গুগল বার্ড কি? এই চ্যাটবটের সুবিধা ও কাজ কি | Google AI Bard

প্রযুক্তির আবির্ভাবে বিভিন্ন ধরণের নতুন নতুন জিনিস আবিষ্কার হতেই চলেছে। এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট সে জায়গা সহজেই দখল করে নিয়েছে। কিছুদিন আগেই ChatGPT নামে একটি AI টুলস বেশ সাড়া ফেলে দিয়েছিল। সেই প্রতিযোগিতে নতুন একটি নাম যোগ হলো গুগল বার্ড (Goole Bard)। এটি চালুর মূল কারণ হলো ChatGPT-3 এর সাথে প্রতিযোগিতা করা। এজন্য গুগল এত তাড়াতাড়ি এটিকে বাজেরে নিয়ে এসেছে।

আজকের পোস্টে গুগল বার্ড কি এবং এর কাজ ও সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং গুগল বার্ড ও চ্যাটজিপিটি মধ্যে পার্থক্য কি এবং এই চ্যাট বট পাবলিশ হওয়াতে ChatGPT এর উপর কিধরণের প্রভাব পড়তে পারে সবকিছু জানানোর চেষ্টা করব।

গুগল বার্ড কি? এই চ্যাটবটের সুবিধা ও কাজ কি
 
 

Google Bard Info:

Name Google AI Bard
Launching Date 11 May, 2023
Launching Company Google
Who Announced Bard Sundar Pichai (CEO of Google)

গুগল বার্ড (Google Bard) কি?

গুগল বার্ড (Google Bard) একটি Large Language Model (LLM) চ্যাটবট যা গুগলের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট টিম দ্বারা তৈরি করা হয়েছে। গুগল বার্ড কে টেক্সট ও কোডের বিশাল ডাটাশিটের ট্রেনিং দেওয়া হয়েছে এজন্য এই চ্যাটবোটটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন বিভিন্ন ধরণের টেক্সট জেনারেট করতে পারা, বিভিন্ন ভাষাকে অনুবাদ করতে পারা, বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করতে পারে এবং ইউজারদের বিভিন্ন প্রশ্নের তথ্যবহুল উত্তর করতে পারে।

২০২৩ সালের ১০ মে গুগলের সিইও সুন্দর পিচাই গুগল বার্ড চালু ঘোষণা করেন। এটি এখন নিজেকে আরো ডেভোলপ করছে যারে ভবিষ্যতে আরো বেশি ইউজার ফ্রেন্ডলী ব্যবহার করতে পারে।
 
গুগল বার্ড আগে শুধুমাত্র ইংরেজি ভাষা সমর্থন করলেও এখন বাংলা, হিন্দি সহ মোট ৪০টি ভাষা সমর্থন করে। গুগল বার্ড যখন চালু করা হয়েছিল তখন এর টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল Lamda, কিন্তু এখন এটি PaLM 2 তে সুইচ করা হয়েছে। এর কারণে গুগল বার্ডের বুদ্ধিমত্তা ও উন্নত গণিতের পাশাপাশি কোডিং ক্ষমতা আগের থেকে উন্নতি হয়েছে।

আরো পড়ুনঃ

বার্ড (Bard) মানে কি?

বার্ড মানে এক ধরনের পেশাদার গল্প কথক যা মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়। সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক বা ভূগোলের সাথে সম্পর্কিত হোক বা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক। এজন্য এই চ্যাটবটের নামকরণ করা হয়েছে গুগল এআই বার্ড (Google AI Bard)

গুগল বার্ড (Google Bard) কি কি করতে পারে?

গুগল বার্ড অনেক ধরণের কাজ করতে পারে। তার মধ্যে বেশ কিছু কাজের উদাহরণ দেখে নেওয়া যাক।

যেকোনো টেক্সট জেনারেট করাঃ গুগল বার্ড বিভিন্ন ধরণের টেক্সট সহজেই জেনারেট করতে পারে। যেমন কবিতা, স্ক্রিপ্ট, মিউজিক্যাল পিস, কোডিং, ই-মেইল, কপি রাইটিং সহ বিভিন্ন ধরণের টেক্সট গুগল বার্ড জেনারেট করতে পারে।

ভাষা অনুবাদ করাঃ গুগল বার্ড সকল ধরণের ভাষা সহজেই অনুবাদ করতে পারে। গুগল থেকে জানা যায় গুগল বার্ড ২০০ টিরও বেশি ভাষা সম্পূর্ণভাবে অনুবাদ করে দিতে পারে।

আপনার প্রশ্নের উত্তর দিতে পারেঃ গুগল বার্ড আপনার যেকোনো প্রশ্নের তথ্যপুর্ণ ও গঠনমূল ভাবে উত্তর করতে পারে। এমনকি এই চ্যাটবোট বিভিন্ন চ্যালেঞ্জিং কিংবা কঠিন প্রশ্নের ও উত্তর করতে পারে।

আপনাকে সহযোগীতা করতে পারেঃ গুগল বার্ড আপনার সকল ধরণের কাজে আপনাকে সহযোগীতা করতে পারে। যেমন আপনার যেকোনো প্রশ্নের উত্তর করতে পারে, আপনার প্রয়োজনীয় সকল ধরণের তথ্য সংগ্রহ করতে পারে। তাছাড়া আপনার জন্য কোডিং, আর্টিকেল রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং সহ সকল ধরণের কাজে আপনাকে সহযোগিতা করতে পারে।

সৃজনশীল হতে শেখাবেঃ গুগল বার্ড আপনাকে আরো সৃজনশীল হতে শেখাবে। এই চ্যাটবট তার কালেক্ট করা তথ্য থেকে আপনাকে বিভিন্ন ধারনা দিতে পারে এবং আপনার জন্য ব্রেনস্ট্রোমিং করে সমস্যার সমাধান করতে পারে। এভাবে গুগল বার্ড আপনাকে আরো সৃজনশীল হতে সাহায্য করবে।

নতুন কিছু শিখতে পারেঃ
গুগল বার্ড এখনো সবার প্রতিক্রিয়া এবং আচরণ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এর মাধ্যমে বুদ্ধিমত্তাকে আরো বিকাশিত করতে পারে। গুগল বার্ড আপনার, আমার কিংবা চারপাশের বিশ্বথেকে নতুন করে শিখতে পারে।

গুগল বার্ড (Google Bard) ব্যবহারের সুবিধা কি কি?

গুগল বার্ড ব্যবহার করার অনেক ধরণের সুবিধা রয়েছে। এরমধ্যে এই চ্যাটবোটের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার তুলে ধরার চেস্টা করছি।

আপনাকে আরো সৃজনশীল হতে সাহায্য করবেঃ গুগল বার্ড আপনাকে তার তথ্য ভান্ডার থেকে বিভিন্ন ধরণের ধারণা তৈরি করে দিতে পারে এবং অনেক ধরণের বুদ্ধিমত্তার সমাধান দিতে পারে। গুগল বার্ড আপনার প্রশ্নের ক্রিয়েটিভ উত্তর দিতে পারে।
 
এজন্য গুগল বার্ড ব্যবহার করে আপনি সহজেই অনেক তথ্য সহজেই গ্রহণ করতে পারবেন। এবং নিজেকে আরো সৃজুনশীল করে গড়ে তুলতে পারবেন।

প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবেঃ গুগল বার্ডের সাহায্যে সহজেই বিভিন্ন ধরণের কঠিন তথ্য সহজে সংগ্রহ করে দিতে পারে। এজন্য এই চ্যাটবোটের সাহায্য আপনি আরো প্রোডাক্টিভ হয়ে উঠতে পারবেন। এছাড়া গুগল বার্ড বিভিন্ন ধরণের কাজ অটোমেটিক নিজ বুদ্ধিমত্তা দিয়ে করে ফেলতে পারে।
 
যেমন কিভাবে কোডিং করে টুল বানিয়ে দিতে পারে, আর্টিকেল লিখে দিতে পারে, ইমেইল রাইটিং করে দিতে পারে। এরকম অনেক কাজ বার্ড অটোমেটিক করে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে।

নতুন কিছু শিখতে সাহায্য করেঃ গুগল বার্ড আপনার সব ধরণের প্রশ্নের সহজ-সাবলীল ও অর্থপূর্ণ উত্তর করতে পারে। এজন্য গুগলের এই চ্যাট বোট ব্যবহার করে আপনি নতুন কিছু শিখতে পারবেন।

গুগল বার্ড (Google Bard) কিভাবে ব্যবহার করবেন?

গুগল বার্ড এখনো নির্মানাধীন অবস্থায় রয়েছে। তবুও গুগল এই চ্যাটবটের ব্যবহার করার সুবিধা দিয়ে রেখেছে। তবে এর গ্রাহক সংখ্যা এখনো সিমীত করে রাখা হয়েছে। আপনি যদি গুগল বার্ড ব্যবহার করতে অনেক আগ্রহী হয়ে থাকেন তাহলে Google AI ওয়েবসাইট থেকে এই চ্যাটবোটটি ব্যবহার করতে পারবেন।
গুগল বার্ডের লিংকঃ bard.google.com/

গুগল বার্ডের (Google Bard) ভবিষ্যত কি?

গুগল বার্ড এখনো নির্মানাধীন অবস্থায় রয়েছে। গুগলের উদ্দ্যেশ্য এই চ্যাটবোতকে আরো সৃজনশীল ও প্রোডাক্টিভ করে তোলা। যাতে গ্রাহকরা এই চ্যাটবোট ব্যবহার করে আরো ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ কাজ করতে পারে। সেই সাথে এটি ব্যবহার করে নতুন কিছু শিখতে পারে। মূল কথা গুগল বার্ডকে ভবিষ্যতে আরো ডেভেলপ করে তোলা।

গুগল বার্ডের এখনো নতুন দিন চলছে, কিন্তু ভবিষ্যতে গুগলের এই চ্যাট বোট কি কি করতে পারে তা দেখার জন্য অনেকেই আগ্রহের সাথে অপেক্ষা করে থাকবে।

গুগল বার্ড এবং চ্যাটজিপিটি এর মধ্যে পার্থক্য কী?

  • গুগল বার্ড, চ্যাটিজিপিটে-এর থেকে অনেক ভালো কাজ করে বলে ধারণা করা যাচ্ছে। কারণ চ্যাট জিপিটিতে অনেক আপডেট তথ্য পাওয়া যাইনা যা গুগল বার্ডে পাওয়া যাবে।
  • গুগল বার্ডের নির্মাতারা বলেছেন যে, তাদের এই চ্যাটবটটি ChatGPT থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বানানো এবং ডিজাইন করা হয়েছে।
  • তাছাড়া গুগল এআই বার্ড ব্যবহার করে আপনি যে পরিমান ক্রিয়েটিভ কাজ করতে পারবেন ChatGPT ব্যবহার করে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে বলে ধারণা করা যাচ্ছে।

Frequently Ask Question

প্রশ্নঃ গুগল বার্ড (Google Bard) কি?

উত্তরঃ গুগল বার্ড এক ধরনের চ্যাটবট। যা আপনার প্রশ্নের ক্রিয়েটিভ ও গঠনমূলক উত্তর করতে পারে এবং নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্টিভ কাজ করতে পারে।

প্রশ্নঃ গুগল বার্ড কবে চালু হচ্ছে?

উত্তরঃ ২০২৩ সালের ১০মে গুগল বার্ড চালু হয়। গুগলের সিইও সুন্দর পিচাই এর ঘোষণা দেন।

প্রশ্নঃ গুগল বার্ডের আগমনে কিসের উপর প্রভাব পরবে?

উত্তরঃ গুগল বার্ডের আগমনে কিছুদিন আগে লঞ্ছ হওয়া ChatGPT এর উপর খারাপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

শেষ কথাঃ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের যুগে AI টুলস গুলোর বেশ জনপ্রিয়তা বেড়ে চলেছে। এর পরিপেক্ষিতে বাজারে নতুন নতুন AI Chatbot আসছে। এর মধ্যে Google Bard ও ChatGPT অন্যতম। এখন দেখা যাক এই দুই জায়ান্ট টুলসের মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে থাকে।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন