১ টন কত কেজি বাংলাদেশ পরিমাপে?

গুগলে অনেকেই সার্চ করে থাকে ১ টন সমান কত কেজি? তাই আপনি যদি গ্রাম কিলো ও টনের সঠিক হিসাব জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য।

আজকাল ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে সবখানে এই হিসাব গুলো প্রয়োজন পড়ে। এজন্য বিভিন্ন বানিজ্য পন্য ওজন করার জন্য বিভিন্ন ধরণের একক ব্যবহার করা হয়। যেমন রড ওজন করতে কিলোগ্রাম কিংবা তেল ওজন করতে লিটার ইত্যাদি।

এর মধ্য সবথেকে জনপ্রিয় ওজন মডিউলের একক হলো কিলোগ্রাম (KG) কেজি কে পূর্ণাঙ্গভাবে কিলোগ্রাম বলা হয়। ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম।

তবে আজকের পোস্টে আমি আপনাদের জানাব টন ও কিলোর হিসাব। অর্থাৎ ১ টনে কত কিলোগ্রাম হয়। এছাড়াও টন ও কেজি সম্পর্কিত আরো বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেস্টা করব। চলুন শুরু করি।

১ টন কত কেজি

১ টন কত কেজি?

ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অনুসারে, 1 টন সমান ১০০০ কেজি হয়ে থাকে। এখানে টন ও মেট্রিক উভয়কেই সমান বোঝানো হয়ে থাকে। তাহলে বোঝা যায় আন্তর্জাতিক মান অনুযায়ী ১ টন সমান ১০০০ কেজি। কিন্তু এই পরিমাপ সব দেশে একভাবে নির্ণয় করা হয় না। অর্থাৎ সঠিক আকারে নির্ণয় করলে ১ টন সমান ১০০০ কেজি হয় না।

১ টন কত কেজি আছে, এই প্রশ্নের মূল উত্তর হলো আপনি কোন পরিস্থিতি কিংবা কোথায় অবস্থান করছেন তার উপর নির্ভর করে থাকে। যেমন আপনি যদি যুক্তরাজ্যে থাকে সেখানে ১ টন সমান ১০১৬ কেজি ধরা হয় আবার আপনি যদি আমেরিকা তে থাকেন সেখানে ১ টন সমান ৯০৭.১৯ কেজি ধরা হয়।

এবং আপনি যদি বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা নেডারল্যান্ডে থাকেন তাহলে সেখানে ১ টন সমান ১০০০ কেজি ধরা হয়ে থাকে।


টন দেশ কেজি
১ টন কত কেজি বাংলাদেশ, ভারত, নেদারল্যান্ড ১০০০ কেজি
১ টন কত কেজি ইউনাইটেড কিংডম ২২৪০ পাউন্ড কিংবা ১০১৬ কেজি
১ টন কত কেজি আমেরিকা, কানাডা ২০০০ পাউন্ড কিংবা ৯০৭.১৯ কিলোগ্রাম

টন আবিষ্কার হয় কবে?

টান শব্দ থেকেই টন শব্দের উৎপত্তি হয়েছে। ১৮৭৯ সালে প্রথম টনকে ওজন মাপার পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়েছিল। টন শব্দটি সর্বপ্রথম পশ্চিমারা ব্যবহার করেছিল। ইটন শব্দটি প্রথমে ইউনাইটেড কিংডম ও পরে আমেরিকাতে ব্যবহার করা হয়েছিল।

তবে ওজনের এই এককের অর্থ বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ধরা হয়ে থাকে। যেমন ইউনাইটেড কিংডমে ১ টন সমান ২২৪০ পাঊন্ড ধরা হয় যা কেজিতে হিসাব করলে ১০১৬ কিলোগ্রাম হয়ে থাকে। আবার আমেরকা কিংবা কানাডাতে ১ টন সমান ২০০০ পাউন্ড ধরা হয়ে থাকে যা কেজিতে হিসাব করলে ৯০৭.১৯ কেজি হয়ে থাকে।

এরপর থেকে আমেরিকা টনকে মেট্রিক টন হিসাবে পরিবর্তন করে নেই।

কুইন্টাল এবং টন এর মধ্যে পার্থক্য কি?

কুইন্টাল ও টনের মধ্যে অনেক প্রার্থক্য রয়েছে। আমাদের বাংলাদেশে কুইন্টাল পরিমাপের উপর সচারচার কোনো কিছু ওজন পরিমাপ করা না হলেও কুইন্টাল ও টনের মধ্যকার পার্থক্য সকলের জানা উচিত।

বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, ১ টন সমান ১০০০ কিলোগ্রাম সেখানে ১ কুইন্টাল সমান ১০০ কিলোগ্রাম ধরা হয়ে থাকে।

Frequently Ask Question

প্রশ্নঃ ১ টন কত কেজি?

উত্তরঃ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অনুসারে, ১ টন সমান ১০০০ কেজি হয়ে থাকে। তবে ইউনাইটেড কিংডমে ১ টন সমান ২২৪০ পাঊন্ড বা ১০১৬ কিলোগ্রাম হয়ে থাকে। আবার আমেরকা, কানাডাতে ১ টন সমান ২০০০ পাউন্ড বা  ৯০৭.১৯ কেজি হয়ে থাকে।

প্রশ্নঃ ১ টন কত কেজি বাংলাদেশ?

উত্তরঃ আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশে ১ টন সমান ১০০০ কিলোগ্রাম কিংবা কেজি ধরা হয়ে থাকে।

প্রশ্নঃ 1 কেজি সমান কত পাউন্ড?

১ কেজি সমান দুই দশমিক দুই পাউন্ড। গাণিতিক বাক্যে, ১ কিলোগ্রাম = ২.২০৪৫৮৫৫৩৭৯১৮৯ পাউন্ড।

প্রশ্নঃ 1 মেট্রিক টন কত কেজি?

উত্তরঃ মেট্রিক টন এর সংক্ষিপ্ত নাম হলো টন। অর্থাৎ সহজ ভাষায় মেট্রিক টন কিংবা টন একই অর্থ বহন করে থাকে। এবং আন্তর্জাতিক মান অনুসারে ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি ধরা হয়ে থাকে।

প্রশ্নঃ ১০০০ কেজি সমান কত টন?

উত্তরঃ আন্তর্জাতিক মান অনুযায়ী ১০০০ কেজির সমান ১ টন বা ১ মেট্রিক টন ধরা হয়ে থাকে।

প্রশ্নঃ ১ টন কত কুইন্টাল?

উত্তরঃ যদিও কুইন্টাল হিসাবে বাংলাদেশে পরিমাপ করা হয় না। তবে জেনে নেওয়া ভালো ১ কুইন্টাল = ১০০ কেজি। তাহলে ১০ কুইন্টাল সমান ১০০০ কেজি। অর্থাৎ ১ টন = ১০ কুইন্টাল।

প্রশ্নঃ ২ মন কত কেজি?

উত্তরঃ যদি ৪০ সের এ ১ মণ হয়। তাহলে ১ মণ প্রায় ৩৭.৩২ কিলোগ্রাম এর সমান। তাহলে ২ মন সমান ৭৪.৬৪ কিলোগ্রাম এর সমান।

প্রশ্নঃ ১ টন কত মণ?

উত্তরঃ পূর্বের ব্রিটিশ পদ্ধতিতে ১ টন সমান ২৭.৫ মন অর্থাৎ ২২৪০ পাউন্ড বা ১০১৬ কেজি হিসেবে ধরা হয়। যদিও বর্তমানে এই পদ্ধতি আর ব্যবহৃত হয়না।

প্রশ্নঃ মেট্রিক টন থেকে কেজিতে রূপান্তর করার সূত্রটি কী?

উত্তরঃ মেট্রিকটন (Mt) থেকে কেজি (Kg) রূপান্তরের সূত্র হল XX Mt = XX*1000 Kg

শেষ কথাঃ

আজকের পোস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার চেস্টা করেছি। অনেকেই জানতে চান কেজি, টন কিংবা মেট্রিক টনের হিসাব গুলো। তাই আজকে ১ টনে কত কেজি কিংবা ১ টনে কত কুইন্টন হবে তা নিয়ে বিস্তারিত জানানোর চেস্টা করেছি। আশা করি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে।
মোঃ আল আমিন

একজন প্যাশনেট ব্লগার ও কন্টেন্ট রাইটার। আমি অবসর সময়ে প্রযুক্তি বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি।

নবীনতর পূর্বতন