বাজেট ক্যাটাগরীর ফোনে টেকনো সবসময় ভালো স্পেসিফিকেশন সহ সুন্দর ডিজাইনের স্মার্টফোন মার্কেটে নিয়ে এসে থাকে। এবছর ও এন্ট্রি লেভেল বাজেটে তাদের নতুন স্মার্টফোন Tecno Spark 10C ফোনটি মার্কেটে নিয়ে এসেছে টেকনো। Tecno Spark 10C স্মার্টফোনের বিশেষ চমক রয়েছে ফোনের ডিজাইন ও অল্প দামে বেশি র্যাম ও স্টোরেজের সুবিধা।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে Tecno Spark 10C স্মার্টফোনের স্পেশিফিকেশন সহ ভালো খারাপ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেস্টা করব। সেই সাথে এই বাজেটে স্মার্টফোনটি কাদের জন্য কেনা ভালো হবে এবং কাদের জন্য হবে না সে ব্যাপারেও জানানোর চেস্টা করব।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে Tecno Spark 10C স্মার্টফোনের স্পেশিফিকেশন সহ ভালো খারাপ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেস্টা করব। সেই সাথে এই বাজেটে স্মার্টফোনটি কাদের জন্য কেনা ভালো হবে এবং কাদের জন্য হবে না সে ব্যাপারেও জানানোর চেস্টা করব।

এক নজরে Tecno Spark 10C ফোনের স্পেসিকেশনঃ
- ৬.৬ ইঞ্ছির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে।
- ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট
- Unisoc T606 প্রসেসর (12nm)
- ৪/৮ জিবি র্যাম।
- ১২৮ জিবি স্টোরেজ।
- রিয়ারে ১৬ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
- সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- ৫০০০ মিলিএম্প ব্যাটারি।
- সাথে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
Tecno Spark 10C Price in Bangladesh
Tecno Spark 10C স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪জিবি+১২৮জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১১,৯৯০ টাকা ও ৮জিবি+১২৮জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৩,৪৯০ টাকা।
ডিজাইনঃ
Tecno Spark 10C স্মার্টফোনের ডিজাইন বেশ সুন্দর। ফোনের ফ্রন্ট প্যানেলে গ্লাসের ফিনিশিং দেওয়া হয়েছে। তবে ব্যাক প্যানেল ও বডিফ্রেম প্লাস্টিক কিংবা পলিকার্বনেটের তৈরি। Tecno Spark 10C স্মার্টফোনে কোনো ধরণের প্রটেকশন কিংবা ওয়াটারপ্রুফ সার্টিফিকেট দেওয়া হয়নি।- গ্রামের এই স্মার্টফোনের থিকনেস ৮.৫ মিমি। অর্থাৎ Tecno Spark 10C ওয়েট ব্যালেন্স ঠিকঠাক রয়েছে। স্মার্টফোনটি Black, Blue, Green মোট এই তিনটি কালারে পাওয়া যাবে।
ডিসপ্লেঃ
Black, Blue, Green স্মার্টফোনে ৬.৬ ইঞ্ছির এইচডি+ আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৬০০x৭২০ পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ২৬৭ পিপিয়ায়। ডিসপ্লেতে মাল্টিটাচের ফিচার সহ ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট পাওয়া যাবে।তবে দেওয়া হয়নি কোনো ধরনের ডিসপ্লে প্রটেকশন। ডিসপ্লের ঠিক উপরে মাঝখানে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রসেসরঃ
Tecno Spark 10C স্মার্টফোনে Unisoc T606 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যেটি ১২ ন্যানোমিটার আর্কিটেক্সারে তৈরি করা একটি প্রসেসর। সেই সাথে ফোনে গ্রাফিক্স হিসেবে Mali-G57 জিপিইউ দেওয়া হয়েছে।Tecno Spark 10C স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট Android 12 ব্যবহার করা হয়েছে। এবং ফোনের ইউয়াই হিসেবে HiOS 8.6 দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
Tecno Spark 10C স্মার্টফোনের পিছনে বেশ সুন্দর ক্যামেরা হাউজ দেওয়া হয়েছে। যেখানে ডুয়াল ক্যামেরার সেটাপ লক্ষ্য করা যায়। যার মেইন ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাটি একটি AI ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে পিডিএএফ, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এইচডিয়ার সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।Tecno Spark 10C ফোনের রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুলএইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে। রেকডিং এ স্লো-মোশন কিংবা টাইমল্যাপ্সে ভিডিও শুট করার ফিচার দেওয়া হয়েছে।
Tecno Spark 10C স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এর ফিচার দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে।
স্টোরেজঃ
Tecno Spark 10C স্মার্টফোনটি ৪জিবি ও ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের র্যামের টাইপ LPDDR4x এবং ফোনের স্টোরেজ টাইপ eMMC5.1 দেওয়া হয়েছে। এর সাথে ফোনে আলাদা ভাবে ডেডিকেটেড মেমরি কার্ড ব্যবহার করা যাবে।ব্যাটারীঃ
Tecno Spark 10C স্মার্টফোনে ৫০০০ মিলিএম্পের নন-রিমোভএবল ব্যাটারী দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট ও চার্জার দেওয়া হয়েছে।,১৮ ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে প্রায় দু-ঘন্টার বেশি সময় লাগে। একবার চার্জ করে স্মার্টফোনটি অনায়াসে একদিনের ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে।
অন্যান্যঃ
Tecno Spark 10C স্মার্টফোনে সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ফেস আনলক সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর দেওয়া হয়েছে।ফোনে সিংগেল লাউডস্পিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ৩.৫ মিমি ইয়ারফোনের জ্যাক দেওয়া হয়েছে।
Tecno Spark 10C স্মার্টফোনটিতে ৪জি সাপোর্টেট ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। সেই সাথে ব্লুতুথ ভার্সন ৫ ও ডূয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকবে। তাছাড়া এই বাজেটে ফোনে টাইপ-সি চার্জার পোর্ট, ওটিজি সহ ইউএসবি ভার্সন ২.০ ব্যবহার করা হয়েছে।
তোহ এই ছিল Tecno Spark 10C ফোনের পুরো স্পেসিফিকেশন। এখন এই ফোনের ভালো ও খারাপ দিক গুলো নিয়ে কথা বলা যাকঃ
ভালো দিকঃ
- ৬.৬ ইঞ্ছির বড় এইডি+ ডিসপ্লে
- ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট
- ভালো প্রসেসর পারফরমেন্স
- ৫০০০ মিলিএম্পের ব্যাটারী ও ১৮ ওয়াট ফাস্ট চার্জার
- ৮জিবি পর্যন্ত র্যাম ও ১২৬জিবি স্টোরেজ
- লেটেস্ট Android 12 ভার্সন
খারাপ দিকঃ
- কোনো ধরণের ডিসপ্লে প্রটেকশন নেই
- ক্যামেরা কোয়ালিটি আরো ভালো হতে পারত
- এফএম রেডিও নেই
কাদের জন্য কেনা উচিত?
অল্প বাজেটে যারা ভালো ও সুন্দর স্মার্টফোন কিনতে চাচ্ছেন সেই সাথে ভালো ডিসপ্লে ও ভালো ব্যাটারী ব্যাকাপের ফোন চাচ্ছেন তারা চাইলে Tecno Spark 10C স্মার্টফোনটি পছন্দ করতে পারেন। সেই সাথে যারা অল্প বাজেটে বেশ র্যাম ও স্টোরেজ পেতে চান তারা চাইলে স্মার্টফোনটি কিনতে পারেন। তবে যাদের এই বাজেটে আরো ভালো ক্যামেরা পারফরমেন্স চান তারা অন্য স্মার্টফোন দেখতে পারেন।Frequently Ask Question
প্রশ্নঃ Tecno Spark 10C ফোনের বাংলাদেশে দাম কত?
--- Tecno Spark 10C স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪জিবি+১২৮জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১১,৯৯০ টাকা ও ৮জিবি+১২৮জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৩,৪৯০ টাকা।প্রশ্নঃ Tecno Spark 10C ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে?
--- Tecno Spark 10Cস্মার্টফোনে Unisoc T606 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে।প্রশ্নঃ Tecno Spark 10C স্মার্টফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে?
--- Tecno Spark 10C স্মার্টফোনের রিয়ারে ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।প্রশ্নঃ Tecno Spark 10C ফোনে কত মিলিএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে?
--- Tecno Spark 10C ফোনে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এবং সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।শেষ কথাঃ
আজকের পোস্টে Tecno Spark 10C স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ ফোনের ভালো খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। সে সাথে ফোনের দাম সহ কাদের জন্য ফোনটি কেনা ভালো হবে সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে।পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং Tecno Spark 10C ফোনটির কোন দিক গুলো ভালো লেগেছে ও কোনদিক গুলো খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন নাহ।