ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান করুন সেলফিন ওয়ালেট দিয়ে।

সম্প্রতি ইসলামী ব্যাংক লিমিটেড এর ডিজিটাল ব্যাংকিং ওয়ালেট  সেলফিন  এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি সংগ্রহের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সেলফিন  ওয়ালেট ব্যবহার করে  ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, পর্যটক, চিকিৎসার জন্য ভ্রমণকারী, ব্যবসায়ী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা  বা কর্মচারী  ও জনসাধারণ সকলেই  ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান করতে পারবে।

সেলফিন হল (CellFin) ইসলামী ব্যাংক বাংলাদেশ  লিমিটেডের ডিজিটাল ওয়ালেট সার্ভিস।  কোন ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড বা  জাতীয় পরিচয় পত্র দিয়ে সেলফিন একাউন্ট খোলা যায়।  বর্তমানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং  ফি  প্রদানের জন্য সেলফিন হল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।
 
সেলফিন ওয়ালেট দিয়ে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদানের নিয়ম
 
 
ইসলামী ব্যাংকের সর্বজনীন  ডিজিটাল ওয়ালেট  সেলফিন এর সাহায্যে  খুব সহজে ও সুবিধাজনক উপায় ২৪/৭  ঘরে বসেই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান করতে পারবেন। আজকের পোস্ট এ  সেলফিন ওয়ালেট ব্যবহার করে কিভাবে সে প্রসেসিং ফি প্রদান করবেন এবং সেলফিন এর অন্যান্য সুবিধা সম্পর্কে আলোচনা করা হবে।
 

সেলফিন ওয়ালেটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান করার নিয়ম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ডিজিটাল ওয়ালেট  সেলফিন অ্যাপে লগইন করার পর প্রথমে বিল পেমেন্ট অপশনে যেতে হবে।  সেখান থেকে  ইন্ডিয়ান ভিসা ফি মেনুতে প্রবেশ করতে হবে।

তারপর আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহজে ও দ্রুততম সময়ে  ইন্ডিয়ান  ভিসা আবেদনের প্রসেসিং ফি  জমা করতে পারবেন। এটি ঘরে বসেই সপ্তাহের ৭ দিন ও  ২৪ ঘন্টা যেকোন সময় প্রদান করতে পারবেন।
 

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদানের পুরো প্রক্রিয়াঃ

সেলফিন অ্যাপের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান করার পুরো প্রক্রিয়াটি নিচে তুলে ধরা হলোঃ
  • প্রথমে সেলফিন (CellFin)  অ্যাপে আপনার  আলাদা নতুন পিন নম্বর দিয়ে লগইন করুন।
  • তারপর "বিল পেমেন্ট" অপশনে ক্লিক করুন
  • তারপর  ইন্ডিয়ান ভিসা ফি অপশনে ক্লিক করুন
  • এবার  নির্দিষ্ট IVAC সেন্টার নির্বাচন করুন,  ওয়েব ফাইল নাম্বার, মোবাইল নাম্বার  এবং ইমেইল এড্রেস প্রদান করে Next  বাটনে ক্লিক করুন
এই প্রক্রিয়ার মাধ্যমে  সহজেই সেলফিন অ্যাপ ব্যবহার করে  ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি  প্রদান করতে পারবেন।
 

এই সুবিধা কারা পাবেনঃ

  • বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের সকল স্তরের  নির্বাহী সকল কর্মকর্তা ও কর্মচারী।
  • সকল ব্যবসায়ী ও ব্যবসায় সংগঠন।
  • ইসলামী ব্যাংকের শাখায় ডলার এন্ডোর্সমেন্ট সুবিধা গ্রহণকারী ব্যক্তিরা।
  • দেশের সকল ট্রাভেল এজেন্সি।
  • ইন্ডিয়াই ভ্রমন করতে ইচ্ছুক সকল পর্যটক, অসুস্থ রোগী ও রোগীর সহযোগী, পড়তে যেতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা।

উপরোক্ত ব্যক্তি, প্রতিনিধি কিংবা প্রতিষ্ঠানসমূহ  ইন্ডিয়ান ভিসা প্রসেসিং  ফ্রী প্রধানের সুবিধা গ্রহণ করতে পারবেন। 

সেলফিন একাউন্ট খোলার নিয়মঃ

সেলফিন অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনার স্মার্টফোন থেকে  সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।  গুগল প্লে স্টোরে  গিয়ে ফ্রিতে সেলফিন অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
  • এরপর সেলফি অ্যাপে প্রবেশ করে রেজিস্টার বাটনে ট্যাগ করতে হবে।
  • তারপর  সেখানে থাকা প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন প্রদান করে  একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • সেলফিন একাউন্ট খোলার জন্য  ভোটার আইডি কার্ডও মোবাইল নাম্বার দরকার হবে।
  • মোবাইল নম্বর প্রদান করার পর মোবাইলে ওটিপি কোড আসলে সেটি প্রদান করে নিশ্চিত করতে হবে।

সেলফিন অ্যাপের আরো কিছু সুবিধাঃ

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদান সহ সেলফিন অ্যাপের আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।   বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেয়ে থাকেন।  নিচে সেলফি ন্যাপের বিস্তারিত সুবিধা সমূহ তুলে ধরা হলোঃ

  • মোবাইল দিয়ে সেলফিন অ্যাপের মাধ্যমে  ইসলামী ব্যাংক একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • ব্যাংক একাউন্টের ব্যালেন্স, স্টেটমেন্ট  ইত্যাদি দেখার সুযোগ রয়েছে।
  • সেলফিন অ্যাপে ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড  এর সুবিধা রয়েছে।
  • অ্যাপের মাধ্যমে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা যায়।
  • মোবাইল টপ আপ করা যায়।
  • সকল ধরনের টিকিট ক্রয় করা যায়।
  • সেলফিন কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন করা যায়।
  • যেকোনো বিল পেমেন্ট করা যায়।
  • রেমিটেন্স রিসিভ করা যায়।
  • ঘরে বসে আমি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়।
  • এছাড়া সেলফি নেবে বিভিন্ন অফার পাওয়া যায়।

 

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেলফিনে সম্পর্কে আরো বিস্তারিত জানতে তাদের হেডঅফিসে যোগাযোগ করতে পারেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
হেড অফিসঃ ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা সি/এ, ঢাকা –১০০০
অথবা  ইসলামী ব্যাংক  বাংলাদেশের যে কোন  শাখা/উপশাখা/এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটে যোগাযোগ করতে পারেন।

  • কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
  • টেলিফোন: (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
  • টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
  • ফ্যাক্স: ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
  • সুইফট কোড: IBBLBDDH
  • কেবল: ISLAMIBANK

Frequently Ask Question

প্রশ্নঃ সেলফিন (CellFin) কি?
সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যংক বাংলাদেশ লিমিটেড এর ডিজিটাল ওয়ালেট। যেখানে সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যংকেরর একাউন্ট নিয়ন্ত্রন করা সম্ভব।
 
প্রশ্নঃ সেলফিনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদানের নিয়ম?
সেলফিন অ্যাপে থেকে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি প্রদানের জন্য লগইন করার পর প্রথমে বিল পেমেন্ট অপশনে যাবেন।  সেখান থেকে  ইন্ডিয়ান ভিসা ফি মেনুতে প্রবেশ করবেন। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে পেমেন্ট করতে পারবেন।

শেষ কথাঃ

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিনের মাধ্যমে প্রদান করা যায় অনেকেরই জানা ছিল নাহ। এজন্য আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম। এবং কিভাবে ফি প্রদান করবেন সে ব্যপেরেও বিস্তারিত বোঝানোর চেস্টা করেছি।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন