নতুন ভোটার এর জন্য আবেদন করার পর
অনেক সময় ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজন হয়। আপনি অনলাইন বা মোবাইলে
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। আজ আমরা এই
আর্টিকেলে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করবো।

ভোটার আইডি চেকঃ
আপনি নতুন ভোটার হয়েছেন এমন সময় আপনার ভোটার আইডি কার্ডটি এসেছে কিনা চেক করা প্রয়োজন। তখন কি করবেন? আজ আমরা বেশ কয়েকটি উপায়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ভোটার আইডি কার্ড চেক করার নিয়মগুলো তুলে ধরবো।- অনলাইন এ্যাপস এর মাধ্যমে
- মোবাইলে মেসেজের মাধ্যমে
অনলাইনের মাধ্যমে চেকঃ
ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপস দিয়ে শুধুমাত্র এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিজের, বাবা বা মায়ের যে কারো নাম ও ছবি দেখতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি আপনার নিজের এনআইডি কার্ডটি চেক করতে পারবেন। অনলাইনে এনআইডি কার্ড চেক এর জন্য Online National ID Card Check Bangladesh BD...মোবাইলে মেসেজের মাধ্যমে চেকঃ
মোবাইল এবং Face Verification এর মাধ্যমে লগ ইন করে NID সার্ভার থেকে নিজের দেওয়া সকল তথ্য দেখতে, এনআইডি সংশোধন ও জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।প্রথমে আপনাকে জেনে নিতে হবে নতুন ভোটার নিবন্ধন করার পর আপনার এনআইডিটি প্রস্তুত হয়েছে কিনা যেভাবে চেক করবেন
NID CARD Check
নতুন এনআইডি ভোটার কার্ড চেক করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নম্বরে মেসেজ পাঠাতে হবে। পরবর্তীতে একটি ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডটি প্রস্তুত হয়েছে কি না তা জানিয়ে দেয়া হবে এবং প্রস্তুত হলে আপনার NID নাম্বারটি আপনাকে পাঠানো হবে।যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয় পত্র নম্বরটি পাননি। তারা SMS এর মাধ্যমেও মোবাইলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। আপনার স্মার্ট কার্ডটির নাম্বার জেনে নিয়ে আপনি সেটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনি অনলাইন থেকে আপনার ভোটার স্লিপ নম্বর বা ফর্ম নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করতে পারবেন। জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করা হলে আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়মটি এখানে আমরা জানানোর চেষ্টা করব।
মোবাইলে ফোনের মাধ্যমে আপনার আইডি চেক করতে যেভাবে মেসেজ করবেনঃ
NID Number Check SMS Format
NID<space> Form No <Space> DD-MM-YYYY এভাবে মেসেজ টি লিখে 105 নাম্বারে পাঠিয়ে দিন।
এরপর আপনাকে ফিরতি মেসেজের মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি জানানো হবে।
আপনার এনআইডি কার্ডের নাম্বারটি জানা হয়ে গেলে আপনি বাংলাদেশ অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারবেন বা চেক করতে পারবেন।
এবং যে সকল ব্যাক্তি নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা চাইলে ঠিক একইভাবে নতুন ভোটার আইডি কার্ড এর সকল তথ্য চেক করতে পারবেন। এই ক্ষেত্রে কোন পদ্ধতিতে কিভাবে Face Verification করতে পারবেন তা আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড অংশে দেখতে পারবেন।
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পুলিশ, গোয়েন্দা সংস্থা, ব্যাংক-বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয়পরিচয় পত্রের সকল তথ্য যাচাই করার জন্য, নির্বাচন কমিশন অফিস থেকে সরবরাহকৃত NID Verification সফটওয়ার ব্যবহার করে যাচাই করতে পারে। এই Software টি ব্যবহার করার জন্য porichoy.gov.bd সাইটটি থেকে আবেদন করা এবং ফি প্রদানের মাধ্যমে প্যাকেজ কিনতে হয়।
আপনার এনআইডি কার্ডের নাম্বারটি জানা হয়ে গেলে আপনি বাংলাদেশ অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারবেন বা চেক করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেকিং
মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলের Google play store থেকে NID Checker-BD অ্যাপটি ইন্সটল করুন। এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখুন। তার সাথে একটি সচল মোবাইল নাম্বার অ্যাড করুন। সবশেষে জন্ম তারিখ নির্বাচন করে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার ছবিসহ এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন। এভাবে আপনি আপনার এন আই ডি কার্ডের তথ্য চেক করতে পারবেন।ভোটার আইডি কার্ড চেকিং ২০২৩
আপনার এনআইডি কার্ডটি চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট টি তে প্রবেশ করে NID নম্বর প্রদান করতে হবে। তারপর জন্মতারিখ , ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। NID Wallet অ্যাপ এর মাধ্যমে Face Verification কাজটি সম্পন্ন করতে হবে। ফেইস ভেরিফিকেশন শেষ হলে একাউন্ট টির জন্য একটি Password সেট করতে হবে। সর্বশেষে একাউন্ট টি লগ ইন করে Profile অপশন থেকে NID Card Check করে নিতে পারবেন।নতুন এবং পুরাতন আইডি কার্ড চেকিং
পুরাতন যেকোনো ভোটার আইডি কার্ড এর তথ্য চেক করার জন্য ঠিক একই ভাবে services.nidw.gov.bd সাইট টিতে NID Number, জন্ম তারিখ এবং Face Verification করে NID account Registration করতে হবে। পরবর্তীতে প্রোফাইল এ লগ ইন করার মাধ্যমে আইডি কার্ডের সকল তথ্য ছবি সহ দেখতে পারবেন।এবং যে সকল ব্যাক্তি নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা চাইলে ঠিক একইভাবে নতুন ভোটার আইডি কার্ড এর সকল তথ্য চেক করতে পারবেন। এই ক্ষেত্রে কোন পদ্ধতিতে কিভাবে Face Verification করতে পারবেন তা আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড অংশে দেখতে পারবেন।
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পুলিশ, গোয়েন্দা সংস্থা, ব্যাংক-বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয়পরিচয় পত্রের সকল তথ্য যাচাই করার জন্য, নির্বাচন কমিশন অফিস থেকে সরবরাহকৃত NID Verification সফটওয়ার ব্যবহার করে যাচাই করতে পারে। এই Software টি ব্যবহার করার জন্য porichoy.gov.bd সাইটটি থেকে আবেদন করা এবং ফি প্রদানের মাধ্যমে প্যাকেজ কিনতে হয়।
নাম এবং ঠিকানাসহ জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতিঃ
শুধুমাত্র নাম এবং ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য ldtax.gov.bd ভিজিট করতে হবে । তারপর নাগরিক নিবন্ধন এর অপশন থেকে মোবাইল নম্বর, NID number ও জন্ম তারিখ লিখে পরবর্তী ধাপে যেতে হবে। মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে একাউন্টটি verify করতে হবে। এরপর প্রোফাইলে লগ ইন করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নাম ও ঠিকানাসহ তথ্য যাচাই করতে পারবেন।শুধুমাত্র নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই
শুধুমাত্র আবেদন কারীর নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য নিম্ন পর্যায়গুলো অনুসরণ করতে হবে।- ldtax.gov.bd লিংকে গিয়ে নাগরিক কর্ণারে ক্লিক করতে হবে।
- সচল মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ সিলেক্ট করতে হবে।
- মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে একাউন্ট টি Verify করতে হবে।
উক্ত পদ্ধতিটি তে পূর্বে ছবিসহ তথ্য দেখার সুযোগ ছিলো। কিন্তু বর্তমানে শুধু নাম ও ঠিকানা দেখতে পারবেন। কারন ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে নির্বাচন কমিশন অফিস থেকে এটি বন্ধ করে রাখা হয়েছে।