একের পর এক চমক দেখিয়েই চলেছে সিম্ফোনি। কিছুদিন আগেই তাদের স্মার্টফোনের বেশ হাইপ তৈরি করেছিল। সেটি আরো বারিয়ে দিল তাদের নতুন স্মার্টফোন Symphony Innova 10 স্মার্টফোনটি লঞ্ছ করার মাধ্যমে। বিশেষ করে এই ফোনের ডিজাইনের কথা বললে এক কথাই অসাধারণ। এই বাজেটের কোনো স্মার্টফোনে এমন ডিজাইন লক্ষ্য করা যাই না।
তাছাড়া বাজেটে Symphony Innova 10 ফোনে ডিজাইনের সাথে ফোনের ফিচার ও অনেক ভালো দেওয়া হয়েছে। বর্তমানে এটা বলাই যায় ১০-১১ হাজার টাকা বাজেটে Symphony Innova 10 স্মার্টফোনটি বেশ ভাল একটি স্মার্টফোন হবে। আজকের পোস্টে আমি আপনাদের সাথে এই ফোনের বিস্তারিত স্পেসিফিকেশগুলো জানানোর চেস্টা করব। সেই সাথে ফোনের ভালো খারাপ গুলো দিক গুলো বের করার চেস্টা করব।
তাছাড়া বাজেটে Symphony Innova 10 ফোনে ডিজাইনের সাথে ফোনের ফিচার ও অনেক ভালো দেওয়া হয়েছে। বর্তমানে এটা বলাই যায় ১০-১১ হাজার টাকা বাজেটে Symphony Innova 10 স্মার্টফোনটি বেশ ভাল একটি স্মার্টফোন হবে। আজকের পোস্টে আমি আপনাদের সাথে এই ফোনের বিস্তারিত স্পেসিফিকেশগুলো জানানোর চেস্টা করব। সেই সাথে ফোনের ভালো খারাপ গুলো দিক গুলো বের করার চেস্টা করব।

এক নজরে Symphony Innova 10 ফোনের স্পেসিকেশনঃ
- ৬.৬ ইঞ্ছির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে।
- MediaTek Helio G35 প্রসেসর (12nm)
- ৪ জিবি র্যাম।
- ৬৪ জিবি স্টোরেজ।
- রিয়ারে ৫২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
- সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- ৫০৫০ মিলিএম্প ব্যাটারি।
- সাথে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
Symphony Innova 10 Price in Bangladesh
ডিজাইনঃ
১০ হাজার টাকা বাজেটে Symphony Innova 10 স্মার্টফোনের ডিজাইন সেরা বলা যায়। এই বাজেটে ফোনের রিয়ার ও ফ্রন্ট প্যানেলে গ্লাসের ফিনিশিং দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে। তবে Symphony Innova 10 স্মার্টফোনে কোনো ধরণের প্রটেকশন কিংবা ওয়াটারপ্রুফ সার্টিফিকেট দেওয়া হয়নি।২০৩ গ্রামের এই স্মার্টফোনের থিকনেস মার্ত ৮.৮ মিমি। অর্থাৎSymphony Innova 10 স্মার্টফোনটি কিছুটা ভারী ফিল হতে পারে। স্মার্টফোনটি SMirror Sky Blue, Icy Blue, Shadow Purple, Aurora Green মোট এই চারটি কালারে পাওয়া যাবে।
ডিসপ্লেঃ
Symphony Innova 10 স্মার্টফোনে ৬.৬ ইঞ্ছির এইচডি+ আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৬০০x৭২০ পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ২৬৬ পিপিয়ায়। ডিসপ্লেতে মাল্টিটাচের ফিচার পেয়ে যাবেন।তবে দেওয়া হয়নি কোনো ধরনের ডিসপ্লে প্রটেকশন। ডিসপ্লের ঠিক উপরে মাঝখানে ছোট্ট পানস-হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। যা এই বাজেটে কোনো স্মার্টফোনে পাওয়া যাবেনা।
প্রসেসরঃ
Symphony Innova 10 স্মার্টফোনে MediaTek Helio G35 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যেটি ১২ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। সেই সাথে ফোনে গ্রাফিক্স হিসেবে PowerVR GE8320 জিপিইউ দেওয়া হয়েছে।Symphony Innova 10 স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট Android 12 ব্যবহার করা হয়েছে। এবং ফোনের ইউয়াই হিসেবে স্টক অ্যান্ড্রইড দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
Symphony Innova 10 স্মার্টফোনের পিছনে বেশ সুন্দর ক্যামেরা হাউজ দেওয়া হয়েছে যেখানে ডুয়াল ক্যামেরার সেটাপ দেওয়া হয়েছে। যার মেইন ক্যামেরা ৫২ মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, প্রোট্রেট মোড, নাইট মোড, এইচডিয়ার সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।Symphony Innova 10 ফোনের রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আল্ট্রাএইচডি (4k) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে। রেকডিং এ স্লো-মোশন কিংবা টাইমল্যাপ্সে ভিডিও শুট করার ফিচার দেওয়া হয়েছে।
Symphony Innova 10 স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে ফিচার হিসেবে রয়েছে এইচডিয়ার, বোকেহ ইফেক্ট, ডিসপ্লে ফ্ল্যাশ সহ আরো অনেক কিছু। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে।
স্টোরেজঃ
Symphony Innova 10 স্মার্টফোনটি ৪জিবি র্যাম ও ৬৪জিবি এবং ১২৮জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে ফোনে হাইব্রিড সিম স্লোট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দুটি সিম কিংবা একটি সিম একটি ডেডিকেটেড মেমরি কার্ড ব্যবহার করা যাবে।ব্যাটারীঃ
Symphony Innova 10 স্মার্টফোনে ৫০৫০ মিলিএম্পের নন-রিমোভএবল ব্যাটারী দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট ও চার্জার দেওয়া হয়েছে।,১৮ ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে প্রায় দু-ঘন্টার বেশি সময় লাগে। একবার চার্জ করে স্মার্টফোনটি অনায়াসে একদিনের ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে।
অন্যান্যঃ
Symphony Innova 10 স্মার্টফোনে সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ফেস আনলক সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর দেওয়া হয়েছে।ফোনে সিংগেল লাউডস্পিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ৩.৫ মিমি ইয়ারফোনের জ্যাক দেওয়া হয়েছে।
Symphony Innova 10 স্মার্টফোনটিতে ৪জি সাপোর্টেট হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। সেই সাথে ব্লুতুথ ও ওয়াইফাই সাপোর্ট থাকবে। তাছাড়া এই বাজেটে ফোনে টাইপ-সি চার্জার পোর্ট, ওটিজি সহ ইউএসবি ভার্সন ২.০ ব্যবহার করা হয়েছে।
তোহ এই ছিল Symphony Innova 10 ফোনের পুরো স্পেসিফিকেশন। এখন এই ফোনের ভালো ও খারাপ দিক গুলো নিয়ে কথা বলা যাকঃ
ভালো দিকঃ
- অসাধারণ ডিজাইন ও ব্যাক ও ফ্রন্ট প্যানেলে গ্লাসের ফিনিশিং
- বড় এইচডি+ কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে।
- ভালো রিয়ার ক্যামেরা পারফরমেন্স
- ৫০৫০ মিলিএম্পের ব্যাটারী ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
- সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ ফেস আনলকের ফিচার দেওয়া হয়েছে।
- টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।
খারাপ দিকঃ
- কোনো ধরণের প্রটেকশন দেওয়া হয়নি
- ৬জিবি ভ্যারিয়েন্ট থাকলে ভালো হতো।
কাদের জন্য কেনা উচিত?
যাদের বাজেট ১০ হাজার টাকার মধ্যে এবং এই বাজেটে একটি ভালো গুড লুকিং স্মার্টফোন কিনতে চান সেই সাথে ফোনে ভালো ফিচারো চান তাদের জন্য Symphony Innova 10 ফোনটি ভালো চয়েজ হবে। ১০-১২ হাজার টাকা বাজেটে বর্তমানে Symphony Innova 10 ফোনটি সেরা ফোনগুলোর মধ্যে অন্যতম বলাই যায়।Frequently Ask Question
প্রশ্নঃ Symphony Innova 10 ফোনের বাংলাদেশে দাম কত?
--- Symphony Innova 10 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪জিবি+৬৪ জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১০,৯৯৯ টাকা।প্রশ্নঃ Symphony Innova 10 ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে?
--- Symphony Innova 10 স্মার্টফোনে MediaTek Helio G35 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে।প্রশ্নঃ Symphony Innova 10 স্মার্টফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে?
--- Symphony Innova 10 স্মার্টফোনের রিয়ারে ৫২+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।প্রশ্নঃ Symphony Innova 10 ফোনে কত মিলিএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে?
--- Symphony Innova 10 ফোনে ৫০৫০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এবং সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।শেষ কথাঃ
আজকের পোস্টে Symphony Innova 10 স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ ফোনের ভালো খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। সে সাথে ফোনের দাম সহ কাদের জন্য ফোনটি কেনা ভালো হবে সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে।পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং Symphony Innova 10 ফোনটির কোন দিক গুলো ভালো লেগেছে ও কোনদিক গুলো খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন নাহ।