Samsung Galaxy A14 Price in Bangladesh | স্যামসাং গ্যালাক্সী এ১৪

যারা ২০২৩ সালে এসে স্যামসাং এর স্মার্টফোন কিনতে আগ্রহী তাদের জন্য স্যামসাং এন্ট্রি মিডরেঞ্জ বাজেটে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy A14 ফোনটি মার্কেটে নিয়ে এসেছে। প্রায় ২০-২২ হাজার টাকা বাজেটের এই স্মার্টফোনটিতে বেশ কিছউ চমৎকার ফিচার এর সাথে বেশ কিছু বাজে দিকও চোখে পড়বে ব্যবহারকারীদের।

আজকের পোস্টে আমি আপনাদের সাথে Samsung Galaxy A14 স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশন ও ভালোখারাপ দিকগুলো নিয়ে আলোচনা করার চেস্টা করব। সেই সাথে এই বাজেটে স্মার্টফোনটি কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য হবে না সে ব্যাপারেও জানানোর চেস্টা করব।
 
Samsung Galaxy A14 Price in Bangladesh

এক নজরে Samsung Galaxy A14 ফোনের স্পেসিকেশনঃ

  • ৬.৬ ইঞ্ছির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে।
  • MediaTek Helio G80 প্রসেসর (12nm)
  • ৪/৬ জিবি র‍্যাম।
  • ৬৪/১২৮ জিবি স্টোরেজ।
  • রিয়ারে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
  • সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • ৫০০০ মিলিএম্প ব্যাটারি।
  • সাথে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার।

Samsung Galaxy A14 Price in Bangladesh

Samsung Galaxy A14 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪জিবি+৬৪ জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ২১,৯৯৯ টাকা।
 

ডিজাইনঃ

সচারচর স্যামসাংযের ফোনের মতোই ডিজাইন নিয়ে Samsung Galaxy A14 ফোনটি মার্কেটে নিয়ে এসেছে স্যামসাং। ফোনের বডি ফ্রেম ও রিয়ার প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। সাথে পিছনের দিকে একটা সলিড টেক্সার দেওয়া হ্যেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে গ্লাসের ফিনিশিং দেওয়া হয়েছে। তবে Samsung Galaxy A14 স্মার্টফোনে কোনো ধরণের প্রটেকশন কিংবা ওয়াটারপ্রুফ সার্টিফিকেট দেওয়া হয়নি।

২০১ গ্রামের এই স্মার্টফোনের থিকনেস ৯.৮ মিমি। অর্থাৎ Samsung Galaxy A14 স্মার্টফোনটি কিছুটা ভারী ও মোটা ফিল হতে পারে। স্মার্টফোনটি Black, Dark Red, Silver, Green মোট এই চারটি কালারে পাওয়া যাবে।
 

ডিসপ্লেঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনে ৬.৬ ইঞ্ছির ফুলএইচডি+ পিএলএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৪০৮ পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪০০ পিপিয়ায়। তবে দেওয়া হয়নি কোনো ধরনের ডিসপ্লে প্রটেকশন।

ডিসপ্লেতে মাল্টিটাচের ফিচার পেয়ে যাবেন। ডিসপ্লের ঠিক উপরে মাঝখানে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
 

প্রসেসরঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনে MediaTek Helio G80 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যেটি ১২ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। সেই সাথে ফোনে গ্রাফিক্স হিসেবে Mali-G52 জিপিইউ দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট Android 13 ব্যবহার করা হয়েছে। এবং ফোনের ইউয়াই হিসেবে One UI Core 5 দেওয়া হয়েছে।
 

ক্যামেরাঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনের পিছনে বেশ সুন্দর ক্যামেরাগ্রিল দেওয়া হয়েছে যেখানে ট্রিপল ক্যামেরার সেটাপ রয়েছে। যার মেইন ক্যামেরা ১.৮ অ্যাপেচারের ৫০ মেগাপিক্সেলের এবং বাকি দুটি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এইচডিয়ার সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 ফোনের রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুলএইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে। রেকডিং এ কোনো ধরণের স্টেবিলিটি দেওয়ানা হলেও স্লো-মোশন কিংবা টাইমল্যাপ্সে ভিডিও শুট করার ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 স্মার্টফোনের সামনে ২.০ অ্যাপেচারের ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে ফিচার হিসেবে রয়েছে এইচডিয়ার সহ আরো অনেক কিছু। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে।
 

স্টোরেজঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনটি ৪জিবি এবং ৬জিবি র‍্যাম ও ৬৪জিবি এবং ১২৮জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের র‍্যামের টাইপ LPDDR4x এবং স্টোরেজ টাইপ eMMC 5.1 দেওয়া হয়েছে। সেই সাথে স্মার্টফোনের সাথে আলাদা ভাবে ডেডিকেটেড মেমরী কার্ড ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে।

ব্যাটারীঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনে ৫০০০ মিলিএম্পের নন-রিমোভএবল ব্যাটারী দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে।

১৫ ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে প্রায় আড়াই ঘন্টার বেশি সময় লাগে। একবার চার্জ করে স্মার্টফোনটি অনায়াসে একদিনের ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে।

অন্যান্যঃ

Samsung Galaxy A14 স্মার্টফোনে সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ফেস আনলক সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর দেওয়া হয়েছে।

ফোনে সিংগেল লাউডস্পিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ৩.৫ মিমি ইয়ারফোনের জ্যাক দেওয়া হয়েছে।

Samsung Galaxy A14 স্মার্টফোনটিতে ৪জি সাপোর্টেট ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। সেই সাথে ব্লুতুথ ও ওয়াইফাই সাপোর্ট থাকবে। তাছাড়া এই বাজেটে  ফোনে টাইপ-সি চার্জার পোর্ট, ওটিজি সহ ইউএসবি ভার্সন ২.০ ব্যবহার করা হয়েছে।
 
তোহ এই ছিল Samsung Galaxy A14 ফোনের পুরো স্পেসিফিকেশন। এখন এই ফোনের ভালো ও খারাপ দিক গুলো নিয়ে কথা বলা যাকঃ
 

ভালো দিকঃ

  • ৬.৬ ইঞ্ছির বড় ফুল এইচডি+ ডিসপ্লে।
  • ভালো ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে।
  • ভালো মাল্টিটাস্কিং পারফরমেন্স পাওয়া যাবে।
  • লেটেস্ট Android 13 ভার্সন দেওয়া হয়েছে।

খারাপ দিকঃ

  • কোনো ধরণের ডিসপ্লে প্রটেকশন দেওয়া হয়নি
  • চিপসেট আরো ভালো দেওয়া উচিত ছিল
  • আরো ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল
  • স্মার্টফোনটি কিছুটা ওভারপ্রাইসড
 

কাদের জন্য কেনা উচিত?

স্যামসাং এর স্মার্টফোন বরাবরই কিছুটা ওভারপ্রাইসড হয়ে থাকে। তাই যারা বাজেটে হেবি পারফরমেন্স কিংবা স্পেসিফিকেশন চান তারা Samsung Galaxy A14 ফোন রেখে অন্য ব্রান্ডের স্মার্টফোন কিনতে পারেন। তবে যারা স্যাম্পসাং্যের স্মার্টফোন পছন্দ করেন এবং টুকটাক ফোন ব্যবহার করেন তারা চাইলে এই স্মার্টফোনটি কিনতে পারেন।

সেক্ষেত্রে মোটামুটি ফটোগ্রাফি কিংবা গেমিং অনায়াসে এই স্মার্টফোন দিয়ে চালিয়ে নিতে পারবেন।
 

 Frequently Ask Question

প্রশ্নঃ Samsung Galaxy A14 ফোনের বাংলাদেশে দাম কত?

--- Samsung Galaxy A14 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪জিবি+৬৪ জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ২১,৯৯৯ টাকা।

প্রশ্নঃ Samsung Galaxy A14 ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে?

--- Samsung Galaxy A14 স্মার্টফোনে MediaTek Helio G80 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

প্রশ্নঃ Samsung Galaxy A14 স্মার্টফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে?

--- Samsung Galaxy A14 স্মার্টফোনের রিয়ারে ৫২+৫+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রশ্নঃ Samsung Galaxy A14 ফোনে কত মিলিএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে?

--- Samsung Galaxy A14 ফোনে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এবং সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

শেষ কথাঃ

আজকের পোস্টে Samsung Galaxy A14 স্মার্টফোনের স্পেসিফিকেশন সহ ফোনের ভালো খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। সে সাথে ফোনের দাম সহ কাদের জন্য ফোনটি কেনা ভালো হবে সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে।
 
পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং Samsung Galaxy A14 ফোনটির কোন দিক গুলো ভালো লেগেছে ও কোনদিক গুলো খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন নাহ।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন