনের দিকের ছবি তুলে "Next" বাটনে ক্লিক করতে হবে।  ছবি অবশ্যই ক্লিয়ার ও স্পষ্ট হতে হবে।
  • ছবি তুললেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে এনআইডি কার্ড এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।  সকল তথ্য সঠিক থাকলে Next বাটনে ক্লিক করতে হবে.
  • তারপর অন্যান্য কিছু তথ্য প্রদান করতে হবে।  যেমনঃ Gender, লেনদেনের উদ্দেশ্য, পেশা, মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট  ইত্যাদি।  তথ্যগুলো প্রদান করে Next  বাটনে ক্লিক করতে হবে.
  •  সর্বশেষ নগতের শর্তগুলি গুলো পড়ে "আমি নগতে শর্তাবলীর সাথে একমত"  লেখাটিতে টিক মার্ক করে  তা নিচের স্ক্রিনে  নিজের স্বাক্ষর প্রদান করে "Next"  বাটনে ক্লিক করতে হবে.
  • সর্বশেষ  আপনার দেওয়া সকল তথ্যগুলো  সামনে দেখানো হবে।  সব ঠিক থাকলে "সাবমিট" বাটনে ক্লিক করে KYC পুনরায় জমা  দিতে পারবেন।
 

বাটন মোবাইলে নগদে টাকা দেখার নিয়ম

বাটন মোবাইলের মাধ্যমে নগদ একাউন্টের  টাকা দেখতে চাইলে/ ব্যালেন্স চেক করার জন্য  প্রথমে আপনাকে  ফোনের ডায়াল অপশনে গিয়ে *167#  ডায়াল করতে হবে। এরপর  আপনার সামনে একটি পপ-আপ মেসেজ আসবে। সেখানে 7. My Nagad লেখা নাম্বারটি  লিখে সেন্ড করতে হবে। তারপর 1. Balance enquiry  লেখা নাম্বারটি লিখে সেন্ড করতে হবে।  এরপর আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড করলে  নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
 
Process: Dail *167# >> 7. My Nagad >> 1. Balance enquiry >> PIN >> Send.
 
এবং যাদের স্মার্টফোন রয়েছে তারা  নগদ অ্যাপসের মাধ্যমে সহজেই  নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন।
 

নগদ একাউন্টের মালিকানা পরিবর্তনঃ

Nagad একাউন্টের মালিকানা পরিবর্তন করার প্রয়োজন হলে একাউন্টের বর্তমান মালিক এবং যাকে মালিক করতে চান,উভয়কে নিকটস্থ নগদ কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে গিয়ে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সাবমিট করে নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে পারবেন।  বর্তমান মালিকের উপস্থিত ব্যতীত  নগদ এর মালিকানা পরিবর্তন করা যাবেনা।

নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে  প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • একাউন্টের বর্তমান মালিকের এনআইডি কার্ডের কপি।
  • যাকে মালিক বানাতে চান তার এনআইডি কার্ডের কপি।
  • বর্তমান মালিকের এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • যাকে মালিক বানাতে চান  তার  পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
  • এবং বর্তমান মালিকের উপস্থিতি।

এ সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নগদ কাস্টমার কেয়ারে গিয়ে  নগদ একাউন্ট এর মালিকানাধীন পরিবর্তন করতে পারবেন।

Frequntly Ask Question

প্রশ্নঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট দেখার নিয়ম?
*167#  ইউএসএসডি  কোড  ডায়াল করার মাধ্যমে বাটন মোবাইলে নগদ একাউন্ট দেখতে পারবেন। এবং  নগদ এর  সকল সুবিধা গ্রহণ করতে পারবেন।
নগদ একাউন্ট দেখার কোডঃ *167#
 
প্রশ্নঃ নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কি করবেন?
নগদ একাউন্টের পিন ভুলে গেলে নগদ কাস্টমার কেয়ার নাম্বারে (16167) কল করতে হবে।  এরপর কাস্টমার কেয়ার থেকে  মালিকানা চাষের জন্য কিছু তথ্য জানতে চাবে। সেই তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করতে পারলে পিন রিসেট করতে পারবেন। অথবা   সরাসরি নগদ কাস্টমার কেয়ারে  গিয়ে আপনার একাউন্টের পিন জেনে আসতে পারবেন।
 
প্রশ্নঃ নগদ কাস্টমার কেয়ার নাম্বার?
নগদ এর কাস্টমার কেয়ার নাম্বার হলো 16167.
 

শেষ কথাঃ

বর্তমানে সকলেই স্মার্টফোন ব্যবহার করলেও অনেকে এখনো বাটন মোবাইল ব্যবহার করে থাকেন।  এজন্য বাটন মোবাইলেও  কিভাবে সহজে ঘরে বসে নগদ একাউন্ট খোলা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।  ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন