বাজেট ক্যাটাগরীতে রিয়ালমি ২০২৩ নতুন একটি স্মার্টফোন মার্কেটে নিয়ে আসলো রিয়েলমি সি৫৫ স্মার্টফোনটি। বাজেটে এই স্মার্টফোনে বেশ ভালো ভালো ফিচার দেওয়া হয়েছে যেমন হায়ার রিফ্রেশরেট, ভালো প্রসেসর ইত্যাদি।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে Realme C55 স্মার্টফোনের বিস্তারিত ফিচার সহ ভালো খারাপ দিকগুলো সম্পর্কে জানানোর চেস্টা করব। তাছাড়া এই দামে Realme C55 স্মার্টফোনটি কেনা কাদের জন্য ভালো হবে সে ব্যাপারেও আলোচনা করার চেস্টা করব।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে Realme C55 স্মার্টফোনের বিস্তারিত ফিচার সহ ভালো খারাপ দিকগুলো সম্পর্কে জানানোর চেস্টা করব। তাছাড়া এই দামে Realme C55 স্মার্টফোনটি কেনা কাদের জন্য ভালো হবে সে ব্যাপারেও আলোচনা করার চেস্টা করব।

এক নজরে Realme C55 ফোনের স্পেসিকেশনঃ
- ৬.৭২ ইঞ্ছির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে।
- MediaTek Helio G88 প্রসেসর (12nm)
- ৬/৮ জিবি র্যাম।
- ১২৮/২৫৬ জিবি স্টোরেজ।
- রিয়ারে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
- সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- ৫০০০ মিলিএম্প ব্যাটারি।
- সাথে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।
Realme C55 Price in Bangladesh
Realme C55 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। (৬জিবি+১২৮) জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৮,৯৯৯ টাকা এবং (৮জিবি+২৫৬জিবি) স্টোরেজে যার অফিশিয়াল দাম ২২,৯৯৯ টাকা।
ডিজাইনঃ
Realme C55 স্মার্টফোনের ডিজাইন ও আউটলুকের কথা বললে বাজেটে বেশ প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। প্লাস্টিকের তৈরি এই স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে গ্লাসের ফিনিশিং দেওয়া হয়েছে। তবে রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে কোনো ধরণের প্রটেকশন কিংবা ওয়াটারপ্রুফ সার্টিফিকেট দেওয়া হয়নি।১৯০ গ্রামের এই স্মার্টফোনের থিকনেস মার্ত ৭.৯ মিমি। অর্থাৎ Realme C55 স্মার্টফোনটি বেশ স্লিম দেখতে। স্মার্টফোনটি Sun Shower, Rainy Night, Rainforest মোট এই তিনটি কালারে পাওয়া যাবে।
ডিসপ্লেঃ
Realme C55 স্মার্টফোনে ৬.৭২ ইঞ্ছির ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩৯২ পিপিয়ায়। সেই সাথে ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশরেট দেওয়া হয়েছে।তবে দেওয়া হয়নি কোনো ধরনের ডিসপ্লে প্রটেকশন। ডিসপ্লের ঠিক উপরে মাঝখানে ছোট্ট পানস-হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রসেসরঃ
Realme C55 স্মার্টফোনে MediaTek Helio G88 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যেটি ১২ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। সেই সাথে ফোনে গ্রাফিক্স হিসেবে Mali-G52 জিপিইউ দেওয়া হয়েছে।Realme C55 স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট Android 13 ব্যবহার করা হয়েছে। এবং ফোনের ইউয়াই হিসেবে দেওয়া হয়েছে Realme UI 4.0
ক্যামেরাঃ
Realme C55 স্মার্টফোনের পিছনে সুন্দর ক্যামেরা হাউজ দেওয়া হয়েছে। যেখানে ডুয়াল ক্যামেরার সেটাপ লক্ষ্য করা যায়। যার মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।Realme C55 ফোনের রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে। রেকডিং এ কোনো ধরণের স্টেবিলিটি না থাকলেও স্লো-মোশন কিংবা টাইমল্যাপ্সে ভিডিও শুট করার ফিচার দেওয়া হয়েছে।
Realme C55 স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে ফিচার হিসেবে রয়েছে এইচডিয়ার, প্যানারোমা সহ আরো অনেক কিছু। সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ ফুল এইচডি (1080p) কোয়ালিটিতে ভিডিও রেকডিং করা যাবে।
স্টোরেজঃ
Realme C55 স্মার্টফোনটি ৩টি র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে যথাঃ ৪জিবি, ৬জিবি, ৮জিবি। এবং ৬৪জিবি, ১২৮জিবি, ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়া সেই সাথে ফোনে আলাদা ভাবে ডেডিকেটেড মেমরী কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।ব্যাটারীঃ
Realme C55 স্মার্টফোনে ৫০০০ মিলিএম্পের নন-রিমোভএবল ব্যাটারী দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট ও চার্জার দেওয়া হয়েছে।,৩৩ ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ২৯মিনিটে ৫০% চার্জ করা সম্ভব বলে রিয়েলমি জানিয়েছে। একবার চার্জ করে স্মার্টফোনটি অনায়াসে একদিনের ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে।
অন্যান্যঃ
Realme C55 স্মার্টফোনে সাইডমাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেই সাথে ফোনে ফেস আনলক সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর দেওয়া হয়েছে।ফোনে সিংগেল লাউডস্পিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ৩.৫ মিমি ইয়ারফোনের জ্যাক দেওয়া হয়েছে।
Realme C55 স্মার্টফোনটিতে ৪জি সাপোর্টেট ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। সেই সাথে ব্লুতুথ ভার্সন ৫ সহ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকবে। তাছাড়া টাইপসি চার্জার পোর্ট, এনএফসি, ওটিজি সহ ইউএসবি ভার্সন ২.০ ব্যবহার করা হয়েছে। তবে এফএম রেডিও দেওয়া হয়নি।
তোহ এই ছিল Realme C55 ফোনের পুরো স্পেসিফিকেশন। এখন এই ফোনের ভালো ও খারাপ দিক গুলো নিয়ে কথা বলা যাকঃ
ভালো দিকঃ
- স্লিম ও সুন্দর ডিজাইনের ফোন
- বড় ফুল এইচডি+ রেজুলেশনের ডিসপ্লে
- ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশরেট দেওয়া হয়েছে
- ভালো গেমিং প্রসেসর
- ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ দেওয়া হয়েছে
- ভালো ক্যামেরা কোয়ালিটি
- ৫০০০ মিলিএম্পের ব্যাটারী ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার
- লেটেস্ট Android 13 ভার্সন।
খারাপ দিকঃ
- কোনো ধরণের ডিসপ্লে প্রটেকশন দেওয়া হয়নি
- ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি বেটার হতে পারত
- স্টেরিও স্পিকার দিলে ভালো হতো
- এফএম রেডিও দেওয়া হয়নি
কাদের জন্য কেনা উচিত?
Realme C55 স্মার্টফোনে মূলত প্রসেসর বেশি ভালো দেওয়া হয়েছে। সেই সাথে বেশ ভালো ডিসপ্লে কোয়ালিটিও দেওয়া হয়েছে। তাই যারা স্মার্টফোনে অনেক বেশি মাল্টিটাস্কিং কিংবা গেমিং বেশি করে থাকেন এবং টুক টাকা ফটোগ্রাফি কিংবা ভিডীওগ্রাফী করে থাকে তাদের জন্য Realme C55 স্মার্টফোনটি কেনা ভালো হবে বলে মনে করি।Frequently Ask Question
প্রশ্নঃ Realme C55 ফোনের বাংলাদেশে দাম কত?
--- Realme C55 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালভাবে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৬জিবি+১২৮ জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ১৮,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬ জিবি স্টোরেজে যার অফিশিয়াল দাম ২২,৯৯৯ টাকা।প্রশ্নঃ Realme C55 ফোনে কোন প্রসেসর দেওয়া হয়েছে?
--- Realme C55 স্মার্টফোনে MediaTek Helio G88 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে।প্রশ্নঃ Realme C55 স্মার্টফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে?
--- Realme C55 স্মার্টফোনের রিয়ারে ৬৪+২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।প্রশ্নঃ Realme C55 ফোনে কত মিলিএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে?
--- Realme C55 ফোনে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এবং সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।শেষ কথাঃ
আজকের পোস্টে Realme C55 স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ ফোনের ভালো খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। সে সাথে ফোনের দাম সহ কাদের জন্য ফোনটি কেনা ভালো হবে সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং Realme C55 ফোনটির কোন দিক গুলো ভালো লেগেছে ও কোনদিক গুলো খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন নাহ।