Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh | গ্যালাক্সী এস২৩ আল্ট্রা

২০২৩ সালে স্যামসাং বাংলাদেশ সে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন  স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা  স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে। বাংলাদেশ মার্কেটে ১২/২৫৬জিবি ও ১২/৫১২জিবি ভেরিয়েন্টে ফোনটি অফিশিয়াল ভাবে পাওয়া যাবে। Gallaxy S23 Ultra স্মার্টফোনটি গত বছরের লঞ্চ হওয়া S22 Ultra ফোনের আপডেট ভার্শন।

যেখানে গতবারের ফোনের থেকে বেশকিছু ইম্প্রুভ থাকার কথা। যেমন এবার ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।  তাছাড়া চিপসেটে আপগ্রেড আনা হয়েছে।

আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের বিস্তারিত ফিচার নিয়ে আলোচনা করব। এবং ফ্লাগশিপ ফোন হিসেবে এর ভালো ও খারাপ দিকগুলো খুজে বের করার চেস্টা করব। সেই সাথে কাদের জন্য এই স্মার্টফোন সে ব্যাপারেও আলোচনা করব।
 
Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh

এক নজরে Samsung Galaxy S23 Ultra ফোনের স্পেসিকেশনঃ

  • ৬.৮ ইঞ্ছির কোয়াড এইচডি+ ডাইনামিক এমোলেড 2X ডিসপ্লে।
  • ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট
  • Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর (4nm)
  • ১২ জিবি র‍্যাম।
  • ২৫৬/৫১২ জিবি স্টোরেজ।
  • রিয়ারে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
  • সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • ৫০০০ মিলিএম্প ব্যাটারি।
  • সাথে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার।

Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২জিবি+২৫৬জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৯৭,৯৯৯ টাকা ও ১২জিবি+৫১২জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ২১৪,৯৯৯ টাকা।
 

ডিজাইনঃ

ডিজাইনের দিক থেকে সং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা  স্মার্টফোনে খুব বেশি আপগ্রেড আসেনি।  গতবারের টোয়েন্টি টু আল্ট্রা ফোনের সিমিলার ডিজাইন দেখা যায় এই স্মার্টফোনে।  ফোনের  বডি ও ফ্রেম আর্মর  অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে সাথে রয়েছে tougher drop

সেই সাথে ফোনে scratch-resistant রয়েছে।  ফোনের সামনে ও পিছনে Gorilla Glass Victus 2 এর প্রটেকশন দেওয়া হয়েছে।  Galaxy S23 Ultra স্মার্টফোনে IP68 ডাস্ট ও ওয়াটারপ্রুফ সার্টিফিকেট রয়েছে।  যেখানে  ফোনটি ১.৫ মিটার  পানিতে ৩০মিনিটের বেশি সময় সার্ভাইভ করতে পারবে।

২৩৪  গ্রাম ওজনের এই ফোনের থিকনেস হল ৮.৯  মিলিমিটার।  ফোনটি অ্যালুমিনিয়াম এর  বিল্ড হওয়াই এর ওজন কিছুটা বেশী তবে দেখতে বেশ স্লিম।

স্মার্টফোনটি বেশকিছু কালারের মার্কেটে এসেছে।  তারমধ্যে Phantom Black, Sky Blue, Green, Cream, Lavender, Graphite, Lime, Red  কালার গুলো অন্যতম।

ডিসপ্লেঃ

Samsung Galaxy S23 Ultra  স্মার্টফোনে ৬.৮  ইঞ্ছির কোয়াড এইচডি+ এর ডাইনামিক এমোলেড 2X   টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে।  রয়েছে  ১২০ হার্জ  ডিসপ্লের রিফ্রেশ রেট।

ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৩০৮৮ পিক্সেল  এবং পিক্সেল ডেনসিটি ৫০১ পিপিয়ায় ডিসপ্লেতে প্রটেকশন হিসেবে কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস ২ এর প্রটেকশন দেওয়া হয়েছে।

ডিসপ্লের ব্রাইটনেস এর কথা বললে  সর্বোচ্চ ১৭৫০ নিটস পর্যন্ত  ব্রাইটনেস রয়েছে ফোনটিতে।  অর্থাৎ খুবই  শার্প ও উজ্জল ডিসপ্লে পারফরমেন্স পাওয়া যাবে এবং অর্ধেক ব্রাইটনেস এই আউটডোরে ব্যবহার করতে কোনো ধরণের সমস্য হবে না।

তাছাড়া অলওয়েজ অন ডিসপ্লে সহ HDR10+ এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে ডিসপ্লেতে।

প্রসেসরঃ

Samsung Galaxy S23 Ultra  স্মার্টফোনে  প্রসেসর হিসেবে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 2  ফ্লাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে।  এটি একটি অক্টাকোর (up to 3.36 GHz) প্রসেসর যা ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর।

স্মার্টফোনে গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 740 জিপিইউ।  ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে  লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন ব্যবহার করা হয়েছে এবং ইউআই  হিসেবে ব্যবহার করা হয়েছে One UI 5.1

ক্যামেরাঃ

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরাতে। স্মার্টফোনের রেয়ার প্যানেলের চারটি ক্যামেরার কোয়াড সেটা দেখা যায়। যার মেইন ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের। এই প্রথম কোন ব্র্যান্ড ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। সেইসাথে বাকি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা। 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

মেইন ক্যামেরাতে ফিচার হিসেবে লেজার অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন, এবং টেলি ফটো ক্যামেরাতে 10x অপটিক্যাল জুম করার মত সুবিধা রয়েছে।

রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৮কে (৪৩২০পিক্সেল) তে ভিডিও শুট করা যাবে। gyro-EIS থাকার কারণে Super Steady Video কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করা যায়।  ভিডিও রেকর্ডিংয়ের সময় স্টেরিও সাউন্ড  রেকর্ডিং করা যায়। এছাড়া HDR10+  সহ স্লো-মোশন কিংবা টাইমল্যাপ্স এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে।

Galaxy S23 Ultra স্মার্টফোনের সামনে ২.২ অ্যাপেচারের ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে ফিচার হিসেবে ডুয়াল পিক্সেল PDAF সহ আরও অনেক ধরনের  ফিচার দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আল্ট্রা এইচডি 4K (2160p) এ ভিডিও শুট করা যাবে।

ভিডিও রেকর্ডিংয়ে অটো HDR সহ ডুয়াল ভিডিও কল  করার মত অপশন রয়েছে।

স্টোরেজঃ

Samsung Galaxy S23 Ultra  স্মার্টফোনে  ৮/১২জিবি র‍্যাম ও ২৫৬/৫১২জিবি ও ১টিবি  স্টোরেজ দেওয়া হয়েছে।  ফোনের র‍্যামের টাইপ LPDDR5  এবং স্টোরেজ টাইপ হলো UFS 4.0

তবে আলাদা ভাবে কোন ডেডিকেটেড মেমোরি ব্যবহার করার সুবিধা দেওয়া হয়নি।

ব্যাটারীঃ

Samsung Galaxy S23 Ultra  স্মার্টফোনে ৫০০০  মিলি অ্যাম্পেয়ার নন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।  সেইসাথে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার  দেওয়া হয়েছে।  এই ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ৩০ মিনিটে ৬৫% চার্জ করা যাবে বলে দাবি করছে স্যামসাং

সেইসাথে  ওয়্যারলেস চার্জিং সুবিধাসহ ৪.৫  ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

অন্যান্যঃ

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। যেটি সুপারফাস্ট ও একুইরেট কাজ করে। সেইসাথে ফেস আনলক এর সুবিধা দেয়া হয়েছে। সিকিউরিটি হিসেবে Samsung Knox Security & Secure Folder সহ সবধরনের সিকিউরিটি সেন্সর দেওয়া হয়েছে।

স্পিকার হিসাবে ফোনে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে যেটি টিউনড বাই AKG. তবে কোন ধরনের ৩.৫মিমি  অডিও ইয়ারফোন জ্যাকের পোর্ট দেওয়া হয়নি।

ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, ই-কম্পাস, ব্যারোমিটার  সহ বিভিন্ন ধরণের সেন্সর ফোনে রয়েছে। তবে নোটিফিকেশন লাইট দেওয়া হয়নি।

স্মার্টফোনে ৫জি সাপোর্ট ডুয়াল ন্যানো সিম দেওয়া হয়েছে। সাথে e-Sim এর সাপোর্ট রয়েছে। ফোনে tri-band ওয়াইফাই ও লেটেস্ট ব্লুটুথ ভার্শন ৫.৩  দেওয়া হয়েছে।

ফোনে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সহ ওটিজি, এনএফসির মত সুবিধা দেওয়া হয়েছে। তবে এফএম রেডিও দেওয়া হয়নি।

তোহ এই ছিল Samsung Galaxy S23 Ultra ফোনের পুরো স্পেসিফিকেশন। এখন এই ফোনের ভালো ও খারাপ দিক গুলো নিয়ে কথা বলা যাকঃ
 

ভালো দিক

  • স্ট্রং অ্যালুমিনিয়াম বিল্ড ও  এক্সইলেন্ট 4k অ্যামোলেড ডিসপ্লে।
  • নেক্সট লেভেল ফ্লাগশিপ ক্যামেরা  কোয়ালিটি
  • আল্ট্রা পাওয়ারফুল পারফরম্যান্স
  • লেটেস্ট  এন্ড্রয়েড ভার্সন,  চিপসেট,  সফটওয়্যার অপটিমাইজেশন  ও সিকিউরিটি
  • স্টাইলিশ পেন, Samsung DeX  সহ আর ফিচার
  • হাই কোয়ালিটি  অডিও পারফরম্যান্স
  • ভালো ব্যাটারি ব্যাকআপ  ও ফাস্ট চার্জিং
 

খারাপ দিক

  • ৩.৫মিমি ইয়ারফোন  পোর্ট নেই
  • ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না
  • এফএম রেডিও ফিচার নেই

কাদের জন্য কেনা উচিত?

Samsung Galaxy S23 Ultra একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। একটি বাংলাদেশে বর্তমানে থেকে দামি স্মার্টফোন গুলোর মধ্যে একটি। এবং এর সাথে কম্পিটিশন দেওয়ার জন্য Iphone 14 Pro Max স্মার্টফোন রয়েছে। তাই যারা এই বাজেট স্মার্টফোন কিনতে চান এবং অ্যান্ড্রয়েড ফোন কেনার ইচ্ছা রয়েছে তারা চাইলে Galaxy S23 Ultra ফোনটি কিনতে পারেন।

Frequently Ask Question

প্রশ্নঃ Samsung Galaxy S23 Ultra ফোনের বাংলাদেশে দাম কত?
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২জিবি+২৫৬জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৯৭,৯৯৯ টাকা ও ১২জিবি+৫১২জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ২১৪,৯৯৯ টাকা।

প্রশ্নঃ Samsung Galaxy S23 Ultra ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে?
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 (4nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

প্রশ্নঃ Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে?
Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের রিয়ারে ২০০+১২+১০+১০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রশ্নঃ Samsung Galaxy S23 Ultra ফোনে কত মিলিএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে?
Samsung Galaxy S23 Ultra ফোনে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এবং সাথে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

শেষ কথাঃ

আজকের পোস্টে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন সহ ফোনের ভালো খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। সে সাথে ফোনের দাম সহ কাদের জন্য ফোনটি কেনা ভালো হবে সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে।
 
পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এবারের ফ্লাগশিপ স্মার্টফোন Samsumg Galaxy S23 Ultra স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন